ঢাকা    বুধবার, ২১ অক্টোবর ২০২৬
ঢাকা    বুধবার, ২১ অক্টোবর ২০২৬
টিভি ২৬ নিউজ
নোটিশ
  • টিভি ২৬ নিউজ  সারাদেশে প্রতিনিধি নিয়োগ দিচ্ছে ফোরকানুল হক (সাকিব) সম্পাদিত " TV 26 NEWS " আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। সব খবর সবার আগে পেতে আমাদের সাথেই থাকুন।
সর্বশেষ

লাইনচ্যুত কর্ণফুলী কমিউটার: না জানিয়ে লাইন মেরামত করায় প্রকৌশলী বরখাস্ত


TV 26 NEWS ডেস্ক :
TV 26 NEWS ডেস্ক :
প্রকাশ ২১ অক্টোবর ২০২৬ | ০৭:০৪ পিএম
| প্রিন্ট সংস্করণ

লাইনচ্যুত কর্ণফুলী কমিউটার: না জানিয়ে লাইন মেরামত করায় প্রকৌশলী বরখাস্ত
আজ দুপুর সাড়ে ১২টার দিকে লাঙ্গলকোট-লাকসাম সেকশনে এ দুর্ঘটনা ঘটে

রেললাইন মেরামতের কাজ চললেও তা স্টেশনমাস্টার, ট্রেনের চালক এমনকি রেলওয়ের মূল নিয়ন্ত্রণকক্ষকেও (কন্ট্রোল রুম) জানানো হয়নি। এই সমন্বয়হীনতার কারণেই চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী কর্ণফুলী কমিউটার ট্রেন লাইনচ্যুত হয়ে দুর্ঘটনার কবলে পড়ে।

‎বুধবার (২১ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে লাঙ্গলকোট-লাকসাম সেকশনে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে সংশ্লিষ্ট এক উপসহকারী প্রকৌশলীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।‎

‎বাংলাদেশ রেলওয়ের জনসংযোগ শাখার পরিচালক আনিসুর রহমান আজ এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান।

‎বিজ্ঞপ্তিতে বলা হয়, লাঙ্গলকোট-লাকসাম সেকশনের ১২২/৭-৮ কিলোমিটার এলাকায় রেললাইন খুলে মেরামতের কাজ চলছিল। তবে এ বিষয়ে আগে থেকে কোনো ঘোষণা দেওয়া হয়নি এবং নিয়ন্ত্রণকক্ষকেও জানানো হয়নি। স্টেশনমাস্টার ও ট্রেনচালক বিষয়টি না জানায় ট্রেনটি স্বাভাবিক গতিতে ওই এলাকায় পৌঁছায়। পরে জরুরি ব্রেক করা হলেও দুর্ঘটনা এড়ানো যায়নি।

‎এতে ট্রেনটির ইঞ্জিনসহ চারটি কোচের চাকা লাইনচ্যুত হয়। ফলে ওই পথে ঢাকামুখী আপলাইন বন্ধ হয়ে যায়। তবে ডাউনলাইন দিয়ে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।‎

‎রেলওয়ে জানিয়েছে, দুর্ঘটনায় কোনো যাত্রী হতাহত হননি। দুর্ঘটনার পরপরই চট্টগ্রাম থেকে উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে। আজ রাত ৯টার মধ্যে উদ্ধারকাজ শেষ করার আশা প্রকাশ করেছে রেলওয়ে।‎

‎দুর্ঘটনার কারণ অনুসন্ধানে বিভাগীয় পর্যায়ে চার সদস্যের তদন্ত কমিটিও গঠন করা হয়েছে। রেলওয়ের প্রাথমিক ধারণা, সমন্বয়হীনভাবে রেললাইন মেরামতের কাজ করায় এ দুর্ঘটনা ঘটেছে।

বিষয় : কুমিল্লা দুর্ঘটনা ট্রেন লাকসাম রেললাইন

আপনার মতামত লিখুন

টিভি ২৬ নিউজ

বুধবার, ২১ অক্টোবর ২০২৬


লাইনচ্যুত কর্ণফুলী কমিউটার: না জানিয়ে লাইন মেরামত করায় প্রকৌশলী বরখাস্ত

প্রকাশের তারিখ : ২১ অক্টোবর ২০২৬

featured Image

রেললাইন মেরামতের কাজ চললেও তা স্টেশনমাস্টার, ট্রেনের চালক এমনকি রেলওয়ের মূল নিয়ন্ত্রণকক্ষকেও (কন্ট্রোল রুম) জানানো হয়নি। এই সমন্বয়হীনতার কারণেই চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী কর্ণফুলী কমিউটার ট্রেন লাইনচ্যুত হয়ে দুর্ঘটনার কবলে পড়ে।

‎বুধবার (২১ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে লাঙ্গলকোট-লাকসাম সেকশনে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে সংশ্লিষ্ট এক উপসহকারী প্রকৌশলীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।‎

‎বাংলাদেশ রেলওয়ের জনসংযোগ শাখার পরিচালক আনিসুর রহমান আজ এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান।

‎বিজ্ঞপ্তিতে বলা হয়, লাঙ্গলকোট-লাকসাম সেকশনের ১২২/৭-৮ কিলোমিটার এলাকায় রেললাইন খুলে মেরামতের কাজ চলছিল। তবে এ বিষয়ে আগে থেকে কোনো ঘোষণা দেওয়া হয়নি এবং নিয়ন্ত্রণকক্ষকেও জানানো হয়নি। স্টেশনমাস্টার ও ট্রেনচালক বিষয়টি না জানায় ট্রেনটি স্বাভাবিক গতিতে ওই এলাকায় পৌঁছায়। পরে জরুরি ব্রেক করা হলেও দুর্ঘটনা এড়ানো যায়নি।

‎এতে ট্রেনটির ইঞ্জিনসহ চারটি কোচের চাকা লাইনচ্যুত হয়। ফলে ওই পথে ঢাকামুখী আপলাইন বন্ধ হয়ে যায়। তবে ডাউনলাইন দিয়ে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।‎

‎রেলওয়ে জানিয়েছে, দুর্ঘটনায় কোনো যাত্রী হতাহত হননি। দুর্ঘটনার পরপরই চট্টগ্রাম থেকে উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে। আজ রাত ৯টার মধ্যে উদ্ধারকাজ শেষ করার আশা প্রকাশ করেছে রেলওয়ে।‎

‎দুর্ঘটনার কারণ অনুসন্ধানে বিভাগীয় পর্যায়ে চার সদস্যের তদন্ত কমিটিও গঠন করা হয়েছে। রেলওয়ের প্রাথমিক ধারণা, সমন্বয়হীনভাবে রেললাইন মেরামতের কাজ করায় এ দুর্ঘটনা ঘটেছে।


টিভি ২৬ নিউজ

সম্পাদক ও প্রকাশকঃ~ ফোরকানুল হক (সাকিব)

কপিরাইট © ২০২৬ টিভি ২৬ নিউজ । সর্বস্বত্ব সংরক্ষিত