সারাদেশে প্রতিনিধি নিয়োগ দিচ্ছে ফোরকানুল হক (সাকিব) সম্পাদিত " TV 26 NEWS " আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। সব খবর সবার আগে পেতে আমাদের সাথেই থাকুন। চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-এসআরবি-৫, চাঁপাইনবাবগঞ্জ ও রাজশাহী ক্যাম্পের সদস্যরা যৌথ অভিযান চালিয়ে ৫ লাখ ৯৩ হাজার টাকার জাল নোটসহ ৩ জনকে গ্রেফতার করা হয়েছে। শনিবার সকালে এক বিজ্ঞপ্তির মাধ্যমে এসআরবি এই তথ্য জানায়।
এর আগে, শুক্রবার দুপুর পৌনে একটার সময় জেলার শিবগঞ্জ পৌরএলাকার স্বর্ণকার পট্টি মুকিম মার্কেটের নিচতলার একটি দোকানে অভিযান চালিয়ে বশির উদ্দিন, মানিক ও ইউসুফ আলী নামে ৩ জনকে গ্রেফতার করা হয়।
এসময় তাদের হেফাজতে থাকা ৫ লাখ ৯৩ হাজার বাংলাদেশি জাল টাকা, নগদ ২০ হাজার ৬৪০ টাকা, ৩টি মোবাইল ফোন ও ২টি এটিএম কার্ড জব্দ করা হয়। গ্রেফতারকৃতদের বাড়ি জেলার শিবগঞ্জ উপজেলার বিভিন্ন স্থানে।
এসআরবি আরও জানায়, গ্রেফতারকৃতদের প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা শেষে উদ্ধারকৃত আলামতসমূহ আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য শিবগঞ্জ থানায় মামলাসহ হস্তান্তর করা হয়েছে।
বিষয় : চাঁপাইনবাবগঞ্জ গ্রেফতার জাল নোট জব্দ

শনিবার, ২৪ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ২৪ অক্টোবর ২০২৬
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-এসআরবি-৫, চাঁপাইনবাবগঞ্জ ও রাজশাহী ক্যাম্পের সদস্যরা যৌথ অভিযান চালিয়ে ৫ লাখ ৯৩ হাজার টাকার জাল নোটসহ ৩ জনকে গ্রেফতার করা হয়েছে। শনিবার সকালে এক বিজ্ঞপ্তির মাধ্যমে এসআরবি এই তথ্য জানায়।
এর আগে, শুক্রবার দুপুর পৌনে একটার সময় জেলার শিবগঞ্জ পৌরএলাকার স্বর্ণকার পট্টি মুকিম মার্কেটের নিচতলার একটি দোকানে অভিযান চালিয়ে বশির উদ্দিন, মানিক ও ইউসুফ আলী নামে ৩ জনকে গ্রেফতার করা হয়।
এসময় তাদের হেফাজতে থাকা ৫ লাখ ৯৩ হাজার বাংলাদেশি জাল টাকা, নগদ ২০ হাজার ৬৪০ টাকা, ৩টি মোবাইল ফোন ও ২টি এটিএম কার্ড জব্দ করা হয়। গ্রেফতারকৃতদের বাড়ি জেলার শিবগঞ্জ উপজেলার বিভিন্ন স্থানে।
এসআরবি আরও জানায়, গ্রেফতারকৃতদের প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা শেষে উদ্ধারকৃত আলামতসমূহ আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য শিবগঞ্জ থানায় মামলাসহ হস্তান্তর করা হয়েছে।

আপনার মতামত লিখুন