সারাদেশে প্রতিনিধি নিয়োগ দিচ্ছে ফোরকানুল হক (সাকিব) সম্পাদিত " TV 26 NEWS " আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। সব খবর সবার আগে পেতে আমাদের সাথেই থাকুন। ব্যাটারিচালিত ভ্যানে পঞ্চগড়ের বোদা উপজেলার বোয়ালিয়া এলাকায় যাচ্ছিলেন জুলেখা বেগম। মাড়েয়া বাজার থেকে রওনা হওয়ার পর পথে ট্রাকের ধাক্কায় ভ্যান থেকে সড়কে ছিটকে পড়েন। তৎক্ষণাৎ ওই ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ হারান জুলেখা।
আজ শুক্রবার দুপুরে উপজেলার মাড়েয়া-পঞ্চগড় সড়কের বারুনী কালীবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত জুলেখা বেগম (৫৫) বোদা সদর ইউনিয়নের মাহানপাড়ার আব্দুর কুদ্দুসের স্ত্রী।
পুলিশ জানায়, বারুনী কালীবাড়ি এলাকায় পৌঁছালে ব্যাটারিচালিত ভ্যানটিকে ধাক্কা দেয় একটি ট্রাক। এতে ভ্যান থেকে ছিটকে সড়কে পড়ে ট্রাকের চাকায় পিষ্ট হন জুলেখা। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যরা ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেন।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা বলেন, দুর্ঘটনার পর ট্রাকটি আটক করা হলেও চালক পালিয়ে যান। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সোমবার, ০৯ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৩ অক্টোবর ২০২৬
ব্যাটারিচালিত ভ্যানে পঞ্চগড়ের বোদা উপজেলার বোয়ালিয়া এলাকায় যাচ্ছিলেন জুলেখা বেগম। মাড়েয়া বাজার থেকে রওনা হওয়ার পর পথে ট্রাকের ধাক্কায় ভ্যান থেকে সড়কে ছিটকে পড়েন। তৎক্ষণাৎ ওই ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ হারান জুলেখা।
আজ শুক্রবার দুপুরে উপজেলার মাড়েয়া-পঞ্চগড় সড়কের বারুনী কালীবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত জুলেখা বেগম (৫৫) বোদা সদর ইউনিয়নের মাহানপাড়ার আব্দুর কুদ্দুসের স্ত্রী।
পুলিশ জানায়, বারুনী কালীবাড়ি এলাকায় পৌঁছালে ব্যাটারিচালিত ভ্যানটিকে ধাক্কা দেয় একটি ট্রাক। এতে ভ্যান থেকে ছিটকে সড়কে পড়ে ট্রাকের চাকায় পিষ্ট হন জুলেখা। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যরা ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেন।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা বলেন, দুর্ঘটনার পর ট্রাকটি আটক করা হলেও চালক পালিয়ে যান। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আপনার মতামত লিখুন