সারাদেশে প্রতিনিধি নিয়োগ দিচ্ছে ফোরকানুল হক (সাকিব) সম্পাদিত " TV 26 NEWS " আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। সব খবর সবার আগে পেতে আমাদের সাথেই থাকুন। নেত্রকোনার কেন্দুয়ার গণ্ডা বাজারে জুয়া খেলার অভিযোগে দুই ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্যসহ ছয়জনকে আটক করেছে পুলিশ। আজ বুধবার ভোরে একটি দোকানে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়। এ সময় তাস ও নগদ ১০ হাজার টাকা জব্দ করা হয়েছে। জুয়া আইনে মামলা দিয়ে দুপুরে তাঁদের আদালতে পাঠানো হয়।
কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তরিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
আটক ব্যক্তিরা হলেন গণ্ডা এলাকার হাফিজুর রহমান ওরফে খোকন (৬০) ও খুররম মিয়া (৫০), মনকান্দা গ্রামের চান্দু মিয়া (৪৫) ও আলী ওসমান (৪২), বীরমহুরী গ্রামের সোহাগ (৪৫) এবং মরিচপুর গ্রামের মজিবুর রহমান (৬০)।
হাফিজুর রহমান ওরফে খোকন গণ্ডা ইউনিয়ন পরিষদের ৩ নম্বর ওয়ার্ডের সদস্য। আলী ওসমান একই ইউনিয়ন পরিষদের ৭ নম্বর ওয়ার্ডের সদস্য।
পুলিশ জানায়, গণ্ডা বাজারের একটি দোকানে জুয়া খেলা হচ্ছে—এমন গোপন সংবাদের ভিত্তিতে উপপরিদর্শক খোরশেদ আলমের নেতৃত্বে পুলিশের একটি দল বুধবার ভোরে অভিযান চালায়। তাস দিয়ে জুয়া খেলার সময় হাতেনাতে ছয়জনকে আটক করা হয়। অভিযানে তাস ও নগদ ১০ হাজার টাকা জব্দ করা হয়।
গণ্ডা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কৃষিবিদ শহিদুল ইসলাম কল্যাণ বলেন, ‘মাদক ও জুয়া নির্মূলে আমরা জিরো টলারেন্স নীতি অনুসরণ করছি। তবে আমার জানামতে, ইউপি সদস্যরা এসব অনৈতিক কাজের সঙ্গে সম্পৃক্ত থাকার কথা নয়। তারপরও যেহেতু তাঁরা আইনশৃঙ্খলা বাহিনীর হাতে আটক হয়েছেন, এখন আইন অনুযায়ী যা হওয়ার, তা-ই হবে।’
কেন্দুয়া থানার ওসি তরিকুল ইসলাম বলেন, গোপন সংবাদে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়। এ ঘটনায় জুয়া আইনে মামলা দিয়ে বুধবার দুপুরে তাঁদের আদালতে পাঠানো হয়েছে।

বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ২৮ অক্টোবর ২০২৬
নেত্রকোনার কেন্দুয়ার গণ্ডা বাজারে জুয়া খেলার অভিযোগে দুই ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্যসহ ছয়জনকে আটক করেছে পুলিশ। আজ বুধবার ভোরে একটি দোকানে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়। এ সময় তাস ও নগদ ১০ হাজার টাকা জব্দ করা হয়েছে। জুয়া আইনে মামলা দিয়ে দুপুরে তাঁদের আদালতে পাঠানো হয়।
কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তরিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
আটক ব্যক্তিরা হলেন গণ্ডা এলাকার হাফিজুর রহমান ওরফে খোকন (৬০) ও খুররম মিয়া (৫০), মনকান্দা গ্রামের চান্দু মিয়া (৪৫) ও আলী ওসমান (৪২), বীরমহুরী গ্রামের সোহাগ (৪৫) এবং মরিচপুর গ্রামের মজিবুর রহমান (৬০)।
হাফিজুর রহমান ওরফে খোকন গণ্ডা ইউনিয়ন পরিষদের ৩ নম্বর ওয়ার্ডের সদস্য। আলী ওসমান একই ইউনিয়ন পরিষদের ৭ নম্বর ওয়ার্ডের সদস্য।
পুলিশ জানায়, গণ্ডা বাজারের একটি দোকানে জুয়া খেলা হচ্ছে—এমন গোপন সংবাদের ভিত্তিতে উপপরিদর্শক খোরশেদ আলমের নেতৃত্বে পুলিশের একটি দল বুধবার ভোরে অভিযান চালায়। তাস দিয়ে জুয়া খেলার সময় হাতেনাতে ছয়জনকে আটক করা হয়। অভিযানে তাস ও নগদ ১০ হাজার টাকা জব্দ করা হয়।
গণ্ডা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কৃষিবিদ শহিদুল ইসলাম কল্যাণ বলেন, ‘মাদক ও জুয়া নির্মূলে আমরা জিরো টলারেন্স নীতি অনুসরণ করছি। তবে আমার জানামতে, ইউপি সদস্যরা এসব অনৈতিক কাজের সঙ্গে সম্পৃক্ত থাকার কথা নয়। তারপরও যেহেতু তাঁরা আইনশৃঙ্খলা বাহিনীর হাতে আটক হয়েছেন, এখন আইন অনুযায়ী যা হওয়ার, তা-ই হবে।’
কেন্দুয়া থানার ওসি তরিকুল ইসলাম বলেন, গোপন সংবাদে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়। এ ঘটনায় জুয়া আইনে মামলা দিয়ে বুধবার দুপুরে তাঁদের আদালতে পাঠানো হয়েছে।

আপনার মতামত লিখুন