ঢাকা    বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬
ঢাকা    বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬
টিভি ২৬ নিউজ
নোটিশ
  • টিভি ২৬ নিউজ  সারাদেশে প্রতিনিধি নিয়োগ দিচ্ছে ফোরকানুল হক (সাকিব) সম্পাদিত " TV 26 NEWS " আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। সব খবর সবার আগে পেতে আমাদের সাথেই থাকুন।
সর্বশেষ

মেহেরপুরে খেলনা পিস্তলসহ দুই অনলাইন জুয়াড়ি আটক


TV 26 NEWS ডেস্ক :
TV 26 NEWS ডেস্ক :
প্রকাশ ২৭ অক্টোবর ২০২৬ | ০৩:৫১ পিএম
| প্রিন্ট সংস্করণ

মেহেরপুরে খেলনা পিস্তলসহ দুই অনলাইন জুয়াড়ি আটক

মেহেরপুর সদর উপজেলার বারাদি বাজার থেকে দুই যুবককে আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। তাদের কাছ থেকে দুটি খেলনা পিস্তল, আইফোন ১৭ প্রো ম্যাক্সসহ পাঁচটি মোবাইল ফোন এবং একটি মাল্টি-কারেন্সি ডেবিট কার্ড উদ্ধার করা হয়েছে। রবিবার রাতে বারাদি মাধ্যমিক বিদ্যালয়ের সামনে থেকে তাদের আটক করা হয়। 

আটক দুজন হলেন মেহেরপুর সদর উপজেলার নতুন দরবেশপুর গ্রামের আবু সাইদের ছেলে সাব্বির আহমেদ (২২) এবং পিরোজপুর গ্রামের মোস্তফা কামালের ছেলে মাফুজুর রহমান ওরফে শিপন (২৬)।

ডিবি পুলিশের দাবি, তাদের ব্যবহৃত মোবাইল ফোন পরীক্ষা করে অনলাইন জুয়ার সাইট পরিচালনার সঙ্গে সংশ্লিষ্টতার তথ্যপ্রমাণ পাওয়া গেছে।

মেহেরপুর জেলা ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার সানা জানান, রবিবার রাতে বারাদি মাধ্যমিক বিদ্যালয়ের সামনে কথা-কাটাকাটির জেরে পিস্তল দিয়ে ভয় দেখানোর ঘটনা ঘটে। খবর পেয়ে মেহেরপুর সদর থানা ও ডিবি পুলিশের দল ঘটনাস্থলে অভিযান চালিয়ে সাব্বির আহমেদ ও মাফুজুর রহমান শিপনকে আটক করে। 

এ সময় তাদের কাছ থেকে দুটি খেলনা পিস্তল, প্রায় দুই লাখ টাকা মূল্যের দুটি আইফোন ১৭ প্রো ম্যাক্সসহ পাঁচটি মোবাইল ফোন এবং একটি মাল্টি-কারেন্সি ডেবিট কার্ড উদ্ধার করা হয়।

ওসি প্রদীপ কুমার সানা আরও বলেন, আটক দুজনের ব্যবহৃত মোবাইল ফোন পরীক্ষা করে অনলাইন জুয়ার সাইট পরিচালনার সঙ্গে তাদের সংশ্লিষ্টতার তথ্যপ্রমাণ পাওয়া গেছে। এ ঘটনায় জুয়া প্রতিরোধ আইনে মামলা করা হয়েছে। পরে সোমবার সন্ধ্যায় তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

বিষয় : আটক মেহেরপুর অনলাইন জুয়াড়ি

আপনার মতামত লিখুন

টিভি ২৬ নিউজ

বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬


মেহেরপুরে খেলনা পিস্তলসহ দুই অনলাইন জুয়াড়ি আটক

প্রকাশের তারিখ : ২৭ অক্টোবর ২০২৬

featured Image

মেহেরপুর সদর উপজেলার বারাদি বাজার থেকে দুই যুবককে আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। তাদের কাছ থেকে দুটি খেলনা পিস্তল, আইফোন ১৭ প্রো ম্যাক্সসহ পাঁচটি মোবাইল ফোন এবং একটি মাল্টি-কারেন্সি ডেবিট কার্ড উদ্ধার করা হয়েছে। রবিবার রাতে বারাদি মাধ্যমিক বিদ্যালয়ের সামনে থেকে তাদের আটক করা হয়। 

আটক দুজন হলেন মেহেরপুর সদর উপজেলার নতুন দরবেশপুর গ্রামের আবু সাইদের ছেলে সাব্বির আহমেদ (২২) এবং পিরোজপুর গ্রামের মোস্তফা কামালের ছেলে মাফুজুর রহমান ওরফে শিপন (২৬)।

ডিবি পুলিশের দাবি, তাদের ব্যবহৃত মোবাইল ফোন পরীক্ষা করে অনলাইন জুয়ার সাইট পরিচালনার সঙ্গে সংশ্লিষ্টতার তথ্যপ্রমাণ পাওয়া গেছে।

মেহেরপুর জেলা ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার সানা জানান, রবিবার রাতে বারাদি মাধ্যমিক বিদ্যালয়ের সামনে কথা-কাটাকাটির জেরে পিস্তল দিয়ে ভয় দেখানোর ঘটনা ঘটে। খবর পেয়ে মেহেরপুর সদর থানা ও ডিবি পুলিশের দল ঘটনাস্থলে অভিযান চালিয়ে সাব্বির আহমেদ ও মাফুজুর রহমান শিপনকে আটক করে। 

এ সময় তাদের কাছ থেকে দুটি খেলনা পিস্তল, প্রায় দুই লাখ টাকা মূল্যের দুটি আইফোন ১৭ প্রো ম্যাক্সসহ পাঁচটি মোবাইল ফোন এবং একটি মাল্টি-কারেন্সি ডেবিট কার্ড উদ্ধার করা হয়।

ওসি প্রদীপ কুমার সানা আরও বলেন, আটক দুজনের ব্যবহৃত মোবাইল ফোন পরীক্ষা করে অনলাইন জুয়ার সাইট পরিচালনার সঙ্গে তাদের সংশ্লিষ্টতার তথ্যপ্রমাণ পাওয়া গেছে। এ ঘটনায় জুয়া প্রতিরোধ আইনে মামলা করা হয়েছে। পরে সোমবার সন্ধ্যায় তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।


টিভি ২৬ নিউজ

সম্পাদক ও প্রকাশকঃ~ ফোরকানুল হক (সাকিব)

কপিরাইট © ২০২৬ টিভি ২৬ নিউজ । সর্বস্বত্ব সংরক্ষিত