ঢাকা    বুধবার, ২১ অক্টোবর ২০২৬
ঢাকা    বুধবার, ২১ অক্টোবর ২০২৬
টিভি ২৬ নিউজ
নোটিশ
  • টিভি ২৬ নিউজ  সারাদেশে প্রতিনিধি নিয়োগ দিচ্ছে ফোরকানুল হক (সাকিব) সম্পাদিত " TV 26 NEWS " আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। সব খবর সবার আগে পেতে আমাদের সাথেই থাকুন।
সর্বশেষ

সংরক্ষিত নারী আসনে বিএনপির সাক্ষাৎকার শুরু


TV 26 NEWS ডেস্ক :
TV 26 NEWS ডেস্ক :
প্রকাশ ১৯ অক্টোবর ২০২৬ | ০৯:১৪ পিএম
| প্রিন্ট সংস্করণ

সংরক্ষিত নারী আসনে বিএনপির সাক্ষাৎকার শুরু

ত্রয়োদশ জাতীয় সংসদের শূন্য ঘোষিত সংরক্ষিত নারী আসন-২৩-এর উপনির্বাচনে দলীয় মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার শুরু করেছে বিএনপি।

সোমবার সন্ধ্যা ৭টায় রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে এ সাক্ষাৎকার কার্যক্রম শুরু হয়।

এতে বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান উপস্থিত রয়েছেন। 

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান সাক্ষাৎকার শুরুর বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা গেছে, সংরক্ষিত নারী আসনটিতে বিএনপির মনোনয়ন পেতে ৭০ জন নারী নেত্রী মনোনয়ন ফরম সংগ্রহ করেন। তাদের মধ্যে ৬৮ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন।

সাবেক সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টির পদত্যাগের কারণে সংরক্ষিত নারী আসন-২৩ শূন্য হয়। নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ১২ নভেম্বর এ আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

বিষয় : নারী বিএনপি সংরক্ষিত

আপনার মতামত লিখুন

টিভি ২৬ নিউজ

বুধবার, ২১ অক্টোবর ২০২৬


সংরক্ষিত নারী আসনে বিএনপির সাক্ষাৎকার শুরু

প্রকাশের তারিখ : ১৯ অক্টোবর ২০২৬

featured Image

ত্রয়োদশ জাতীয় সংসদের শূন্য ঘোষিত সংরক্ষিত নারী আসন-২৩-এর উপনির্বাচনে দলীয় মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার শুরু করেছে বিএনপি।

সোমবার সন্ধ্যা ৭টায় রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে এ সাক্ষাৎকার কার্যক্রম শুরু হয়।

এতে বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান উপস্থিত রয়েছেন। 

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান সাক্ষাৎকার শুরুর বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা গেছে, সংরক্ষিত নারী আসনটিতে বিএনপির মনোনয়ন পেতে ৭০ জন নারী নেত্রী মনোনয়ন ফরম সংগ্রহ করেন। তাদের মধ্যে ৬৮ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন।

সাবেক সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টির পদত্যাগের কারণে সংরক্ষিত নারী আসন-২৩ শূন্য হয়। নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ১২ নভেম্বর এ আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।


টিভি ২৬ নিউজ

সম্পাদক ও প্রকাশকঃ~ ফোরকানুল হক (সাকিব)

কপিরাইট © ২০২৬ টিভি ২৬ নিউজ । সর্বস্বত্ব সংরক্ষিত