ঢাকা    বুধবার, ২১ অক্টোবর ২০২৬
ঢাকা    বুধবার, ২১ অক্টোবর ২০২৬
টিভি ২৬ নিউজ
নোটিশ
  • টিভি ২৬ নিউজ  সারাদেশে প্রতিনিধি নিয়োগ দিচ্ছে ফোরকানুল হক (সাকিব) সম্পাদিত " TV 26 NEWS " আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। সব খবর সবার আগে পেতে আমাদের সাথেই থাকুন।
সর্বশেষ

বগুড়ায় ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ায় ছাত্রলীগ নেতা গ্রেফতার


TV 26 NEWS ডেস্ক :
TV 26 NEWS ডেস্ক :
প্রকাশ ২১ অক্টোবর ২০২৬ | ০৬:৫৯ পিএম
| প্রিন্ট সংস্করণ

বগুড়ায় ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ায় ছাত্রলীগ নেতা গ্রেফতার

বগুড়া মহানগরের সাতমাথায় ‘জয় বাংলা’ ও ‘জয় বঙ্গবন্ধু’ স্লোগান দেওয়ার অভিযোগে রাদিয়াদ হুসাইন বর্ণ (২৬) নামের এক যুবককে গ্রেফতার করেছে গাবতলী মডেল থানা পুলিশ। 

বুধবার ভোরে গাবতলী উপজেলার কামারচট্ট গ্রামে নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার রাদিয়াদ হুসাইন বর্ণ গাবতলী উপজেলা শাখার নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ছাত্রবিষয়ক সম্পাদক। 

জানা গেছে, গত মঙ্গলবার বিকেল সাড়ে ৪টার দিকে বগুড়া মহানগরের সাতমাথা এলাকায় এক ব্যক্তি ‘জয় বাংলা’ ও ‘জয় বঙ্গবন্ধু’ স্লোগান দিতে দিতে টেম্পল রোড হয়ে ফতেহ আলী বাজারের দিকে চলে যান। পরে ওই ছবি দেখে তাকে শনাক্ত করে বুধবার ভোর রাতে গাবতলী মডেল থানা পুলিশ অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। 

গ্রেফতার বর্ণের বিরুদ্ধে অস্ত্র আইন ও বিস্ফোরকদ্রব্য আইনে একাধিক মামলা রয়েছে। এসব মামলার মধ্যে কয়েকটির অভিযোগপত্র আদালতে দাখিল করা হয়েছে এবং কয়েকটি মামলার তদন্তে তার নাম সন্দেহভাজন হিসেবে উল্লেখ রয়েছে। 

পুলিশ জানায়, ২০২২ ও ২০২৪ সালে গাবতলী থানায় এবং ২০২৪ ও ২০২৫ সালে বগুড়া সদর থানায় তার বিরুদ্ধে অস্ত্র ও বিস্ফোরকদ্রব্য আইনে মামলা হয়। এর মধ্যে অস্ত্র আইনের দুটি মামলায় অভিযোগপত্র দাখিল করা হয়েছে বলে নথিতে উল্লেখ রয়েছে। এছাড়া, বিস্ফোরকদ্রব্য আইনে করা দুটি মামলার তদন্তে তার নাম সন্দেহভাজন হিসেবে রয়েছে। তিনি এর আগে বৈষম্যবিরোধী আন্দোলন-সংক্রান্ত একটি মামলায় গ্রেফতার হয়ে কারাগারেও ছিলেন। 

গাবতলী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) রাকিব হোসেন বলেন, বুধবার ভোর রাতে তাকে নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে তাকে জেলহাজতে পাঠানো হবে।

বিষয় : ছাত্রলীগ বগুড়া

আপনার মতামত লিখুন

টিভি ২৬ নিউজ

বুধবার, ২১ অক্টোবর ২০২৬


বগুড়ায় ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ায় ছাত্রলীগ নেতা গ্রেফতার

প্রকাশের তারিখ : ২১ অক্টোবর ২০২৬

featured Image

বগুড়া মহানগরের সাতমাথায় ‘জয় বাংলা’ ও ‘জয় বঙ্গবন্ধু’ স্লোগান দেওয়ার অভিযোগে রাদিয়াদ হুসাইন বর্ণ (২৬) নামের এক যুবককে গ্রেফতার করেছে গাবতলী মডেল থানা পুলিশ। 

বুধবার ভোরে গাবতলী উপজেলার কামারচট্ট গ্রামে নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার রাদিয়াদ হুসাইন বর্ণ গাবতলী উপজেলা শাখার নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ছাত্রবিষয়ক সম্পাদক। 

জানা গেছে, গত মঙ্গলবার বিকেল সাড়ে ৪টার দিকে বগুড়া মহানগরের সাতমাথা এলাকায় এক ব্যক্তি ‘জয় বাংলা’ ও ‘জয় বঙ্গবন্ধু’ স্লোগান দিতে দিতে টেম্পল রোড হয়ে ফতেহ আলী বাজারের দিকে চলে যান। পরে ওই ছবি দেখে তাকে শনাক্ত করে বুধবার ভোর রাতে গাবতলী মডেল থানা পুলিশ অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। 

গ্রেফতার বর্ণের বিরুদ্ধে অস্ত্র আইন ও বিস্ফোরকদ্রব্য আইনে একাধিক মামলা রয়েছে। এসব মামলার মধ্যে কয়েকটির অভিযোগপত্র আদালতে দাখিল করা হয়েছে এবং কয়েকটি মামলার তদন্তে তার নাম সন্দেহভাজন হিসেবে উল্লেখ রয়েছে। 

পুলিশ জানায়, ২০২২ ও ২০২৪ সালে গাবতলী থানায় এবং ২০২৪ ও ২০২৫ সালে বগুড়া সদর থানায় তার বিরুদ্ধে অস্ত্র ও বিস্ফোরকদ্রব্য আইনে মামলা হয়। এর মধ্যে অস্ত্র আইনের দুটি মামলায় অভিযোগপত্র দাখিল করা হয়েছে বলে নথিতে উল্লেখ রয়েছে। এছাড়া, বিস্ফোরকদ্রব্য আইনে করা দুটি মামলার তদন্তে তার নাম সন্দেহভাজন হিসেবে রয়েছে। তিনি এর আগে বৈষম্যবিরোধী আন্দোলন-সংক্রান্ত একটি মামলায় গ্রেফতার হয়ে কারাগারেও ছিলেন। 

গাবতলী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) রাকিব হোসেন বলেন, বুধবার ভোর রাতে তাকে নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে তাকে জেলহাজতে পাঠানো হবে।


টিভি ২৬ নিউজ

সম্পাদক ও প্রকাশকঃ~ ফোরকানুল হক (সাকিব)

কপিরাইট © ২০২৬ টিভি ২৬ নিউজ । সর্বস্বত্ব সংরক্ষিত