ঢাকা    মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬
ঢাকা    মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬
টিভি ২৬ নিউজ
নোটিশ
  • টিভি ২৬ নিউজ  সারাদেশে প্রতিনিধি নিয়োগ দিচ্ছে ফোরকানুল হক (সাকিব) সম্পাদিত " TV 26 NEWS " আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। সব খবর সবার আগে পেতে আমাদের সাথেই থাকুন।
সর্বশেষ

দুর্গাপূজাকে ঘিরে নরসিংদীতে মণ্ডপে মণ্ডপে শুভেচ্ছা বিনিময় রাজনৈতিক নেতাদের


TV 26 NEWS ডেস্ক :
TV 26 NEWS ডেস্ক :
প্রকাশ ২০ অক্টোবর ২০২৬ | ০২:৫০ পিএম
| প্রিন্ট সংস্করণ

দুর্গাপূজাকে ঘিরে নরসিংদীতে মণ্ডপে মণ্ডপে শুভেচ্ছা বিনিময় রাজনৈতিক নেতাদের

শারদীয় দুর্গাপূজাকে কেন্দ্র করে নরসিংদীতে তৃণমূল পর্যায়ে রাজনৈতিক তৎপরতা বেড়েছে। হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঘিরে জেলার বিভিন্ন উপজেলার পূজামণ্ডপ পরিদর্শন করছেন সংসদ সদস্য, মন্ত্রী ও রাজনৈতিক নেতারা। সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ের পাশাপাশি মণ্ডপের খোঁজখবর নেওয়া, আর্থিক অনুদান এবং দরিদ্র মানুষের মধ্যে বস্ত্র বিতরণের মাধ্যমে তারা সম্প্রীতির বার্তা দিচ্ছেন।

ইতোমধ্যে জেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব ও নরসিংদী সদর (নরসিংদী-১) আসনের সংসদ সদস্য খায়রুল কবির খোকন, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ড. আবদুল মঈন খান, স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শিরীন সুলতানা এবং শিবপুর আসনের সংসদ সদস্য আলহাজ মঞ্জুর এলাহী।

পরিদর্শনকালে তারা পূজামণ্ডপ পরিচালনা কমিটির নেতাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং শান্তিপূর্ণ পরিবেশে পূজা উদ্‌যাপনে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার আশ্বাস দেন। এ সময় নেতাদের কেউ কেউ ব্যক্তিগত তহবিল থেকে মন্দিরগুলোতে আর্থিক অনুদান দেন। পাশাপাশি উৎসবের আনন্দ সবার মধ্যে ছড়িয়ে দিতে দরিদ্র ও অসচ্ছল সনাতন ধর্মাবলম্বীদের শাড়ি, কাপড় ও লুঙ্গি বিতরণের উদ্যোগ নেওয়া হয়।

স্থানীয় সনাতন ধর্মাবলম্বী ও পূজা উদ্‌যাপন কমিটির প্রতিনিধিরা জানান, মন্ত্রী, সংসদ সদস্য ও রাজনৈতিক নেতাদের উপস্থিতি এবং সহযোগিতায় পূজামণ্ডপগুলোতে উৎসবের আমেজ আরও প্রাণবন্ত হয়েছে। তাঁদের মতে, এ ধরনের উদ্যোগ ধর্মীয় সম্প্রীতি জোরদার করার পাশাপাশি দল-মতনির্বিশেষে সামাজিক সৌহার্দ্য বাড়াতে ভূমিকা রাখছে।

বিএনপির যুগ্ম মহাসচিব ও নরসিংদী সদর আসনের সংসদ সদস্য খায়রুল কবির খোকন বলেন, সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। শান্তিপূর্ণ পরিবেশে নির্বিঘ্নে পূজা উদ্‌যাপন নিশ্চিত করতে তাঁরা প্রতিটি মন্দিরে গিয়ে খোঁজখবর নিচ্ছেন।

তিনি আরও বলেন, নরসিংদী জেলা বিএনপির পক্ষ থেকে একটি পর্যবেক্ষণ সেল খোলা হয়েছে। এর মাধ্যমে প্রতিটি মন্দিরের পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে, যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে।

বিষয় : উৎসব দুর্গাপূজা শুভেচ্ছা বিনিময়

আপনার মতামত লিখুন

টিভি ২৬ নিউজ

মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬


দুর্গাপূজাকে ঘিরে নরসিংদীতে মণ্ডপে মণ্ডপে শুভেচ্ছা বিনিময় রাজনৈতিক নেতাদের

প্রকাশের তারিখ : ২০ অক্টোবর ২০২৬

featured Image

শারদীয় দুর্গাপূজাকে কেন্দ্র করে নরসিংদীতে তৃণমূল পর্যায়ে রাজনৈতিক তৎপরতা বেড়েছে। হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঘিরে জেলার বিভিন্ন উপজেলার পূজামণ্ডপ পরিদর্শন করছেন সংসদ সদস্য, মন্ত্রী ও রাজনৈতিক নেতারা। সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ের পাশাপাশি মণ্ডপের খোঁজখবর নেওয়া, আর্থিক অনুদান এবং দরিদ্র মানুষের মধ্যে বস্ত্র বিতরণের মাধ্যমে তারা সম্প্রীতির বার্তা দিচ্ছেন।

ইতোমধ্যে জেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব ও নরসিংদী সদর (নরসিংদী-১) আসনের সংসদ সদস্য খায়রুল কবির খোকন, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ড. আবদুল মঈন খান, স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শিরীন সুলতানা এবং শিবপুর আসনের সংসদ সদস্য আলহাজ মঞ্জুর এলাহী।

পরিদর্শনকালে তারা পূজামণ্ডপ পরিচালনা কমিটির নেতাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং শান্তিপূর্ণ পরিবেশে পূজা উদ্‌যাপনে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার আশ্বাস দেন। এ সময় নেতাদের কেউ কেউ ব্যক্তিগত তহবিল থেকে মন্দিরগুলোতে আর্থিক অনুদান দেন। পাশাপাশি উৎসবের আনন্দ সবার মধ্যে ছড়িয়ে দিতে দরিদ্র ও অসচ্ছল সনাতন ধর্মাবলম্বীদের শাড়ি, কাপড় ও লুঙ্গি বিতরণের উদ্যোগ নেওয়া হয়।

স্থানীয় সনাতন ধর্মাবলম্বী ও পূজা উদ্‌যাপন কমিটির প্রতিনিধিরা জানান, মন্ত্রী, সংসদ সদস্য ও রাজনৈতিক নেতাদের উপস্থিতি এবং সহযোগিতায় পূজামণ্ডপগুলোতে উৎসবের আমেজ আরও প্রাণবন্ত হয়েছে। তাঁদের মতে, এ ধরনের উদ্যোগ ধর্মীয় সম্প্রীতি জোরদার করার পাশাপাশি দল-মতনির্বিশেষে সামাজিক সৌহার্দ্য বাড়াতে ভূমিকা রাখছে।

বিএনপির যুগ্ম মহাসচিব ও নরসিংদী সদর আসনের সংসদ সদস্য খায়রুল কবির খোকন বলেন, সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। শান্তিপূর্ণ পরিবেশে নির্বিঘ্নে পূজা উদ্‌যাপন নিশ্চিত করতে তাঁরা প্রতিটি মন্দিরে গিয়ে খোঁজখবর নিচ্ছেন।

তিনি আরও বলেন, নরসিংদী জেলা বিএনপির পক্ষ থেকে একটি পর্যবেক্ষণ সেল খোলা হয়েছে। এর মাধ্যমে প্রতিটি মন্দিরের পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে, যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে।


টিভি ২৬ নিউজ

সম্পাদক ও প্রকাশকঃ~ ফোরকানুল হক (সাকিব)

কপিরাইট © ২০২৬ টিভি ২৬ নিউজ । সর্বস্বত্ব সংরক্ষিত