ঢাকা    বুধবার, ২১ অক্টোবর ২০২৬
ঢাকা    বুধবার, ২১ অক্টোবর ২০২৬
টিভি ২৬ নিউজ
নোটিশ
  • টিভি ২৬ নিউজ  সারাদেশে প্রতিনিধি নিয়োগ দিচ্ছে ফোরকানুল হক (সাকিব) সম্পাদিত " TV 26 NEWS " আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। সব খবর সবার আগে পেতে আমাদের সাথেই থাকুন।
সর্বশেষ

পরীক্ষা কেন্দ্র ব্রাহ্মণবাড়িয়ায় রাখার দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন

TV 26 NEWS ডেস্ক :
TV 26 NEWS ডেস্ক :
প্রকাশ ২০ অক্টোবর ২০২৬ | ০২:০৫ পিএম
| প্রিন্ট সংস্করণ

পরীক্ষা কেন্দ্র ব্রাহ্মণবাড়িয়ায় রাখার দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ব্রাহ্মণবাড়িয়া আইন কলেজের পরীক্ষা কেন্দ্র কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজে স্থানান্তরের সিদ্ধান্ত প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন শিক্ষার্থীরা। 

পরীক্ষা কেন্দ্র পুনরায় ব্রাহ্মণবাড়িয়ায় রাখার দাবিতে মঙ্গলবার সকাল ১১টায় ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সামনে এ কর্মসূচি পালন করেন কলেজের প্রথম ও দ্বিতীয় বর্ষের শতাধিক শিক্ষার্থী। পরে একটি বিক্ষোভ মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

শিক্ষার্থীরা জানান, গত ২০ বছর ধরে ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ কেন্দ্রে আইন বিভাগের পরীক্ষা দিয়ে আসছেন তারা। দীর্ঘদিনের এ ধারাবাহিকতার বিষয়টি বিবেচনায় নিয়েই অনেকে ব্রাহ্মণবাড়িয়া আইন কলেজে ভর্তি হয়েছেন। কিন্তু সম্প্রতি জাতীয় বিশ্ববিদ্যালয়ের এক চিঠিতে প্রথম বর্ষের পরীক্ষা কুমিল্লায় নেওয়ার সিদ্ধান্ত জানানো হলে শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভ ও অসন্তোষ তৈরি হয়।

আন্দোলনকারীরা বলেন, কুমিল্লায় গিয়ে পরীক্ষা দিতে হলে যাতায়াত, থাকা ও খাওয়াসহ নানা সমস্যার মুখে পড়তে হবে। বিশেষ করে চাকরিজীবী, সন্তানসম্ভবা এবং সন্তান নিয়ে পড়াশোনা করা নারী শিক্ষার্থীদের জন্য দূরের কেন্দ্রে গিয়ে পরীক্ষা দেওয়া অত্যন্ত কষ্টসাধ্য হবে। তাই শিক্ষার্থীদের ভোগান্তির কথা বিবেচনা করে পরীক্ষাকেন্দ্র ব্রাহ্মণবাড়িয়ায় বহাল রাখার দাবি জানান তারা।

বিক্ষোভ সমাবেশে শিক্ষার্থীরা হুঁশিয়ারি দিয়ে বলেন, অবিলম্বে পরীক্ষা কেন্দ্র স্থানান্তরের সিদ্ধান্ত প্রত্যাহার করা না হলে রেলপথ, ঢাকা-সিলেট মহাসড়ক ও কুমিল্লা মহাসড়ক অবরোধসহ আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে।

কর্মসূচিতে সংহতি জানিয়ে জেলা বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক রাশেদ কবির আকন্দ বলেন, গত ২০ বছর ধরে ব্রাহ্মণবাড়িয়ায় শান্তিপূর্ণভাবে পরীক্ষা অনুষ্ঠিত হয়ে আসছে। হঠাৎ করে পরীক্ষা কেন্দ্র কুমিল্লায় স্থানান্তর করায় শিক্ষার্থীদের ওপর বাড়তি মানসিক ও আর্থিক চাপ তৈরি হবে।

তিনি আরও বলেন, শিক্ষার্থীদের ভোগান্তির বিষয়টি বিবেচনায় নিয়ে ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সঙ্গে সরাসরি কথা বলবেন। পাশাপাশি চিঠির মাধ্যমে দ্রুত বিষয়টি কর্তৃপক্ষকে জানানো হবে।

ব্রাহ্মণবাড়িয়া আইন কলেজের শিক্ষার্থী মো. রুকন উদ্দিনের সঞ্চালনায় কর্মসূচিতে আরও বক্তব্য দেন আইন কলেজ ছাত্র কল্যাণ পরিষদের সভাপতি আশরাফুল ইসলাম শাহীন, চন্দন দাশ, ইকরামুল হোসেন রকি, ইঞ্জিনিয়ার এনামুল হক, আমীর খসরু খাদেম প্রতীক, মো. সাদ্দাম হোসেন, আনিছ, সুজন সরকার, শাহ আরমান, আহসানুল হক রিপন, মাহমুদা, স্বর্ণালী আকতার, শাহজামাল, ইমরান, রনি, আলামীন, মৃণাল, মিনহাজ ও দুর্জয় প্রধানসহ অনেকে।

বিষয় : শিক্ষার্থী আন্দোলন ব্রাহ্মণবাড়িয়া পরীক্ষা

আপনার মতামত লিখুন

টিভি ২৬ নিউজ

বুধবার, ২১ অক্টোবর ২০২৬

পরীক্ষা কেন্দ্র ব্রাহ্মণবাড়িয়ায় রাখার দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন

প্রকাশের তারিখ : ২০ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশকঃ~ ফোরকানুল হক (সাকিব)

কপিরাইট © ২০২৬ টিভি ২৬ নিউজ । সর্বস্বত্ব সংরক্ষিত