সারাদেশে প্রতিনিধি নিয়োগ দিচ্ছে ফোরকানুল হক (সাকিব) সম্পাদিত " TV 26 NEWS " আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। সব খবর সবার আগে পেতে আমাদের সাথেই থাকুন। চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার সোনাইছড়ি ইউনিয়ন ছাত্রদলের সহসভাপতি মো. সরওয়ার হোসেন (ফরহাদ) ছাত্রদলের সব ধরনের কার্যক্রম থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন। একই সঙ্গে রাজনীতি থেকেও সরে দাঁড়ানোর কথা জানিয়েছেন তিনি।
সোমবার (২৬ অক্টোবর) নিজের ফেসবুক পোস্টে দেওয়া এক ঘোষণায় সরওয়ার হোসেন জানান, ওয়ার্ড, ইউনিয়ন ও থানা পর্যায়ের কয়েকজন নেতার কার্যকলাপে অসন্তুষ্ট হয়ে তিনি এ সিদ্ধান্ত নিয়েছেন।
সরওয়ার হোসেন নুর মোহাম্মদের ছেলে। তিনি ৮ নম্বর সোনাইছড়ি ইউনিয়ন ছাত্রদলের সহসভাপতির দায়িত্বে রয়েছেন।
রাজনৈতিক কার্যক্রম থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়ে তিনি সবার সুস্থতা ও ভালো থাকা কামনা করেন। ‘আল্লাহ হাফেজ’ বলে তিনি তার বক্তব্য শেষ করেন।
এ বিষয়ে সরওয়ার হোসেন (ফরহাদ) বলেন, ফেসবুকে যা ঘোষণা দিয়েছি, তাই। এর বাইরে তিনি আর কোনো মন্তব্য করতে রাজি হননি।
এ বিষয়ে সোনাইছড়ি ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক সাব্বির জাহান সনি বলেন, অভিমান করে সে ফেসবুকে একটা স্ট্যাটাস দিয়েছে। আশা করি, এটা ঠিক হয়ে যাবে।

মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ২৬ অক্টোবর ২০২৬
চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার সোনাইছড়ি ইউনিয়ন ছাত্রদলের সহসভাপতি মো. সরওয়ার হোসেন (ফরহাদ) ছাত্রদলের সব ধরনের কার্যক্রম থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন। একই সঙ্গে রাজনীতি থেকেও সরে দাঁড়ানোর কথা জানিয়েছেন তিনি।
সোমবার (২৬ অক্টোবর) নিজের ফেসবুক পোস্টে দেওয়া এক ঘোষণায় সরওয়ার হোসেন জানান, ওয়ার্ড, ইউনিয়ন ও থানা পর্যায়ের কয়েকজন নেতার কার্যকলাপে অসন্তুষ্ট হয়ে তিনি এ সিদ্ধান্ত নিয়েছেন।
সরওয়ার হোসেন নুর মোহাম্মদের ছেলে। তিনি ৮ নম্বর সোনাইছড়ি ইউনিয়ন ছাত্রদলের সহসভাপতির দায়িত্বে রয়েছেন।
রাজনৈতিক কার্যক্রম থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়ে তিনি সবার সুস্থতা ও ভালো থাকা কামনা করেন। ‘আল্লাহ হাফেজ’ বলে তিনি তার বক্তব্য শেষ করেন।
এ বিষয়ে সরওয়ার হোসেন (ফরহাদ) বলেন, ফেসবুকে যা ঘোষণা দিয়েছি, তাই। এর বাইরে তিনি আর কোনো মন্তব্য করতে রাজি হননি।
এ বিষয়ে সোনাইছড়ি ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক সাব্বির জাহান সনি বলেন, অভিমান করে সে ফেসবুকে একটা স্ট্যাটাস দিয়েছে। আশা করি, এটা ঠিক হয়ে যাবে।

আপনার মতামত লিখুন