সারাদেশে প্রতিনিধি নিয়োগ দিচ্ছে ফোরকানুল হক (সাকিব) সম্পাদিত " TV 26 NEWS " আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। সব খবর সবার আগে পেতে আমাদের সাথেই থাকুন। সিরাজগঞ্জের উল্লাপাড়ায় আকরাম সরকার (২২) নামে এক যুবককে বাড়িতে ডেকে নিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে। শুক্রবার সন্ধ্যায় উপজেলার গয়হাট্টা কোনাগাঁতী গ্রামে এ ঘটনা ঘটে। হত্যার অভিযোগে মারুফ বিন হাবিব (৩০) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।
হত্যাকাণ্ডের শিকার আকরাম সরকার ওই গ্রামের উত্তরপাড়া মহল্লার রহিম সরকারের ছেলে। আটক মারুফ বিন হাবিব একই গ্রামের নূর মোহাম্মদের ছেলে।
উল্লাপাড়া মডেল থানার এসআই আবিদুল রহমান জানান, মারুফ বিন হাবিব সন্ধ্যার দিকে আকরামকে তার বাড়িতে ডেকে নেয়। এ সময় তার ঘরে থাকা ধারালো অস্ত্র দিয়ে আকরামকে কুপিয়ে হত্যা করে মরদেহটি বাড়ির আঙিনায় ফেলে রাখেন। পরে প্রতিবেশীরা বিষয়টি বুঝতে পেরে পুলিশকে খবর দেয়। সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহটি উদ্ধার ও ঘাতক মারুফ বিন হাবিবকে আটক করা হয়।
তিনি আরও জানান, মরদেহটি ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা হয়েছে। তবে কী কারণে এই হত্যাকাণ্ড ঘটেছে সেটা এখনও জানা যায়নি। তদন্ত চলছে।
নিহতের বড় ভাই রাকিব সরকার জানান, আকরাম বিকেল পর্যন্ত বাড়িতেই ছিল। এরপর বাইরে যাওয়ার জন্য বের হয়, তখন জিজ্ঞাসা করলে সে বলে মারুফ ভাই ফোন দিয়েছেন, ওদের বাড়িতে যাচ্ছি।
বিরোধ ছিল কী না এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, দুজন একসঙ্গেই চলাফেরা করতো। কিন্তু কী এমন অপরাধ ছিল যে, ভাইকে মেরে ফেলতে হবে। তিনি এ ঘটনায় মারুফের ফাঁসির দাবি জানিয়েছেন।
বিষয় : আটক অভিযোগ যুবক কুপিয়ে হত্যা ঘাতক

শনিবার, ২৪ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ২৪ অক্টোবর ২০২৬
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় আকরাম সরকার (২২) নামে এক যুবককে বাড়িতে ডেকে নিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে। শুক্রবার সন্ধ্যায় উপজেলার গয়হাট্টা কোনাগাঁতী গ্রামে এ ঘটনা ঘটে। হত্যার অভিযোগে মারুফ বিন হাবিব (৩০) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।
হত্যাকাণ্ডের শিকার আকরাম সরকার ওই গ্রামের উত্তরপাড়া মহল্লার রহিম সরকারের ছেলে। আটক মারুফ বিন হাবিব একই গ্রামের নূর মোহাম্মদের ছেলে।
উল্লাপাড়া মডেল থানার এসআই আবিদুল রহমান জানান, মারুফ বিন হাবিব সন্ধ্যার দিকে আকরামকে তার বাড়িতে ডেকে নেয়। এ সময় তার ঘরে থাকা ধারালো অস্ত্র দিয়ে আকরামকে কুপিয়ে হত্যা করে মরদেহটি বাড়ির আঙিনায় ফেলে রাখেন। পরে প্রতিবেশীরা বিষয়টি বুঝতে পেরে পুলিশকে খবর দেয়। সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহটি উদ্ধার ও ঘাতক মারুফ বিন হাবিবকে আটক করা হয়।
তিনি আরও জানান, মরদেহটি ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা হয়েছে। তবে কী কারণে এই হত্যাকাণ্ড ঘটেছে সেটা এখনও জানা যায়নি। তদন্ত চলছে।
নিহতের বড় ভাই রাকিব সরকার জানান, আকরাম বিকেল পর্যন্ত বাড়িতেই ছিল। এরপর বাইরে যাওয়ার জন্য বের হয়, তখন জিজ্ঞাসা করলে সে বলে মারুফ ভাই ফোন দিয়েছেন, ওদের বাড়িতে যাচ্ছি।
বিরোধ ছিল কী না এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, দুজন একসঙ্গেই চলাফেরা করতো। কিন্তু কী এমন অপরাধ ছিল যে, ভাইকে মেরে ফেলতে হবে। তিনি এ ঘটনায় মারুফের ফাঁসির দাবি জানিয়েছেন।

আপনার মতামত লিখুন