ঢাকা    বুধবার, ২১ অক্টোবর ২০২৬
ঢাকা    বুধবার, ২১ অক্টোবর ২০২৬
টিভি ২৬ নিউজ
নোটিশ
  • টিভি ২৬ নিউজ  সারাদেশে প্রতিনিধি নিয়োগ দিচ্ছে ফোরকানুল হক (সাকিব) সম্পাদিত " TV 26 NEWS " আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। সব খবর সবার আগে পেতে আমাদের সাথেই থাকুন।
সর্বশেষ

আমাদের কাছে তথ্য আছে—দিল্লির সঙ্গে আপনাদের সম্পর্ক ঘনিষ্ঠ: প্রধানমন্ত্রীকে পরওয়ার

TV 26 NEWS ডেস্ক :
TV 26 NEWS ডেস্ক :
প্রকাশ ২১ অক্টোবর ২০২৬ | ০৫:৪৯ পিএম
| প্রিন্ট সংস্করণ

আমাদের কাছে তথ্য আছে—দিল্লির সঙ্গে আপনাদের সম্পর্ক ঘনিষ্ঠ: প্রধানমন্ত্রীকে পরওয়ার
শ্রমিক সমাবেশে বক্তব্য দিচ্ছেন মিয়া গোলাম পরওয়ার।

পলাতক স্বৈরাচারের অর্থে একটি পক্ষ দেশে অস্থিরতা তৈরির চেষ্টা করছে—প্রধানমন্ত্রী তারেক রহমানের এমন বক্তব্যের প্রতিবাদ জানিয়েছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। তিনি বলেন, ‘আপনার ওই সমস্ত গোয়েন্দা তথ্য ভুয়া। এর আগে আমাদের কাছে তথ্য আছে-দিল্লির সাথে আপনাদের ঘনিষ্ঠ সম্পর্ক আছে।’

আজ বুধবার রাজধানীর সেগুনবাগিচায় বাংলাদেশ লেবার পার্টির কার্যালয়ে দলটির ৪৯ তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রীর উদ্দেশে মিয়া গোলাম পরওয়ার বলেন, ‘আপনি কোন গোয়েন্দা তথ্যের ওপর নির্ভর করেন? যে গোয়েন্দা বাহিনী, যে সেটআপ আওয়ামী লীগ রেখে গিয়েছে, নিরীহ-নিরপরাধ মানুষকে জঙ্গি বানিয়ে যারা ক্রসফায়ারে দিয়েছে, রিমান্ডে–আয়নাঘরে নিয়েছে—সেই গোয়েন্দা তথ্যের ওপর নির্ভর করে আপনি এখন বিরোধী দলের ওপরে দোষ চাপাবেন?’

মিয়া গোলাম পরওয়ার আরও বলেন, ‘এই তো আপনার গোয়েন্দা। সেই গোয়েন্দাকে আপনি বিশ্বাস করেন—যারা একদিনে বাংলাদেশের সকল জেলায় আওয়ামী লীগকে মিছিল করতে সাহায্য করেছে। আপনি সেই তথ্যের সূত্র দিয়ে বলেন যে-বিরোধী দল অস্থিতিশীলতা সৃষ্টি করছে।’

এই অভিযোগকে ‘রাজনৈতিক ব্যর্থতা, অপরিপক্বতা ও দূরদর্শী নেতৃত্বের অভাব’ বলে আখ্যা দেন জামায়াতের এ নেতা।

সরকারের উদ্দেশে জামায়াতের সেক্রেটারি জেনারেল বলেন, বাংলাদেশের রাজনীতি, সংসদের ইতিহাসে শফিকুর রহমানের মতো ‘দেশপ্রেমিক, সৎ নেতৃত্ব’ পাওয়া যায়নি। তিনি বলেন, ‘জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমানকে দেশের অস্থিতিশীলতার জন্য দায়ী করার অর্থ হলো—নিজেদের চাঁদাবাজি, দখলদারি, অপরাধ, মাদক, সন্ত্রাস এবং দুর্নীতিকে ঢাকবার আর কোনো পথ নেই বলে আপনি এই দেশপ্রেমিক বিরোধী দলের ওপরে দায় চাপানোর চেষ্টা করছেন।’

রাষ্ট্র, সরকার আর রাজনৈতিক দল—তিনটি পৃথক সত্তা উল্লেখ করে মিয়া গোলাম পরওয়ার অভিযোগ করেন বলেন, সরকার সেটাকে গুলিয়ে ফেলেছে।

গোলাম পরওয়ার বলেন, ‘সরকারের দুর্নীতি, চাঁদাবাজি, গণভোটের গণরায় বাস্তবায়ন না করে জাতির সাথে বিশ্বাসঘাতকতার বিরুদ্ধে কথা বললে আপনারা বলেন-দেশকে অস্থিতিশীল করছে, রাষ্ট্রের বিরুদ্ধে কথা বলছে। আরে বাবা, রাষ্ট্র আর সরকার কি এক? সরকার আর সরকারি দল কি এক?’

রাষ্ট্রপতির প্রতি অনুরোধ জানিয়ে পরওয়ার বলেন, ‘আপনি রাষ্ট্র ও সংবিধানের অভিভাবক হিসেবে সরকারি দলের কাজ, রাষ্ট্রের কাজ, সরকারি দলের কাজ আর তার কী ব্যাখ্যা—এইটা দয়া করে সরকারকে একটু বোঝানোর চেষ্টা করুন। আপনি একটু ক্লাস করান, তাঁরা তিনটা অর্গানকে গুলিয়ে ফেলছেন আর বিরোধী দলকে ভুল বুঝছেন।’

২০২৩ সালে এই শ্রমিকদের ন্যূনতম মজুরি ৮ হাজার টাকা থেকে বাড়িয়ে ১২ হাজার টাকা করা হয়েছিল উল্লেখ করে পরওয়ার বলেন, ‘এখন গার্মেন্টস সেক্টরের শ্রমিকদের ন্যূনতম মজুরির দাবি হচ্ছে ২৩ হাজার টাকা। ৯ শতাংশের ওপরে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্যস্ফীতি, তার চেয়ে আরও বেশি খাদ্য বহির্ভূত মূল্যস্ফীতি।’

বাংলাদেশ লেবার পার্টির প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন—দলের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরান, ভারপ্রাপ্ত মহাসচিব খন্দকার মিরাজুল ইসলাম, মুখপাত্র নাজমুল ইসলাম তালুকদারসহ ১১ দলের অন্যান্য নেতারা।

বিষয় : জেলার খবর প্রধানমন্ত্রী সরকার রাজধানী জামায়াতে ইসলামী বাংলাদেশের রাজনীতি

আপনার মতামত লিখুন

টিভি ২৬ নিউজ

বুধবার, ২১ অক্টোবর ২০২৬

আমাদের কাছে তথ্য আছে—দিল্লির সঙ্গে আপনাদের সম্পর্ক ঘনিষ্ঠ: প্রধানমন্ত্রীকে পরওয়ার

প্রকাশের তারিখ : ২১ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশকঃ~ ফোরকানুল হক (সাকিব)

কপিরাইট © ২০২৬ টিভি ২৬ নিউজ । সর্বস্বত্ব সংরক্ষিত