ঢাকা    বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬
ঢাকা    বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬
টিভি ২৬ নিউজ
নোটিশ
  • টিভি ২৬ নিউজ  সারাদেশে প্রতিনিধি নিয়োগ দিচ্ছে ফোরকানুল হক (সাকিব) সম্পাদিত " TV 26 NEWS " আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। সব খবর সবার আগে পেতে আমাদের সাথেই থাকুন।
সর্বশেষ

রাজবাড়ীতে প্রকাশ্যে দুই ব্যবসায়ীকে গুলি

TV 26 NEWS ডেস্ক :
TV 26 NEWS ডেস্ক :
প্রকাশ ২৭ অক্টোবর ২০২৬ | ০৪:১৮ পিএম
| প্রিন্ট সংস্করণ

রাজবাড়ীতে প্রকাশ্যে দুই ব্যবসায়ীকে গুলি

রাজবাড়ীতে প্রকাশ্য দিবালোকে আমির হোসেন লিটন (৩৫) ও মুন্সি (৪৫) নামে দুই ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি করার অভিযোগ উঠেছে। আজ মঙ্গলবার দুপুর দেড়টার দিকে শহরের পান্না চত্বর এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় শহরজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

আহত আমির হোসেন লিটন রাজবাড়ী সদর উপজেলার বানিবহ বাজার পরিষদের সাধারণ সম্পাদক ও হার্ডওয়্যার ব্যবসায়ী। অপর আহত মুন্সি বানিবহ এলাকার মাছের আড়তের ব্যবসায়ী।

স্থানীয় সূত্রে জানা গেছে, বানিবহ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি লতিফ মিয়াকে হত্যা মামলার আসামি লিটন ও মুন্সি। ওই মামলায় আদালতে হাজিরা শেষে তারা রিকশাযোগে রাজবাড়ী শহরের বড় বাজারের দিকে যাচ্ছিলেন। আদালত থেকে কয়েকশ মিটার দূরে পান্না চত্বর এলাকায় পৌঁছালে মোটরসাইকেলে আসা তিন অজ্ঞাতপরিচয় ব্যক্তি তাদের লক্ষ্য করে গুলি ছোড়েন বলে অভিযোগ রয়েছে। পরে গুলিবিদ্ধ অবস্থায় স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে যান।

হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আমির হোসেন লিটন অভিযোগ করে বলেন, শহরের ইনসানের সঙ্গে তার পূর্ববিরোধ ছিল। সেই বিরোধের জের ধরে তাকে হত্যার উদ্দেশে গুলি করে ইনসান পালিয়ে গেছেন। তবে এ অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট ব্যক্তির বক্তব্য পাওয়া যায়নি।

রাজবাড়ী সদর হাসপাতালের জরুরি  বিভাগের চিকিৎসক জান্নাতুল ফেরদৌস জানান, দুপুর দেড়টার দিকে আমির হোসেন লিটনকে গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে আনা হয়। তার ডান হাতে গুলি লেগেছে এবং গুলিটি হাতের ভেতরে রয়েছে। অস্ত্রোপচারের মাধ্যমে গুলিটি বের করার প্রস্তুতি নেওয়া হাচ্ছিল। পরে পরিবারের সদস্যরা তাকে ফরিদপুরে নিয়ে যান।

রাজবাড়ীর পুলিশ সুপার মীর মনির হোসেন বলেন, শহরের পান্না চত্বর এলাকায় গুলির ঘটনা ঘটেছে। এতে আমির হোসেন লিটন নামে এক ব্যবসায়ী গুলিবিদ্ধ হয়েছেন এবং আরও একজন আহত হয়েছেন। ঘটনাটি পুলিশ খতিয়ে দেখছে।

এর আগে, ১৭ অক্টোবর শহরের সজ্জনকান্দা মধ্যপাড়া মসজিদ সংলগ্ন দোকানে পিয়ারুল সরদার (৩২) নামে এক যুবককে গুলি করে হত্যা করা হয়।

বিষয় : রাজবাড়ী গুলি ব্যবসায়ী

আপনার মতামত লিখুন

টিভি ২৬ নিউজ

বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬

রাজবাড়ীতে প্রকাশ্যে দুই ব্যবসায়ীকে গুলি

প্রকাশের তারিখ : ২৭ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশকঃ~ ফোরকানুল হক (সাকিব)

কপিরাইট © ২০২৬ টিভি ২৬ নিউজ । সর্বস্বত্ব সংরক্ষিত