সারাদেশে প্রতিনিধি নিয়োগ দিচ্ছে ফোরকানুল হক (সাকিব) সম্পাদিত " TV 26 NEWS " আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। সব খবর সবার আগে পেতে আমাদের সাথেই থাকুন। আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে তিন দফা দাবিতে গণবিক্ষোভের ডাক দিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। আগামী ৩০ অক্টোবর দুপুর ৩টায় রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে এ কর্মসূচি পালন করবে দলটি।
শুক্রবার (২৩ অক্টোবর) দলটির পক্ষ থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ কর্মসূচির ঘোষণা দেওয়া হয়।
এনসিপির তিন দফা দাবির মধ্যে রয়েছে—ব্যর্থতার দায় নিয়ে স্বরাষ্ট্র ও জ্বালানিমন্ত্রীর পদত্যাগ; একদলীয় সংবিধান সংশোধন কমিটি বিলুপ্ত করে গণভোটের গণরায়ের ভিত্তিতে সংবিধান সংস্কার পরিষদ গঠন; এবং সাইবার আইনসহ সব ‘কর্তৃত্ববাদী আইন’ বাতিল।
বিজ্ঞপ্তিতে এনসিপি অভিযোগ করেছে, ফ্যাসিবাদের পতনের পর গণতান্ত্রিক ও ইনসাফভিত্তিক নতুন বাংলাদেশ গড়ার যে স্বপ্ন দেখা হয়েছিল, তা বর্তমানে খুন, সরকারদলীয় সন্ত্রাস, চাঁদাবাজি, দখলদারত্ব, ছিনতাই ও বাজার সিন্ডিকেটের দৌরাত্ম্যে বাধাগ্রস্ত হচ্ছে। এসব ঘটনায় সাধারণ মানুষ, ব্যবসায়ী ও পেশাজীবীরা প্রতিনিয়ত ভোগান্তির শিকার হচ্ছেন বলে দাবি দলটির।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সাংবাদিক হত্যা, মিরপুরে হাসপাতাল গুঁড়িয়ে দেওয়া এবং প্রকাশ্য দিবালোকে ডাকাতির মতো ঘটনা ঘটছে। অন্যদিকে চাল, ডাল, তেল, ডিম ও এলপিজি গ্যাসসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের উচ্চমূল্য এবং অস্বাভাবিক বিদ্যুৎ বিলের কারণে নিম্ন ও মধ্যবিত্ত মানুষের জীবনযাপন কঠিন হয়ে পড়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও জনদুর্ভোগ নিরসনে সরকারের ব্যর্থতার প্রতিবাদেই এ কর্মসূচি নেওয়া হয়েছে।
আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির চিত্র তুলে ধরে এনসিপি জানায়, গত ১৫ অক্টোবর নেত্রকোণায় প্রকাশ্যে গুলি করে এক সাংবাদিককে হত্যা করা হয়। পরদিন চট্টগ্রামের সীতাকুণ্ডে আরও একজনকে গুলি করে হত্যার ঘটনা ঘটে। এ ছাড়া ১৯ অক্টোবর কক্সবাজারের বিভিন্ন সড়কে এক দিনে ৫০ থেকে ৬০টি যানবাহনে ডাকাতি ও লুটপাটের ঘটনা ঘটেছে বলে দাবি করেছে দলটি।
বিজ্ঞপ্তিতে আরও অভিযোগ করা হয়, গত ২৪ সেপ্টেম্বর সরকারদলীয় একজন সংসদ সদস্যের নেতৃত্বে মিরপুরে রাড্ডা স্বাস্থ্যকেন্দ্র গুঁড়িয়ে দেওয়া হয়। এ ছাড়া গত নয় মাসে রাজনৈতিক সহিংসতা ও বিএনপির অভ্যন্তরীণ কোন্দলে ১১৩ জন এবং গণপিটুনিতে ১৮৭ জন নিহত হয়েছেন। একই সময়ে ৬৩৭ জন নারী ধর্ষণের শিকার হয়েছেন, যাঁদের অধিকাংশই শিশু। মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটির (এইচআরএসএস) বরাতে এসব পরিসংখ্যান তুলে ধরেছে এনসিপি।
সামাজিক যোগাযোগমাধ্যমে সরকারের সমালোচনা করায় অন্তত ২২ জনকে গ্রেপ্তার করা হয়েছে বলেও দাবি করেছে দলটি।
দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির বিষয়ে এনসিপির বিজ্ঞপ্তিতে বলা হয়, আগে ৮০০ থেকে ১ হাজার ২০০ টাকায় পাওয়া এলপিজি সিলিন্ডারের দাম এখন ১ হাজার ৮০০ থেকে ৩ হাজার ৫০০ টাকা পর্যন্ত হয়েছে। একইভাবে আগে মাসে ১ হাজার থেকে ১ হাজার ২০০ টাকা বিদ্যুৎ বিল এলেও এখন তা ৪ হাজার টাকা পর্যন্ত হচ্ছে বলে অভিযোগ করেছে দলটি।
এনসিপির দেওয়া তথ্য অনুযায়ী, বর্তমানে বাজারে প্রতি লিটার সয়াবিন তেল ২০০ থেকে ২১০ টাকা, প্রতি কেজি চাল ৭০ থেকে ৯০ টাকা, মসুর ডাল ১৫০ থেকে ১৬০ টাকা এবং প্রতি ডজন ডিম ১৪০ থেকে ১৪৫ টাকায় বিক্রি হচ্ছে। এ ছাড়া রসুন, টমেটো, ময়দা, করলা, বরবটি, শুকনা মরিচ ও বেগুনের দামও বিজ্ঞপ্তিতে উল্লেখ করেছে দলটি।
এসব পরিস্থিতির প্রতিবাদে আগামী ৩০ অক্টোবর শাহবাগে আয়োজিত গণবিক্ষোভে অংশ নিতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছে এনসিপি।

শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ২৩ অক্টোবর ২০২৬
আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে তিন দফা দাবিতে গণবিক্ষোভের ডাক দিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। আগামী ৩০ অক্টোবর দুপুর ৩টায় রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে এ কর্মসূচি পালন করবে দলটি।
শুক্রবার (২৩ অক্টোবর) দলটির পক্ষ থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ কর্মসূচির ঘোষণা দেওয়া হয়।
এনসিপির তিন দফা দাবির মধ্যে রয়েছে—ব্যর্থতার দায় নিয়ে স্বরাষ্ট্র ও জ্বালানিমন্ত্রীর পদত্যাগ; একদলীয় সংবিধান সংশোধন কমিটি বিলুপ্ত করে গণভোটের গণরায়ের ভিত্তিতে সংবিধান সংস্কার পরিষদ গঠন; এবং সাইবার আইনসহ সব ‘কর্তৃত্ববাদী আইন’ বাতিল।
বিজ্ঞপ্তিতে এনসিপি অভিযোগ করেছে, ফ্যাসিবাদের পতনের পর গণতান্ত্রিক ও ইনসাফভিত্তিক নতুন বাংলাদেশ গড়ার যে স্বপ্ন দেখা হয়েছিল, তা বর্তমানে খুন, সরকারদলীয় সন্ত্রাস, চাঁদাবাজি, দখলদারত্ব, ছিনতাই ও বাজার সিন্ডিকেটের দৌরাত্ম্যে বাধাগ্রস্ত হচ্ছে। এসব ঘটনায় সাধারণ মানুষ, ব্যবসায়ী ও পেশাজীবীরা প্রতিনিয়ত ভোগান্তির শিকার হচ্ছেন বলে দাবি দলটির।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সাংবাদিক হত্যা, মিরপুরে হাসপাতাল গুঁড়িয়ে দেওয়া এবং প্রকাশ্য দিবালোকে ডাকাতির মতো ঘটনা ঘটছে। অন্যদিকে চাল, ডাল, তেল, ডিম ও এলপিজি গ্যাসসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের উচ্চমূল্য এবং অস্বাভাবিক বিদ্যুৎ বিলের কারণে নিম্ন ও মধ্যবিত্ত মানুষের জীবনযাপন কঠিন হয়ে পড়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও জনদুর্ভোগ নিরসনে সরকারের ব্যর্থতার প্রতিবাদেই এ কর্মসূচি নেওয়া হয়েছে।
আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির চিত্র তুলে ধরে এনসিপি জানায়, গত ১৫ অক্টোবর নেত্রকোণায় প্রকাশ্যে গুলি করে এক সাংবাদিককে হত্যা করা হয়। পরদিন চট্টগ্রামের সীতাকুণ্ডে আরও একজনকে গুলি করে হত্যার ঘটনা ঘটে। এ ছাড়া ১৯ অক্টোবর কক্সবাজারের বিভিন্ন সড়কে এক দিনে ৫০ থেকে ৬০টি যানবাহনে ডাকাতি ও লুটপাটের ঘটনা ঘটেছে বলে দাবি করেছে দলটি।
বিজ্ঞপ্তিতে আরও অভিযোগ করা হয়, গত ২৪ সেপ্টেম্বর সরকারদলীয় একজন সংসদ সদস্যের নেতৃত্বে মিরপুরে রাড্ডা স্বাস্থ্যকেন্দ্র গুঁড়িয়ে দেওয়া হয়। এ ছাড়া গত নয় মাসে রাজনৈতিক সহিংসতা ও বিএনপির অভ্যন্তরীণ কোন্দলে ১১৩ জন এবং গণপিটুনিতে ১৮৭ জন নিহত হয়েছেন। একই সময়ে ৬৩৭ জন নারী ধর্ষণের শিকার হয়েছেন, যাঁদের অধিকাংশই শিশু। মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটির (এইচআরএসএস) বরাতে এসব পরিসংখ্যান তুলে ধরেছে এনসিপি।
সামাজিক যোগাযোগমাধ্যমে সরকারের সমালোচনা করায় অন্তত ২২ জনকে গ্রেপ্তার করা হয়েছে বলেও দাবি করেছে দলটি।
দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির বিষয়ে এনসিপির বিজ্ঞপ্তিতে বলা হয়, আগে ৮০০ থেকে ১ হাজার ২০০ টাকায় পাওয়া এলপিজি সিলিন্ডারের দাম এখন ১ হাজার ৮০০ থেকে ৩ হাজার ৫০০ টাকা পর্যন্ত হয়েছে। একইভাবে আগে মাসে ১ হাজার থেকে ১ হাজার ২০০ টাকা বিদ্যুৎ বিল এলেও এখন তা ৪ হাজার টাকা পর্যন্ত হচ্ছে বলে অভিযোগ করেছে দলটি।
এনসিপির দেওয়া তথ্য অনুযায়ী, বর্তমানে বাজারে প্রতি লিটার সয়াবিন তেল ২০০ থেকে ২১০ টাকা, প্রতি কেজি চাল ৭০ থেকে ৯০ টাকা, মসুর ডাল ১৫০ থেকে ১৬০ টাকা এবং প্রতি ডজন ডিম ১৪০ থেকে ১৪৫ টাকায় বিক্রি হচ্ছে। এ ছাড়া রসুন, টমেটো, ময়দা, করলা, বরবটি, শুকনা মরিচ ও বেগুনের দামও বিজ্ঞপ্তিতে উল্লেখ করেছে দলটি।
এসব পরিস্থিতির প্রতিবাদে আগামী ৩০ অক্টোবর শাহবাগে আয়োজিত গণবিক্ষোভে অংশ নিতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছে এনসিপি।

আপনার মতামত লিখুন