সারাদেশে প্রতিনিধি নিয়োগ দিচ্ছে ফোরকানুল হক (সাকিব) সম্পাদিত " TV 26 NEWS " আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। সব খবর সবার আগে পেতে আমাদের সাথেই থাকুন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সরকারের বিরুদ্ধে ‘পিএম-দক্ষ’ প্রকল্পের বাস্তবায়নে চরম গাফিলতির অভিযোগ তুলে তীব্র আক্রমণ করেছে প্রধান বিরোধী দল কংগ্রেস।
বুধবার কংগ্রেসের সাধারণ সম্পাদক জয়রাম রমেশ দাবি করেছেন, দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থানের সুযোগ তৈরির লক্ষ্য নিয়ে এই প্রকল্প চালু হলেও বাস্তবে তা সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। প্রকল্পের বাস্তবায়নে গুরুতর ত্রুটি রয়েছে এবং বরাদ্দকৃত অর্থের যথাযথ ব্যবহার করা হয়নি বলেও অভিযোগ তুলেছেন তিনি। এই পরিস্থিতিতে কেন্দ্রীয় সরকারকে কটাক্ষ করে তিনি বলেছেন, ‘মোদি সরকারের মেয়াদ ফুরিয়ে আসছে, ঝোলা গোছানোর সময় হয়ে গিয়েছে।’
জয়রাম রমেশ বলেন, সমাজের পিছিয়ে পড়া অংশের মানুষকে যথাযথ প্রশিক্ষণ দিয়ে দক্ষ করে তুলে কর্মসংস্থান ও স্বনির্ভরতার সুযোগ করে দেওয়ার উদ্দেশ্যেই প্রকল্পটি হাতে নেওয়া হয়েছিল। কিন্তু বর্তমান মোদি সরকারের আমলে তা কার্যত খাতায়-কলমে ও কাগজেই সীমাবদ্ধ রয়েছে। তার মতে, প্রধানমন্ত্রীর নামে নামাঙ্কিত একটি জনকল্যাণমূলক প্রকল্পও যদি সরকার সফলভাবে কার্যকর করতে না পারে, তবে সেই সরকারের ক্ষমতায় টিকে থাকার কোনো নৈতিক অধিকারই থাকতে পারে না।
বিষয় : নরেন্দ্র মোদি কংগ্রেস

বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ২২ অক্টোবর ২০২৬
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সরকারের বিরুদ্ধে ‘পিএম-দক্ষ’ প্রকল্পের বাস্তবায়নে চরম গাফিলতির অভিযোগ তুলে তীব্র আক্রমণ করেছে প্রধান বিরোধী দল কংগ্রেস।
বুধবার কংগ্রেসের সাধারণ সম্পাদক জয়রাম রমেশ দাবি করেছেন, দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থানের সুযোগ তৈরির লক্ষ্য নিয়ে এই প্রকল্প চালু হলেও বাস্তবে তা সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। প্রকল্পের বাস্তবায়নে গুরুতর ত্রুটি রয়েছে এবং বরাদ্দকৃত অর্থের যথাযথ ব্যবহার করা হয়নি বলেও অভিযোগ তুলেছেন তিনি। এই পরিস্থিতিতে কেন্দ্রীয় সরকারকে কটাক্ষ করে তিনি বলেছেন, ‘মোদি সরকারের মেয়াদ ফুরিয়ে আসছে, ঝোলা গোছানোর সময় হয়ে গিয়েছে।’
জয়রাম রমেশ বলেন, সমাজের পিছিয়ে পড়া অংশের মানুষকে যথাযথ প্রশিক্ষণ দিয়ে দক্ষ করে তুলে কর্মসংস্থান ও স্বনির্ভরতার সুযোগ করে দেওয়ার উদ্দেশ্যেই প্রকল্পটি হাতে নেওয়া হয়েছিল। কিন্তু বর্তমান মোদি সরকারের আমলে তা কার্যত খাতায়-কলমে ও কাগজেই সীমাবদ্ধ রয়েছে। তার মতে, প্রধানমন্ত্রীর নামে নামাঙ্কিত একটি জনকল্যাণমূলক প্রকল্পও যদি সরকার সফলভাবে কার্যকর করতে না পারে, তবে সেই সরকারের ক্ষমতায় টিকে থাকার কোনো নৈতিক অধিকারই থাকতে পারে না।

আপনার মতামত লিখুন