ঢাকা    শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬
ঢাকা    শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬
টিভি ২৬ নিউজ
নোটিশ
  • টিভি ২৬ নিউজ  সারাদেশে প্রতিনিধি নিয়োগ দিচ্ছে ফোরকানুল হক (সাকিব) সম্পাদিত " TV 26 NEWS " আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। সব খবর সবার আগে পেতে আমাদের সাথেই থাকুন।
সর্বশেষ

ব্যক্তিগত স্বার্থে আইনশৃঙ্খলা বাহিনীকে ব্যবহার করা যাবে না: পানিসম্পদ মন্ত্রী


TV 26 NEWS ডেস্ক :
TV 26 NEWS ডেস্ক :
প্রকাশ ২৩ অক্টোবর ২০২৬ | ০৯:৩২ পিএম
| প্রিন্ট সংস্করণ

ব্যক্তিগত স্বার্থে আইনশৃঙ্খলা বাহিনীকে ব্যবহার করা যাবে না: পানিসম্পদ মন্ত্রী
পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। ছবি: সংগৃহীত

আইনশৃঙ্খলা বাহিনীকে কোনোভাবেই ব্যক্তিগত স্বার্থে ব্যবহার করা যাবে না। দেশের স্বার্থে ও জনগণের কল্যাণে তাদের কাজে লাগাতে হবে বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। 

তিনি বলেন, গত ১৭ বছর পুলিশ বিভাগ যেভাবে পরিচালিত হয়েছে, সেভাবেই চলেছে। এখন নির্বাচিত সরকার জনগণের স্বার্থকে প্রাধান্য দিয়ে আইনশৃঙ্খলা বাহিনী পরিচালনা করবে। কোনো ব্যক্তি যেন ব্যক্তিগতভাবে এ বাহিনীকে ব্যবহার করতে না পারেন, তা নিশ্চিত করতে হবে।

শুক্রবার (২৩ অক্টোবর) সন্ধ্যায় লক্ষ্মীপুর টাউন হল মিলনায়তনে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) লক্ষ্মীপুর জেলা কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

পানিসম্পদ মন্ত্রী বলেন, “দেশের জন্য ব্যবহার করতে হবে, জনগণের জন্য ব্যবহার করতে হবে। নির্বাচিত সরকারের জন্য এটি একটি বড় দায়িত্ব। কারণ, নির্বাচিত সরকারের জবাবদিহি রয়েছে।”

বিগত সরকারের সমালোচনা করে পানিসম্পদ মন্ত্রী বলেন, সে সময় সরকারের কোনো জবাবদিহি ছিল না। যখন যা প্রয়োজন মনে হয়েছে, তখন তা-ই করা হয়েছে। এভাবে স্বর্ণ ব্যবসায়ী, অন্যান্য ব্যবসায়ী কিংবা সাধারণ মানুষ কেউই উপকৃত হননি।

তিনি আরও বলেন, ভোটের অধিকারকে অগ্রাধিকার দেওয়ার জন্য তাঁদের আন্দোলন করতে হয়েছে। গণতন্ত্রের ভিত্তি যত শক্তিশালী হবে, ব্যবসা-বাণিজ্য ও ব্যবসায়ীদের অবস্থানও তত মজবুত হবে।

ব্যবসা-বাণিজ্যের উন্নয়নে দেশপ্রেম ও দায়িত্বশীলতার ওপর গুরুত্ব দিয়ে এ্যানি বলেন, শুধু সরকার দেশপ্রেমিক হলে চলবে না, সবাইকে দেশপ্রেমিক হতে হবে এবং নিজ নিজ দায়িত্ব যথাযথভাবে পালন করতে হবে।

তিনি বলেন, স্বর্ণ ব্যবসার মাধ্যমে দেশের অর্থনীতিকে শক্তিশালী করার পাশাপাশি কর্মসংস্থান সৃষ্টির সুযোগ রয়েছে। তবে এ জন্য দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা জরুরি। প্রতিটি ব্যবসাই আইনশৃঙ্খলা পরিস্থিতির ওপর নির্ভরশীল। তাই আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে সবাইকে সতর্ক থাকতে হবে।

বাজুসের কেন্দ্রীয় কমিটির সভাপতি এনামুল হক খানের সভাপতিত্বে অনুষ্ঠানে সঞ্চালনা করেন লক্ষ্মীপুর জেলা বাজুসের চেয়ারম্যান সমীর কর্মকার।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন ডিস্ট্রিক্ট মনিটরিংয়ের ভাইস প্রেসিডেন্ট আজাদ আহমেদ, বাজুস ইনস্টিটিউটের চেয়ারম্যান আনোয়ার হোসেন, কেন্দ্রীয় কমিটির সাবেক সাধারণ সম্পাদক ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীন, বাজুস নির্বাচন বোর্ডের চেয়ারম্যান মিজানুর রহমান মানিক, জেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি শংকর মজুমদার, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি স্বপন চন্দ্র নাথ ও সাধারণ সম্পাদক শিমুল সাহাসহ অনেকে।

বিষয় : বিএনপি রাজনীতি আইন-শৃঙ্খলা শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি

আপনার মতামত লিখুন

টিভি ২৬ নিউজ

শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬


ব্যক্তিগত স্বার্থে আইনশৃঙ্খলা বাহিনীকে ব্যবহার করা যাবে না: পানিসম্পদ মন্ত্রী

প্রকাশের তারিখ : ২৩ অক্টোবর ২০২৬

featured Image

আইনশৃঙ্খলা বাহিনীকে কোনোভাবেই ব্যক্তিগত স্বার্থে ব্যবহার করা যাবে না। দেশের স্বার্থে ও জনগণের কল্যাণে তাদের কাজে লাগাতে হবে বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। 

তিনি বলেন, গত ১৭ বছর পুলিশ বিভাগ যেভাবে পরিচালিত হয়েছে, সেভাবেই চলেছে। এখন নির্বাচিত সরকার জনগণের স্বার্থকে প্রাধান্য দিয়ে আইনশৃঙ্খলা বাহিনী পরিচালনা করবে। কোনো ব্যক্তি যেন ব্যক্তিগতভাবে এ বাহিনীকে ব্যবহার করতে না পারেন, তা নিশ্চিত করতে হবে।

শুক্রবার (২৩ অক্টোবর) সন্ধ্যায় লক্ষ্মীপুর টাউন হল মিলনায়তনে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) লক্ষ্মীপুর জেলা কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

পানিসম্পদ মন্ত্রী বলেন, “দেশের জন্য ব্যবহার করতে হবে, জনগণের জন্য ব্যবহার করতে হবে। নির্বাচিত সরকারের জন্য এটি একটি বড় দায়িত্ব। কারণ, নির্বাচিত সরকারের জবাবদিহি রয়েছে।”

বিগত সরকারের সমালোচনা করে পানিসম্পদ মন্ত্রী বলেন, সে সময় সরকারের কোনো জবাবদিহি ছিল না। যখন যা প্রয়োজন মনে হয়েছে, তখন তা-ই করা হয়েছে। এভাবে স্বর্ণ ব্যবসায়ী, অন্যান্য ব্যবসায়ী কিংবা সাধারণ মানুষ কেউই উপকৃত হননি।

তিনি আরও বলেন, ভোটের অধিকারকে অগ্রাধিকার দেওয়ার জন্য তাঁদের আন্দোলন করতে হয়েছে। গণতন্ত্রের ভিত্তি যত শক্তিশালী হবে, ব্যবসা-বাণিজ্য ও ব্যবসায়ীদের অবস্থানও তত মজবুত হবে।

ব্যবসা-বাণিজ্যের উন্নয়নে দেশপ্রেম ও দায়িত্বশীলতার ওপর গুরুত্ব দিয়ে এ্যানি বলেন, শুধু সরকার দেশপ্রেমিক হলে চলবে না, সবাইকে দেশপ্রেমিক হতে হবে এবং নিজ নিজ দায়িত্ব যথাযথভাবে পালন করতে হবে।

তিনি বলেন, স্বর্ণ ব্যবসার মাধ্যমে দেশের অর্থনীতিকে শক্তিশালী করার পাশাপাশি কর্মসংস্থান সৃষ্টির সুযোগ রয়েছে। তবে এ জন্য দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা জরুরি। প্রতিটি ব্যবসাই আইনশৃঙ্খলা পরিস্থিতির ওপর নির্ভরশীল। তাই আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে সবাইকে সতর্ক থাকতে হবে।

বাজুসের কেন্দ্রীয় কমিটির সভাপতি এনামুল হক খানের সভাপতিত্বে অনুষ্ঠানে সঞ্চালনা করেন লক্ষ্মীপুর জেলা বাজুসের চেয়ারম্যান সমীর কর্মকার।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন ডিস্ট্রিক্ট মনিটরিংয়ের ভাইস প্রেসিডেন্ট আজাদ আহমেদ, বাজুস ইনস্টিটিউটের চেয়ারম্যান আনোয়ার হোসেন, কেন্দ্রীয় কমিটির সাবেক সাধারণ সম্পাদক ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীন, বাজুস নির্বাচন বোর্ডের চেয়ারম্যান মিজানুর রহমান মানিক, জেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি শংকর মজুমদার, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি স্বপন চন্দ্র নাথ ও সাধারণ সম্পাদক শিমুল সাহাসহ অনেকে।


টিভি ২৬ নিউজ

সম্পাদক ও প্রকাশকঃ~ ফোরকানুল হক (সাকিব)

কপিরাইট © ২০২৬ টিভি ২৬ নিউজ । সর্বস্বত্ব সংরক্ষিত