ঢাকা    মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬
ঢাকা    মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬
টিভি ২৬ নিউজ
নোটিশ
  • টিভি ২৬ নিউজ  সারাদেশে প্রতিনিধি নিয়োগ দিচ্ছে ফোরকানুল হক (সাকিব) সম্পাদিত " TV 26 NEWS " আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। সব খবর সবার আগে পেতে আমাদের সাথেই থাকুন।
সর্বশেষ

মেঘনায় নৌ পুলিশের অভিযান, ২০ জেলে আটক


TV 26 NEWS ডেস্ক :
TV 26 NEWS ডেস্ক :
প্রকাশ ২০ অক্টোবর ২০২৬ | ১২:১২ পিএম
| প্রিন্ট সংস্করণ

মেঘনায় নৌ পুলিশের অভিযান, ২০ জেলে আটক

মেঘনা নদী ও এর শাখা নদীতে মা ইলিশ সংরক্ষণ অভিযানে ২০ জেলেকে আটক করেছে নৌ পুলিশ। 

এ সময় চারটি নৌকা, ১৯ হাজার ৫০০ মিটার অবৈধ কারেন্ট জাল ও ৮ কেজি ইলিশ মাছ জব্দ করা হয়েছে। এ ছাড়া নদী থেকে প্রায় ৫১ লাখ ৪০ হাজার মিটার পরিত্যক্ত জাল উদ্ধার করা হয়েছে।

সোমবার সকাল সাড়ে ৯টা থেকে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত বরিশাল অঞ্চলের নৌ পুলিশের সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. ইমরান হোসেন মোল্লার নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

নৌ পুলিশ সূত্রে জানা গেছে, হিজলা নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক (নিরস্ত্র) মো. ইয়াছিনুল হকসহ হিজলা ফাঁড়ি এবং আবুপুর ও অন্তর্বাম ক্যাম্পের তিনটি দল অভিযানে অংশ নেয়। মেঘনা নদী ও এর শাখা নদীর ধুলখোলা, হিজলা, বাউশিয়া, হরিনাথপুর ও অন্তর্বাম এলাকায় অভিযান চালানো হয়।

অভিযানে নদী থেকে প্রায় ৪২ কেজি মা ইলিশও উদ্ধার করা হয়। উদ্ধার করা পরিত্যক্ত জাল মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। জব্দ ও উদ্ধার করা ইলিশ স্থানীয় এতিমখানা এবং গরিব, অসহায় ও দুস্থ মানুষের মধ্যে বিতরণ করা হয়েছে।

আটক জেলেদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছে নৌ পুলিশ।

বিষয় : আটক অভিযান জেলে মেঘনা নৌ পুলিশ

আপনার মতামত লিখুন

টিভি ২৬ নিউজ

মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬


মেঘনায় নৌ পুলিশের অভিযান, ২০ জেলে আটক

প্রকাশের তারিখ : ২০ অক্টোবর ২০২৬

featured Image

মেঘনা নদী ও এর শাখা নদীতে মা ইলিশ সংরক্ষণ অভিযানে ২০ জেলেকে আটক করেছে নৌ পুলিশ। 

এ সময় চারটি নৌকা, ১৯ হাজার ৫০০ মিটার অবৈধ কারেন্ট জাল ও ৮ কেজি ইলিশ মাছ জব্দ করা হয়েছে। এ ছাড়া নদী থেকে প্রায় ৫১ লাখ ৪০ হাজার মিটার পরিত্যক্ত জাল উদ্ধার করা হয়েছে।

সোমবার সকাল সাড়ে ৯টা থেকে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত বরিশাল অঞ্চলের নৌ পুলিশের সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. ইমরান হোসেন মোল্লার নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

নৌ পুলিশ সূত্রে জানা গেছে, হিজলা নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক (নিরস্ত্র) মো. ইয়াছিনুল হকসহ হিজলা ফাঁড়ি এবং আবুপুর ও অন্তর্বাম ক্যাম্পের তিনটি দল অভিযানে অংশ নেয়। মেঘনা নদী ও এর শাখা নদীর ধুলখোলা, হিজলা, বাউশিয়া, হরিনাথপুর ও অন্তর্বাম এলাকায় অভিযান চালানো হয়।

অভিযানে নদী থেকে প্রায় ৪২ কেজি মা ইলিশও উদ্ধার করা হয়। উদ্ধার করা পরিত্যক্ত জাল মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। জব্দ ও উদ্ধার করা ইলিশ স্থানীয় এতিমখানা এবং গরিব, অসহায় ও দুস্থ মানুষের মধ্যে বিতরণ করা হয়েছে।

আটক জেলেদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছে নৌ পুলিশ।


টিভি ২৬ নিউজ

সম্পাদক ও প্রকাশকঃ~ ফোরকানুল হক (সাকিব)

কপিরাইট © ২০২৬ টিভি ২৬ নিউজ । সর্বস্বত্ব সংরক্ষিত