ঢাকা    সোমবার, ০৯ নভেম্বর ২০২৬
ঢাকা    সোমবার, ০৯ নভেম্বর ২০২৬
টিভি ২৬ নিউজ
নোটিশ
  • টিভি ২৬ নিউজ  সারাদেশে প্রতিনিধি নিয়োগ দিচ্ছে ফোরকানুল হক (সাকিব) সম্পাদিত " TV 26 NEWS " আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। সব খবর সবার আগে পেতে আমাদের সাথেই থাকুন।

চট্টগ্রামে প্রধানমন্ত্রীর সফর ঘিরে চাকরিচ্যুত ব্যাংকারদের অবস্থান


TV 26 NEWS ডেস্ক :
TV 26 NEWS ডেস্ক :
প্রকাশ ২০ অক্টোবর ২০২৬ | ০৬:০৬ পিএম
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

চট্টগ্রামে প্রধানমন্ত্রীর সফর ঘিরে চাকরিচ্যুত ব্যাংকারদের অবস্থান
প্রধানমন্ত্রীর সফর উপলক্ষে চট্টগ্রামের লালখান বাজারে ফ্লাইওভারের সামনে অবস্থান নেন ইসলামী ব্যাংকের চাকরিচ্যুত কর্মকর্তা-কর্মচারীরা।

প্রধানমন্ত্রী তারেক রহমানের চট্টগ্রাম সফরকে কেন্দ্র করে চাকরিতে পুনর্বহালের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছেন ইসলামী ব্যাংকের চাকরিচ্যুত কর্মকর্তা-কর্মচারীরা। তাদের দাবি, দীর্ঘদিন ব্যাংকিং খাতে দায়িত্ব পালন করার পর চাকরিচ্যুত হওয়ায় তাঁরা ও তাঁদের পরিবার আর্থিক ও সামাজিক সংকটের মুখে পড়েছেন।

আজ মঙ্গলবার বিকেল ৫টায় চট্টগ্রামের লালখান বাজারে ফ্লাইওভারের মুখে অবস্থান নেন তাঁরা। চাকরিতে পুনর্বহালসহ তাঁদের ন্যায্য দাবি পূরণে সরকারের কার্যকর হস্তক্ষেপ কামনা করেন তারা।

আন্দোলনকারীদের অভিযোগ, যথাযথ ন্যায়বিচার ও কর্মসংস্থানের নিশ্চয়তা ছাড়াই তাঁদের চাকরিচ্যুত করা হয়েছে।

সাবেক এ ব্যাংক কর্মকর্তা–কর্মচারীদের ভাষ্য, ‘ইতিমধ্যে অনেক কর্মকর্তা-কর্মচারী অর্থ সংকটে মানসিকভাবে বিপর্যস্ত হয়েছেন। অনেকে মারাও গেছেন। আমরা চাকরিচ্যুত কর্মকর্তারা কর্মস্থলে পুনর্বহাল, ন্যায্য অধিকার নিশ্চিত এবং দীর্ঘদিনের অনিশ্চয়তা নিরসনে মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি। আমাদের প্রত্যাশা, সরকারের সর্বোচ্চ পর্যায় থেকে কার্যকর উদ্যোগ নেওয়া হলে আমরা আবারও কর্মস্থলে ফিরে সম্মানজনকভাবে জীবিকা নির্বাহের সুযোগ পাবে।’

বিষয় : প্রধানমন্ত্রী চট্টগ্রাম জেলা চট্টগ্রাম বিভাগ ইসলামী ব্যাংক

আপনার মতামত লিখুন

টিভি ২৬ নিউজ

সোমবার, ০৯ নভেম্বর ২০২৬


চট্টগ্রামে প্রধানমন্ত্রীর সফর ঘিরে চাকরিচ্যুত ব্যাংকারদের অবস্থান

প্রকাশের তারিখ : ২০ অক্টোবর ২০২৬

featured Image

প্রধানমন্ত্রী তারেক রহমানের চট্টগ্রাম সফরকে কেন্দ্র করে চাকরিতে পুনর্বহালের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছেন ইসলামী ব্যাংকের চাকরিচ্যুত কর্মকর্তা-কর্মচারীরা। তাদের দাবি, দীর্ঘদিন ব্যাংকিং খাতে দায়িত্ব পালন করার পর চাকরিচ্যুত হওয়ায় তাঁরা ও তাঁদের পরিবার আর্থিক ও সামাজিক সংকটের মুখে পড়েছেন।

আজ মঙ্গলবার বিকেল ৫টায় চট্টগ্রামের লালখান বাজারে ফ্লাইওভারের মুখে অবস্থান নেন তাঁরা। চাকরিতে পুনর্বহালসহ তাঁদের ন্যায্য দাবি পূরণে সরকারের কার্যকর হস্তক্ষেপ কামনা করেন তারা।

আন্দোলনকারীদের অভিযোগ, যথাযথ ন্যায়বিচার ও কর্মসংস্থানের নিশ্চয়তা ছাড়াই তাঁদের চাকরিচ্যুত করা হয়েছে।

সাবেক এ ব্যাংক কর্মকর্তা–কর্মচারীদের ভাষ্য, ‘ইতিমধ্যে অনেক কর্মকর্তা-কর্মচারী অর্থ সংকটে মানসিকভাবে বিপর্যস্ত হয়েছেন। অনেকে মারাও গেছেন। আমরা চাকরিচ্যুত কর্মকর্তারা কর্মস্থলে পুনর্বহাল, ন্যায্য অধিকার নিশ্চিত এবং দীর্ঘদিনের অনিশ্চয়তা নিরসনে মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি। আমাদের প্রত্যাশা, সরকারের সর্বোচ্চ পর্যায় থেকে কার্যকর উদ্যোগ নেওয়া হলে আমরা আবারও কর্মস্থলে ফিরে সম্মানজনকভাবে জীবিকা নির্বাহের সুযোগ পাবে।’


টিভি ২৬ নিউজ

সম্পাদক ও প্রকাশকঃ~ ফোরকানুল হক (সাকিব)

কপিরাইট © ২০২৬ টিভি ২৬ নিউজ । সর্বস্বত্ব সংরক্ষিত