ঢাকা    সোমবার, ০৯ নভেম্বর ২০২৬
ঢাকা    সোমবার, ০৯ নভেম্বর ২০২৬
টিভি ২৬ নিউজ
নোটিশ
  • টিভি ২৬ নিউজ  সারাদেশে প্রতিনিধি নিয়োগ দিচ্ছে ফোরকানুল হক (সাকিব) সম্পাদিত " TV 26 NEWS " আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। সব খবর সবার আগে পেতে আমাদের সাথেই থাকুন।

নারায়ণগঞ্জে মা ইলিশ ধরায় ৬ জেলের কারাদণ্ড


TV 26 NEWS ডেস্ক :
TV 26 NEWS ডেস্ক :
প্রকাশ ২১ অক্টোবর ২০২৬ | ০৮:৪৬ পিএম
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

নারায়ণগঞ্জে মা ইলিশ ধরায় ৬ জেলের কারাদণ্ড

নারায়ণগঞ্জের আড়াইহাজারে মেঘনা নদীতে নিষিদ্ধ সময়ে মা ইলিশ আহরণের দায়ে ছয়জনকে পাঁচ হাজার টাকা করে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। জরিমানা অনাদায়ে তাদের প্রত্যেককে ১৫ দিনের কারাদণ্ড দেওয়া হয়েছে। এ সময় আরও চারজনকে আটক করা হলেও প্রাপ্তবয়স্ক না হওয়ায় তাঁদের ছেড়ে দেওয়া হয়।

বুধবার (২১ অক্টোবর) বিকেলে উপজেলার বিশনন্দী এলাকায় মেঘনা নদীতে মা ইলিশ সংরক্ষণ অভিযান পরিচালনাকালে তাঁদের আটক করা হয়। আড়াইহাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসাদুর রহমানের নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়।

তিনি বলেন, ছয়জনের বিরুদ্ধে পৃথক ছয়টি মামলা করে প্রত্যেককে পাঁচ হাজার টাকা করে জরিমানা করা হয়। অভিযানকালে জব্দ করা আনুমানিক ৬০ হাজার মিটার অবৈধ জাল জনসমক্ষে পুড়িয়ে ধ্বংস করা হয়।  অভিযানে উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা জেসমিন আক্তার সহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

বিষয় : কারাদণ্ড

আপনার মতামত লিখুন

টিভি ২৬ নিউজ

সোমবার, ০৯ নভেম্বর ২০২৬


নারায়ণগঞ্জে মা ইলিশ ধরায় ৬ জেলের কারাদণ্ড

প্রকাশের তারিখ : ২১ অক্টোবর ২০২৬

featured Image

নারায়ণগঞ্জের আড়াইহাজারে মেঘনা নদীতে নিষিদ্ধ সময়ে মা ইলিশ আহরণের দায়ে ছয়জনকে পাঁচ হাজার টাকা করে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। জরিমানা অনাদায়ে তাদের প্রত্যেককে ১৫ দিনের কারাদণ্ড দেওয়া হয়েছে। এ সময় আরও চারজনকে আটক করা হলেও প্রাপ্তবয়স্ক না হওয়ায় তাঁদের ছেড়ে দেওয়া হয়।

বুধবার (২১ অক্টোবর) বিকেলে উপজেলার বিশনন্দী এলাকায় মেঘনা নদীতে মা ইলিশ সংরক্ষণ অভিযান পরিচালনাকালে তাঁদের আটক করা হয়। আড়াইহাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসাদুর রহমানের নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়।

তিনি বলেন, ছয়জনের বিরুদ্ধে পৃথক ছয়টি মামলা করে প্রত্যেককে পাঁচ হাজার টাকা করে জরিমানা করা হয়। অভিযানকালে জব্দ করা আনুমানিক ৬০ হাজার মিটার অবৈধ জাল জনসমক্ষে পুড়িয়ে ধ্বংস করা হয়।  অভিযানে উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা জেসমিন আক্তার সহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।


টিভি ২৬ নিউজ

সম্পাদক ও প্রকাশকঃ~ ফোরকানুল হক (সাকিব)

কপিরাইট © ২০২৬ টিভি ২৬ নিউজ । সর্বস্বত্ব সংরক্ষিত