ঢাকা    বুধবার, ২১ অক্টোবর ২০২৬
ঢাকা    বুধবার, ২১ অক্টোবর ২০২৬
টিভি ২৬ নিউজ
নোটিশ
  • টিভি ২৬ নিউজ  সারাদেশে প্রতিনিধি নিয়োগ দিচ্ছে ফোরকানুল হক (সাকিব) সম্পাদিত " TV 26 NEWS " আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। সব খবর সবার আগে পেতে আমাদের সাথেই থাকুন।
সর্বশেষ

গুইমারায় পূজামণ্ডপ পরিদর্শনে বিএনপি নেতৃবৃন্দ: ওয়াদুদ ভূঁইয়ার পক্ষ থেকে আর্থিক অনুদান

পাহাড়ে সাম্প্রদায়িক সম্প্রীতি ও সৌহার্দ্য বজায় রাখতে খাগড়াছড়ির গুইমারা উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ। সোমবার (১৯ অক্টোবর) সন্ধ্যায় গুইমারা উপজেলা বিএনপির সাবেক সভাপতি ইউসুফের নেতৃত্বে এ পরিদর্শন কার্যক্রম পরিচালিত হয়।

পরিদর্শনকালে গুইমারা শ্রী শ্রী কেন্দ্রীয় হরি মন্দির, শ্রী শ্রী কেন্দ্রীয় কালী মন্দির ও চন্ডি মন্দির পরিদর্শনের পাশাপাশি সনাতন ধর্মাবলম্বী ও ভক্তদের সাথে কুশল বিনিময় করা হয়। এ সময় খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি ও সংসদ সদস্য ওয়াদুদ ভূঁইয়ার পক্ষ থেকে পূজা মণ্ডপগুলোতে আর্থিক অনুদান ও শারদীয় শুভেচ্ছা পৌঁছে দেন নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা বিএনপির দুর্গাপূজা পর্যবেক্ষণ কমিটির আহ্বায়ক ও খাগড়াছড়ি জেলা পরিষদের সদস্য বাবু ক্ষেত্রমোহন রোয়াজা।

প্রধান অতিথি বক্তব্যে বলেন, "পাহাড়ের চিরন্তন ঐতিহ্যই হলো সম্প্রীতি ও পারস্পরিক সহাবস্থান। 'ধর্ম যার যার, উৎসব সবার এই নীতিতে বিশ্বাস রেখে বিএনপি সবসময় সনাতন ধর্মাবলম্বীদের পাশে ছিল এবং ভবিষ্যতেও থাকবে। একই সাথে পূজা মণ্ডপগুলোর সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে দলীয় নেতা-কর্মীদের সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়।

পরিদর্শনকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন গুইমারা উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি মো. মোখলেছুর রহমান (লিডার), সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান সহ-সভাপতি নবী হোসেন এবং যুগ্ম সম্পাদক সালমান হোসেনসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী।

আপনার মতামত লিখুন

টিভি ২৬ নিউজ

বুধবার, ২১ অক্টোবর ২০২৬

গুইমারায় পূজামণ্ডপ পরিদর্শনে বিএনপি নেতৃবৃন্দ: ওয়াদুদ ভূঁইয়ার পক্ষ থেকে আর্থিক অনুদান

প্রকাশের তারিখ : ১৯ অক্টোবর ২০২৬

featured Image

পাহাড়ে সাম্প্রদায়িক সম্প্রীতি ও সৌহার্দ্য বজায় রাখতে খাগড়াছড়ির গুইমারা উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ। সোমবার (১৯ অক্টোবর) সন্ধ্যায় গুইমারা উপজেলা বিএনপির সাবেক সভাপতি ইউসুফের নেতৃত্বে এ পরিদর্শন কার্যক্রম পরিচালিত হয়।

পরিদর্শনকালে গুইমারা শ্রী শ্রী কেন্দ্রীয় হরি মন্দির, শ্রী শ্রী কেন্দ্রীয় কালী মন্দির ও চন্ডি মন্দির পরিদর্শনের পাশাপাশি সনাতন ধর্মাবলম্বী ও ভক্তদের সাথে কুশল বিনিময় করা হয়। এ সময় খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি ও সংসদ সদস্য ওয়াদুদ ভূঁইয়ার পক্ষ থেকে পূজা মণ্ডপগুলোতে আর্থিক অনুদান ও শারদীয় শুভেচ্ছা পৌঁছে দেন নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা বিএনপির দুর্গাপূজা পর্যবেক্ষণ কমিটির আহ্বায়ক ও খাগড়াছড়ি জেলা পরিষদের সদস্য বাবু ক্ষেত্রমোহন রোয়াজা।

প্রধান অতিথি বক্তব্যে বলেন, "পাহাড়ের চিরন্তন ঐতিহ্যই হলো সম্প্রীতি ও পারস্পরিক সহাবস্থান। 'ধর্ম যার যার, উৎসব সবার এই নীতিতে বিশ্বাস রেখে বিএনপি সবসময় সনাতন ধর্মাবলম্বীদের পাশে ছিল এবং ভবিষ্যতেও থাকবে। একই সাথে পূজা মণ্ডপগুলোর সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে দলীয় নেতা-কর্মীদের সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়।

পরিদর্শনকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন গুইমারা উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি মো. মোখলেছুর রহমান (লিডার), সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান সহ-সভাপতি নবী হোসেন এবং যুগ্ম সম্পাদক সালমান হোসেনসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী।

টিভি ২৬ নিউজ

সম্পাদক ও প্রকাশকঃ~ ফোরকানুল হক (সাকিব)

কপিরাইট © ২০২৬ টিভি ২৬ নিউজ । সর্বস্বত্ব সংরক্ষিত