ঢাকা    মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬
ঢাকা    মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬
টিভি ২৬ নিউজ
নোটিশ
  • টিভি ২৬ নিউজ  সারাদেশে প্রতিনিধি নিয়োগ দিচ্ছে ফোরকানুল হক (সাকিব) সম্পাদিত " TV 26 NEWS " আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। সব খবর সবার আগে পেতে আমাদের সাথেই থাকুন।
সর্বশেষ

‘ইসরাইল আমাদের বন্ধু নয়’, বক্তব্যে অনড় মার্কিন সিনেট প্রার্থী

TV 26 NEWS ডেস্ক :
TV 26 NEWS ডেস্ক :
প্রকাশ ২০ অক্টোবর ২০২৬ | ০২:০৩ পিএম
| প্রিন্ট সংস্করণ

‘ইসরাইল আমাদের বন্ধু নয়’, বক্তব্যে অনড় মার্কিন সিনেট প্রার্থী
যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যে ডেমোক্র্যাটিক পার্টির সিনেট প্রার্থী আবদুল এল-সাইয়েদ। ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যে ডেমোক্র্যাটিক পার্টির সিনেট প্রার্থী আবদুল এল-সাইয়েদ বলেছেন, ইসরাইল যুক্তরাষ্ট্রের বন্ধু নয়। ইসরাইলকে মার্কিন মিত্র হিসেবে বিবেচনা করেন কি না— এমন প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন। একই সঙ্গে ইসরাইলের প্রতি তার কঠোর অবস্থানও পুনর্ব্যক্ত করেছেন তিনি।

সোমবার (১৯ অক্টোবর) এবিসি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে এল-সাইয়েদ বলেন, ‘যে মিত্র আপনার কাছ থেকে অর্থ নিয়ে আপনাকে এমন যুদ্ধে জড়াতে চায়, যে যুদ্ধে আপনার জড়ানো উচিত নয়, সে কোনো মিত্র নয়।’

ইসরাইলের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক বোঝাতে তিনি বন্ধুত্বের উদাহরণ টেনে বলেন, এমন একজন বন্ধুর কথা ভাবুন, যে আপনার সন্তানদের অর্থ বারবার নেয়, অথচ তাদের পেছনে তাদের নিয়েই কথা বলে এবং অন্য বন্ধুদের সঙ্গে বিবাদে জড়ায়।

সাংবাদিককে উদ্দেশ করে তিনি বলেন, ‘আপনি আপনার সন্তানকে কী বলতেন? সম্ভবত বলতেন, সে আসলে আপনার বন্ধু নয়।’

এল-সাইয়েদ আরও বলেন, ‘আমাদের এখন উপলব্ধি করার সময় এসেছে যে ইসরাইল আসলে আমাদের বন্ধু নয়।’

এল-সাইয়েদের এ বক্তব্য এমন এক সময়ে এল, যখন তার পরিবারের সদস্যদের নিয়ে বিভিন্ন অভিযোগ সামনে এসেছে। সম্প্রতি তার শ্যালিকা মিরিয়াম জুকাকুর বিরুদ্ধে সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার প্রশাসনের সময় সন্ত্রাসী নজরদারি তালিকা-সংক্রান্ত একটি ফেডারেল মামলায় জড়িত থাকার অভিযোগ ওঠে।

ফক্স নিউজকে দেওয়া বক্তব্যে এল-সাইয়েদ এসব অভিযোগ উড়িয়ে দিয়ে বলেন, তার শ্যালিকা কোনো অন্যায় করেননি। তার নাম ও পরিচয়ের কারণে ইসলামবিদ্বেষ থেকে এমন পরিস্থিতির সৃষ্টি হয়ে থাকতে পারে বলেও ইঙ্গিত দেন তিনি।

এল-সাইয়েদ বলেন, ‘এখানে এমন একটি ব্যবস্থা রয়েছে, যেখানে ভিন্ন ধরনের নামের কারণে মানুষকে নির্দোষ প্রমাণিত হওয়ার আগেই দোষী হিসেবে বিবেচনা করা হয়। মিশিগানে রিপাবলিকান সিনেট প্রার্থী মাইক রজার্সের মতো ব্যক্তিরা  এ ধরনের কাঠামো তৈরি করে, এটি তারই ফল।’

এল-সাইয়েদের ইসরাইলবিরোধী অবস্থান নিয়ে যুক্তরাষ্ট্রের ইহুদি সম্প্রদায়ের একাংশের মধ্যেও উদ্বেগ দেখা দিয়েছে। আগামী নভেম্বরে মধ্যবর্তী নির্বাচন সামনে রেখে ইহুদিদের নিরাপত্তা নিশ্চিত করতে ডেমোক্র্যাটিক পার্টিকে কয়েকটি ‘অপরিবর্তনীয়’ নীতি গ্রহণের আহ্বান জানিয়েছেন রাব্বি ও অন্যান্য ইহুদি নেতা।

তাদের আশঙ্কা, এল-সাইয়েদের ইসরাইলবিরোধী অবস্থান যুক্তরাষ্ট্রে ইহুদিদের নিরাপত্তার ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে।

এদিকে মিশিগানের সিনেট নির্বাচনে প্রার্থী বাছাই নিয়ে হতাশ ইউনিভার্সিটি অব মিশিগানের ডেমোক্র্যাট-সমর্থক শিক্ষার্থীদের একটি অংশ সম্প্রতি এল-সাইয়েদের নির্বাচনি প্রচারেও যুক্ত হয়েছেন।

বিষয় : যুক্তরাষ্ট্র ইসরাইল

আপনার মতামত লিখুন

টিভি ২৬ নিউজ

মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬

‘ইসরাইল আমাদের বন্ধু নয়’, বক্তব্যে অনড় মার্কিন সিনেট প্রার্থী

প্রকাশের তারিখ : ২০ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশকঃ~ ফোরকানুল হক (সাকিব)

কপিরাইট © ২০২৬ টিভি ২৬ নিউজ । সর্বস্বত্ব সংরক্ষিত