সারাদেশে প্রতিনিধি নিয়োগ দিচ্ছে ফোরকানুল হক (সাকিব) সম্পাদিত " TV 26 NEWS " আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। সব খবর সবার আগে পেতে আমাদের সাথেই থাকুন। মুন্সীগঞ্জের মুক্তারপুর সেতু সংলগ্ন এলাকায় যাত্রীবাহী লঞ্চে অসুস্থ হয়ে পড়া এক যাত্রীকে জরুরি চিকিৎসা সহায়তা দিয়েছে বাংলাদেশ কোস্ট গার্ড।
জরুরি সেবা নম্বর ১৬১১১-এ ফোন পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অসুস্থ ব্যক্তিকে চিকিৎসা দেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালে পাঠানো হয়েছে।
বুধবার (২৮ অক্টোবর) বিকেলে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।
কোস্ট গার্ড সূত্রে জানা যায়, গত ২৭ অক্টোবর উন্নত চিকিৎসার জন্য এক ব্যক্তি ভোলা থেকে ঢাকাগামী ‘এমভি ফারহান-০৯’ লঞ্চে যাত্রা করেন। লঞ্চটি রাত ৩টার দিকে মুন্সীগঞ্জের মুক্তারপুর সেতু সংলগ্ন এলাকায় পৌঁছালে ওই যাত্রীর শারীরিক অবস্থার অবনতি ঘটে। এ সময় লঞ্চে থাকা অন্য এক যাত্রী কোস্ট গার্ডের জরুরি সেবা নম্বর ১৬১১১-এ ফোন করে সহায়তা চান।
খবর পেয়ে কোস্ট গার্ড স্টেশন পাগলা থেকে একটি মেডিকেল টিম দ্রুত লঞ্চটিতে পৌঁছে অসুস্থ যাত্রীকে প্রয়োজনীয় চিকিৎসা সহায়তা দেয়। পরে উন্নত চিকিৎসার জন্য কোস্ট গার্ডের বোটে করে তাঁকে ঢাকার সদরঘাট লঞ্চ টার্মিনালে নেওয়া হয়। সেখান থেকে কোস্ট গার্ডের তত্ত্বাবধানে বেসরকারি অ্যাম্বুলেন্সে করে তাকে ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালে পাঠানো হয়।
লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বলেন, জনসেবায় কোস্ট গার্ড সর্বদা নিয়োজিত রয়েছে। ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।
বিষয় : মুন্সীগঞ্জ

বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ২৮ অক্টোবর ২০২৬
মুন্সীগঞ্জের মুক্তারপুর সেতু সংলগ্ন এলাকায় যাত্রীবাহী লঞ্চে অসুস্থ হয়ে পড়া এক যাত্রীকে জরুরি চিকিৎসা সহায়তা দিয়েছে বাংলাদেশ কোস্ট গার্ড।
জরুরি সেবা নম্বর ১৬১১১-এ ফোন পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অসুস্থ ব্যক্তিকে চিকিৎসা দেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালে পাঠানো হয়েছে।
বুধবার (২৮ অক্টোবর) বিকেলে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।
কোস্ট গার্ড সূত্রে জানা যায়, গত ২৭ অক্টোবর উন্নত চিকিৎসার জন্য এক ব্যক্তি ভোলা থেকে ঢাকাগামী ‘এমভি ফারহান-০৯’ লঞ্চে যাত্রা করেন। লঞ্চটি রাত ৩টার দিকে মুন্সীগঞ্জের মুক্তারপুর সেতু সংলগ্ন এলাকায় পৌঁছালে ওই যাত্রীর শারীরিক অবস্থার অবনতি ঘটে। এ সময় লঞ্চে থাকা অন্য এক যাত্রী কোস্ট গার্ডের জরুরি সেবা নম্বর ১৬১১১-এ ফোন করে সহায়তা চান।
খবর পেয়ে কোস্ট গার্ড স্টেশন পাগলা থেকে একটি মেডিকেল টিম দ্রুত লঞ্চটিতে পৌঁছে অসুস্থ যাত্রীকে প্রয়োজনীয় চিকিৎসা সহায়তা দেয়। পরে উন্নত চিকিৎসার জন্য কোস্ট গার্ডের বোটে করে তাঁকে ঢাকার সদরঘাট লঞ্চ টার্মিনালে নেওয়া হয়। সেখান থেকে কোস্ট গার্ডের তত্ত্বাবধানে বেসরকারি অ্যাম্বুলেন্সে করে তাকে ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালে পাঠানো হয়।
লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বলেন, জনসেবায় কোস্ট গার্ড সর্বদা নিয়োজিত রয়েছে। ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।

আপনার মতামত লিখুন