ঢাকা    বুধবার, ২১ অক্টোবর ২০২৬
ঢাকা    বুধবার, ২১ অক্টোবর ২০২৬
টিভি ২৬ নিউজ
নোটিশ
  • টিভি ২৬ নিউজ  সারাদেশে প্রতিনিধি নিয়োগ দিচ্ছে ফোরকানুল হক (সাকিব) সম্পাদিত " TV 26 NEWS " আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। সব খবর সবার আগে পেতে আমাদের সাথেই থাকুন।
সর্বশেষ

‘বিএনপি ক্ষমতায় না থাকলে আপনাদের শকুনের মত ঠুকরে ঠুকরে ছিঁড়ে খাবে আওয়ামী লীগ’


TV 26 NEWS ডেস্ক :
TV 26 NEWS ডেস্ক :
প্রকাশ ২০ অক্টোবর ২০২৬ | ০৬:০২ পিএম
| প্রিন্ট সংস্করণ

‘বিএনপি ক্ষমতায় না থাকলে আপনাদের শকুনের মত ঠুকরে ঠুকরে ছিঁড়ে খাবে আওয়ামী লীগ’
প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী মো. রাশেদ খাঁন। ফাইল ছবি।

বিএনপি ক্ষমতায় না থাকলে আপনাদেরকে (জামায়াত) শকুনের মতো ঠুকরে ঠুকরে ছিঁড়ে খাবে আওয়ামী লীগ বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী মো. রাশেদ খাঁন। মঙ্গলবার (২০ অক্টোবর) দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।

পোস্টে রাশেদ খাঁন বলেন, জামায়াতের এমপিদের অধিকাংশই কখনো রাজপথে ছিলো না। তারা মূলত এমপি হয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের আর্শীবাদে এবং ওয়েলফেয়ার মেকানিজমের থিওরি অনুসরণ করে। যেকারণে রাজপথের বক্তব্যে তারা একদমই অভ্যস্ত না। আর রাজপথের বক্তব্যের অনভ্যস্ততা কারণে সংসদে কিংবা রাজপথে বিরোধীদলের নেতা হিসেবে বক্তব্য দিতে গিয়ে তারা প্রায়ই খেই হারিয়ে ফেলছে।

বিশেষ করে সরকার সম্বন্ধে জামায়াতের আমিরের আউল ফাউল বক্তব্যে মানুষ হাসিতামাশা করছে উল্লেখ করে প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী বলেন, গণঅভ্যুত্থানের পরে রাষ্ট্র পুনর্গঠনে সরকারি দল ও বিরোধীদলের মধ্যে যে সমন্বয় থাকা দরকার ছিলো, জামায়াত সেটি মোটেও ধারণ করতে পারছে না। ফ্যাসিবাদের আমলে আমরা শেখ হাসিনার বিরুদ্ধে যে ভাষায় বক্তব্য দিয়েছি, জনগণের ভোটে নির্বাচিত সরকারের বিরুদ্ধে জামায়াতও প্রায় একই ভাষায় কথা বলছে।

পোস্টে রাশেদ খাঁন বলেন, আমার ধারণা, বিরোধীদল হিসেবে আওয়ামী জামানার বিরোধীদলীয় নেতাদের বক্তব্য অনুসরণ করতে গিয়ে খেই হারিয়ে ফেলছে জামায়াত নেতারা! শক্তিশালী বিরোধীদল সাজতে গিয়ে ' পালিয়ে যাবে, লুঙ্গি থাকবে না, হেলিকপ্টার রেডি করে রাখুন, আরেকটি গণঅভ্যুত্থান হবে ইত্যাদি কথাবার্তা বলে নিজেদের হাসির পাত্র না বানানোর অনুরোধ রইলো। বরং বিএনপি সরকার ক্ষমতায় না থাকলে আপনাদেরকে শকুনের মত ঠুকরে ঠুকরে ছিঁড়ে খাবে আওয়ামীলীগ।

এদিকে এ প্রতিবেদন লেখা পর্যন্ত পোস্টে প্রায় আড়াই হাজার রিয়্যাকশন পড়েছে।

বিষয় : আওয়ামী লীগ সোশ্যাল মিডিয়া বিএনপি জামায়াতে ইসলামী রাশেদ খাঁন

আপনার মতামত লিখুন

টিভি ২৬ নিউজ

বুধবার, ২১ অক্টোবর ২০২৬


‘বিএনপি ক্ষমতায় না থাকলে আপনাদের শকুনের মত ঠুকরে ঠুকরে ছিঁড়ে খাবে আওয়ামী লীগ’

প্রকাশের তারিখ : ২০ অক্টোবর ২০২৬

featured Image

বিএনপি ক্ষমতায় না থাকলে আপনাদেরকে (জামায়াত) শকুনের মতো ঠুকরে ঠুকরে ছিঁড়ে খাবে আওয়ামী লীগ বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী মো. রাশেদ খাঁন। মঙ্গলবার (২০ অক্টোবর) দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।

পোস্টে রাশেদ খাঁন বলেন, জামায়াতের এমপিদের অধিকাংশই কখনো রাজপথে ছিলো না। তারা মূলত এমপি হয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের আর্শীবাদে এবং ওয়েলফেয়ার মেকানিজমের থিওরি অনুসরণ করে। যেকারণে রাজপথের বক্তব্যে তারা একদমই অভ্যস্ত না। আর রাজপথের বক্তব্যের অনভ্যস্ততা কারণে সংসদে কিংবা রাজপথে বিরোধীদলের নেতা হিসেবে বক্তব্য দিতে গিয়ে তারা প্রায়ই খেই হারিয়ে ফেলছে।

বিশেষ করে সরকার সম্বন্ধে জামায়াতের আমিরের আউল ফাউল বক্তব্যে মানুষ হাসিতামাশা করছে উল্লেখ করে প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী বলেন, গণঅভ্যুত্থানের পরে রাষ্ট্র পুনর্গঠনে সরকারি দল ও বিরোধীদলের মধ্যে যে সমন্বয় থাকা দরকার ছিলো, জামায়াত সেটি মোটেও ধারণ করতে পারছে না। ফ্যাসিবাদের আমলে আমরা শেখ হাসিনার বিরুদ্ধে যে ভাষায় বক্তব্য দিয়েছি, জনগণের ভোটে নির্বাচিত সরকারের বিরুদ্ধে জামায়াতও প্রায় একই ভাষায় কথা বলছে।

পোস্টে রাশেদ খাঁন বলেন, আমার ধারণা, বিরোধীদল হিসেবে আওয়ামী জামানার বিরোধীদলীয় নেতাদের বক্তব্য অনুসরণ করতে গিয়ে খেই হারিয়ে ফেলছে জামায়াত নেতারা! শক্তিশালী বিরোধীদল সাজতে গিয়ে ' পালিয়ে যাবে, লুঙ্গি থাকবে না, হেলিকপ্টার রেডি করে রাখুন, আরেকটি গণঅভ্যুত্থান হবে ইত্যাদি কথাবার্তা বলে নিজেদের হাসির পাত্র না বানানোর অনুরোধ রইলো। বরং বিএনপি সরকার ক্ষমতায় না থাকলে আপনাদেরকে শকুনের মত ঠুকরে ঠুকরে ছিঁড়ে খাবে আওয়ামীলীগ।

এদিকে এ প্রতিবেদন লেখা পর্যন্ত পোস্টে প্রায় আড়াই হাজার রিয়্যাকশন পড়েছে।


টিভি ২৬ নিউজ

সম্পাদক ও প্রকাশকঃ~ ফোরকানুল হক (সাকিব)

কপিরাইট © ২০২৬ টিভি ২৬ নিউজ । সর্বস্বত্ব সংরক্ষিত