ঢাকা    বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬
ঢাকা    বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬
টিভি ২৬ নিউজ
নোটিশ
  • টিভি ২৬ নিউজ  সারাদেশে প্রতিনিধি নিয়োগ দিচ্ছে ফোরকানুল হক (সাকিব) সম্পাদিত " TV 26 NEWS " আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। সব খবর সবার আগে পেতে আমাদের সাথেই থাকুন।

আসামে বাড়ি-মসজিদ উচ্ছেদে নাহিদ ইসলামের নিন্দা

TV 26 NEWS ডেস্ক :
TV 26 NEWS ডেস্ক :
প্রকাশ ২২ অক্টোবর ২০২৬ | ১০:৪২ এএম
| প্রিন্ট সংস্করণ

আসামে বাড়ি-মসজিদ উচ্ছেদে নাহিদ ইসলামের নিন্দা
এনসিপির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। ফাইল ছবি

ভারতের আসামে ১ হাজার ১০০টিরও বেশি বাঙালি মুসলিম পরিবারের ঘরবাড়ি উচ্ছেদ এবং ১০টিরও বেশি মসজিদ গুঁড়িয়ে দেওয়ার অভিযোগ তুলে এ সব ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ ও তীব্র নিন্দা জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধীদলীয় প্রধান হুইপ নাহিদ ইসলাম। তিনি বলেন, ভারতে মুসলিম সংখ্যালঘুদের লক্ষ্য করে পরিকল্পিতভাবে এমন পদক্ষেপ নেওয়া হচ্ছে, যা তাঁদের অধিকার ও নিরাপত্তার জন্য হুমকিস্বরূপ।

গতকাল বুধবার রাতে এক বিবৃতিতে নাহিদ ইসলাম এসব কথা বলেন।

বিবৃতিতে এনসিপির আহ্বায়ক বলেন, আসামে উচ্ছেদ অভিযানে গুঁড়িয়ে দেওয়া মসজিদগুলোর কয়েকটি ৫০ বছরেরও বেশি সময় ধরে সেখানে ছিল। কর্তৃপক্ষ সরকারি ও বনভূমি থেকে কথিত অবৈধ দখলদারদের উচ্ছেদের যুক্তি দিলেও ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ক্ষতিগ্রস্ত অনেক পরিবার ভারতের স্বাধীনতারও আগে থেকে ওই অঞ্চলে বসবাস করে আসছে।

নাহিদ ইসলাম বলেন, পর্যাপ্ত পুনর্বাসন ও পুনঃপ্রতিষ্ঠার ব্যবস্থা না করে কর্তৃপক্ষ বহু পরিবারকে গৃহহীন ও অসহায় অবস্থায় ফেলে রেখেছে।

তাঁদের মধ্যে কয়েকজনকে আটককেন্দ্রে রাখা হয়েছে বলেও খবর পাওয়া গেছে।

তিনি আরও বলেন, হিন্দুত্ববাদী রাজনীতির প্রভাবে ভারতে বাঙালি মুসলিমদের বিরুদ্ধে বৈষম্য ও নিপীড়নের ধারাবাহিকতা উদ্বেগজনক। গত এক দশকে প্রায় ১৯ হাজার পরিবার বাস্তুচ্যুত হয়েছে বলে জানা গেছে। বহু বছর ধরে বাঙালি মুসলিমরা দমন-পীড়ন, জোরপূর্বক সীমান্তের ওপারে ঠেলে দেওয়া এবং ভোটার তালিকা থেকে বাদ পড়ার মতো পরিস্থিতির মুখোমুখি হচ্ছেন।

এ ঘটনাকে ১৯৯২ সালে ঐতিহাসিক বাবরি মসজিদ ধ্বংসের ঘটনার সঙ্গে তুলনা করে নাহিদ ইসলাম বলেন, ওই ঘটনা ধর্মীয় অসহিষ্ণুতা ও সাম্প্রদায়িক বিভাজনের স্থায়ী প্রতীক হয়ে আছে। তাঁর অভিযোগ, হিন্দুত্ববাদী ফ্যাসিবাদের অধীনে ভারত মুসলিম, খ্রিষ্টান ও শিখসহ সংখ্যালঘু সম্প্রদায় এবং নিম্নবর্ণের হিন্দুদের সুরক্ষা দিতে ব্যর্থ হয়েছে।

বিবৃতিতে নাহিদ ইসলাম ভারতীয় কর্তৃপক্ষের হাতে মুসলিমদের ওপর চলমান নিপীড়নের বিষয়টি অবিলম্বে আমলে নেওয়ার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানান। একই সঙ্গে মানবাধিকারের গুরুতর লঙ্ঘন ও ধর্মীয় স্বাধীনতায় হস্তক্ষেপের জন্য ভারত সরকারকে জবাবদিহির আওতায় আনার দাবি জানান তিনি।

তিনি বলেন, বর্ণ, ধর্ম কিংবা সাংস্কৃতিক পরিচয় যা-ই হোক না কেন, প্রত্যেক ভারতীয় নাগরিকের জন্য ন্যায়বিচার ও সমতার নীতি নিশ্চিত করতে হবে।ভারতের মুসলিমরাও ভারতীয়।

বিষয় : ভারত এনসিপি নাহিদ ইসলাম বাংলাদেশের রাজনীতি মসজিদ আসাম মুসলিম

আপনার মতামত লিখুন

টিভি ২৬ নিউজ

বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬

আসামে বাড়ি-মসজিদ উচ্ছেদে নাহিদ ইসলামের নিন্দা

প্রকাশের তারিখ : ২২ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশকঃ~ ফোরকানুল হক (সাকিব)

কপিরাইট © ২০২৬ টিভি ২৬ নিউজ । সর্বস্বত্ব সংরক্ষিত