সারাদেশে প্রতিনিধি নিয়োগ দিচ্ছে ফোরকানুল হক (সাকিব) সম্পাদিত " TV 26 NEWS " আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। সব খবর সবার আগে পেতে আমাদের সাথেই থাকুন। প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে খাগড়াছড়িতে শেষ হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। বুধবার বিজয়া দশমীতে জেলার ৬৮টি পূজামণ্ডপের প্রতিমা বিভিন্ন নদ-নদীতে বিসর্জন দেওয়া হয়।
সকালে পূজা-অর্চনা ও ধর্মীয় আচার-অনুষ্ঠান শেষে ভক্তরা দেবী দুর্গাকে সিঁদুর ও লাল শাড়িতে সাজিয়ে শেষ বিদায় জানান। পরে প্রতিমাগুলো ট্রাকে করে শহর প্রদক্ষিণ করানো হয়। এ সময় ভক্তরা নেচে-গেয়ে আনন্দ-উল্লাস করেন।
খাগড়াছড়ি শহরের চেঙ্গী, মাইনী ও ফেনী নদীসহ জেলার বিভিন্ন এলাকার নির্ধারিত স্থানে প্রতিমা বিসর্জন দেওয়া হয়। বিসর্জনকে ঘিরে নদীর তীরে দর্শনার্থীদের উপচে পড়া ভিড় দেখা যায়।
বিজয়া দশমী উপলক্ষে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয় কঠোর নিরাপত্তাব্যবস্থা। পুলিশের পাশাপাশি বিজিবি ও আনসার সদস্যরা নিরাপত্তার দায়িত্ব পালন করেন।
এদিকে, বিজয়া দশমীর অনুষ্ঠানে উপস্থিত হয়ে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন খাগড়াছড়ির সংসদ সদস্য ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক স্থায়ী কমিটির সভাপতি ওয়াদুদ ভূঁইয়া। শান্তিপূর্ণ পরিবেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দ-উল্লাসের মধ্য দিয়ে শেষ হয় এবারের বিজয়া দশমীর সকল কার্যক্রম।
বিষয় : দুর্গাপূজা খাগড়াছড়ি

বুধবার, ২১ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ২১ অক্টোবর ২০২৬
প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে খাগড়াছড়িতে শেষ হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। বুধবার বিজয়া দশমীতে জেলার ৬৮টি পূজামণ্ডপের প্রতিমা বিভিন্ন নদ-নদীতে বিসর্জন দেওয়া হয়।
সকালে পূজা-অর্চনা ও ধর্মীয় আচার-অনুষ্ঠান শেষে ভক্তরা দেবী দুর্গাকে সিঁদুর ও লাল শাড়িতে সাজিয়ে শেষ বিদায় জানান। পরে প্রতিমাগুলো ট্রাকে করে শহর প্রদক্ষিণ করানো হয়। এ সময় ভক্তরা নেচে-গেয়ে আনন্দ-উল্লাস করেন।
খাগড়াছড়ি শহরের চেঙ্গী, মাইনী ও ফেনী নদীসহ জেলার বিভিন্ন এলাকার নির্ধারিত স্থানে প্রতিমা বিসর্জন দেওয়া হয়। বিসর্জনকে ঘিরে নদীর তীরে দর্শনার্থীদের উপচে পড়া ভিড় দেখা যায়।
বিজয়া দশমী উপলক্ষে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয় কঠোর নিরাপত্তাব্যবস্থা। পুলিশের পাশাপাশি বিজিবি ও আনসার সদস্যরা নিরাপত্তার দায়িত্ব পালন করেন।
এদিকে, বিজয়া দশমীর অনুষ্ঠানে উপস্থিত হয়ে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন খাগড়াছড়ির সংসদ সদস্য ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক স্থায়ী কমিটির সভাপতি ওয়াদুদ ভূঁইয়া। শান্তিপূর্ণ পরিবেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দ-উল্লাসের মধ্য দিয়ে শেষ হয় এবারের বিজয়া দশমীর সকল কার্যক্রম।

আপনার মতামত লিখুন