সারাদেশে প্রতিনিধি নিয়োগ দিচ্ছে ফোরকানুল হক (সাকিব) সম্পাদিত " TV 26 NEWS " আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। সব খবর সবার আগে পেতে আমাদের সাথেই থাকুন। চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দর ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে ভারতে পালিয়ে যাওয়ার সময় সুলতানা বেগম (৩৫) নামে জেলা যুব মহিলা লীগের এক নেত্রীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বুধবার (২১ অক্টোবর) বিকেল সাড়ে ৪টার দিকে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) সদস্যরা তাকে আটক করেন। পরে তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
আটক সুলতানা বেগম চাঁপাইনবাবগঞ্জ জেলা যুব মহিলা লীগের কোষাধ্যক্ষ। তিনি সদর উপজেলার সেহলা কলোনি গ্রামের জুলমত আলীর মেয়ে। বিজিবি সূত্রে জানা গেছে, চিকিৎসার জন্য তিনি ভারতে যাচ্ছিলেন। ইমিগ্রেশনের কার্যক্রম শেষে ভারতে প্রবেশের সময় তাকে আটক করা হয়।
মহানন্দা ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আল-আমিন অপু জানান, নিষিদ্ধ সংগঠনের ওই নেত্রী ভারতে যাওয়ার সময় বিজিবির হাতে আটক হন। তার বিরুদ্ধে নাশকতাসহ একাধিক মামলা রয়েছে। আটকের পর তাকে পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।
বিজিবি সূত্র জানায়, ৫৯ বিজিবির নায়েব সুবেদার মো. আখতারুজ্জামানের নেতৃত্বে একটি দল সুলতানা বেগমকে আটক করে। তিনি সোনামসজিদ ইমিগ্রেশন চেকপোস্টের কমান্ডারের দায়িত্বে ছিলেন। ইমিগ্রেশন প্রক্রিয়া সম্পন্ন করে ভারতে প্রবেশের সময় তার বিষয়ে প্রয়োজনীয় তথ্য যাচাই করে এই পদক্ষেপ নেয়া হয়।
প্রাথমিকভাবে সুলতানা বেগমের বিরুদ্ধে চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় একটি নাশকতার মামলা থাকার তথ্য পাওয়া গেছে। ২০২৪ সালের ২২ সেপ্টেম্বর মামলাটি দায়ের করা হয়েছিল বলে জানা গেছে। তবে তার বিরুদ্ধে থাকা অন্যান্য মামলার বিস্তারিত তথ্য তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিউর রহমান জানান, বুধবার রাত ৮টার দিকে বিজিবি সুলতানা বেগম নামে এক যুব মহিলা লীগ নেত্রীকে পুলিশের কাছে হস্তান্তর করেছে।

বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ২২ অক্টোবর ২০২৬
চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দর ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে ভারতে পালিয়ে যাওয়ার সময় সুলতানা বেগম (৩৫) নামে জেলা যুব মহিলা লীগের এক নেত্রীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বুধবার (২১ অক্টোবর) বিকেল সাড়ে ৪টার দিকে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) সদস্যরা তাকে আটক করেন। পরে তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
আটক সুলতানা বেগম চাঁপাইনবাবগঞ্জ জেলা যুব মহিলা লীগের কোষাধ্যক্ষ। তিনি সদর উপজেলার সেহলা কলোনি গ্রামের জুলমত আলীর মেয়ে। বিজিবি সূত্রে জানা গেছে, চিকিৎসার জন্য তিনি ভারতে যাচ্ছিলেন। ইমিগ্রেশনের কার্যক্রম শেষে ভারতে প্রবেশের সময় তাকে আটক করা হয়।
মহানন্দা ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আল-আমিন অপু জানান, নিষিদ্ধ সংগঠনের ওই নেত্রী ভারতে যাওয়ার সময় বিজিবির হাতে আটক হন। তার বিরুদ্ধে নাশকতাসহ একাধিক মামলা রয়েছে। আটকের পর তাকে পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।
বিজিবি সূত্র জানায়, ৫৯ বিজিবির নায়েব সুবেদার মো. আখতারুজ্জামানের নেতৃত্বে একটি দল সুলতানা বেগমকে আটক করে। তিনি সোনামসজিদ ইমিগ্রেশন চেকপোস্টের কমান্ডারের দায়িত্বে ছিলেন। ইমিগ্রেশন প্রক্রিয়া সম্পন্ন করে ভারতে প্রবেশের সময় তার বিষয়ে প্রয়োজনীয় তথ্য যাচাই করে এই পদক্ষেপ নেয়া হয়।
প্রাথমিকভাবে সুলতানা বেগমের বিরুদ্ধে চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় একটি নাশকতার মামলা থাকার তথ্য পাওয়া গেছে। ২০২৪ সালের ২২ সেপ্টেম্বর মামলাটি দায়ের করা হয়েছিল বলে জানা গেছে। তবে তার বিরুদ্ধে থাকা অন্যান্য মামলার বিস্তারিত তথ্য তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিউর রহমান জানান, বুধবার রাত ৮টার দিকে বিজিবি সুলতানা বেগম নামে এক যুব মহিলা লীগ নেত্রীকে পুলিশের কাছে হস্তান্তর করেছে।

আপনার মতামত লিখুন