ঢাকা    সোমবার, ০৯ নভেম্বর ২০২৬
ঢাকা    সোমবার, ০৯ নভেম্বর ২০২৬
টিভি ২৬ নিউজ
নোটিশ
  • টিভি ২৬ নিউজ  সারাদেশে প্রতিনিধি নিয়োগ দিচ্ছে ফোরকানুল হক (সাকিব) সম্পাদিত " TV 26 NEWS " আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। সব খবর সবার আগে পেতে আমাদের সাথেই থাকুন।

কন্যাশিশু রেখে হঠাৎ লাপাত্তা স্ত্রী, দুধ দিয়ে গোসল করলেন প্রবাসী স্বামী


TV 26 NEWS ডেস্ক :
TV 26 NEWS ডেস্ক :
প্রকাশ ২৯ অক্টোবর ২০২৬ | ০৬:২২ পিএম
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

কন্যাশিশু রেখে হঠাৎ লাপাত্তা স্ত্রী, দুধ দিয়ে গোসল করলেন প্রবাসী স্বামী
দুধ দিয়ে গোসলের ভিডিও ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগমাধ্যমে

প্রেমিকের সঙ্গে স্ত্রী চলে যাওয়ায় আজিজ আকন্দ নামে এক যুবকের দুধ দিয়ে গোসলের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকাল থেকে ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ছড়িয়ে পড়া ভিডিওতে আজিজ আকন্দ নামে ওই যুবককে বলতে শোনা যায়, ‘বিশ্বাস করে রেখে গেছিলাম...ফুটফুটে শিশুকন্যা রেখে চলে গেছে আন্যের হাত ধরে।’

খোঁজ নিয়ে জানা গেছে, আজিজ আকন্দ একজন সৌদি প্রবাসী। তার বাড়ি জামালপুরের মাদারগঞ্জে চরগোপালপুর এলাকায়। বেশ কয়েক বছর আগে তিনি সৌদিতে পাড়ি জমান। প্রায় ৯ বছর আগে আজিজ আকন্দের সঙ্গে শান্তনা আক্তারের বিয়ে হয়। তাদের সংসারে ৬ বছরের একটি শিশুকন্যা রয়েছে। কিন্তু কন্যাশিশুটিকে রেখে গত বুধবার বিকেলে ৩ লাখ টাকা ও ৩ ভরি স্বর্ণালংকার নিয়ে এক যুবকের সঙ্গে শান্তনা আক্তার পালিয়ে যাওয়ার অভিযোগ ওঠে।

বৃহস্পতিবার এই ঘটনায় মাদারগঞ্জ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। 

বৃহস্পতিবার সকালে একটি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি লাইভ ধারণ করেন আজিজ আকন্দ। মধ্যপ্রাচ্যের সৌদি আরব থেকে ধারণ করা কয়েক সেকেন্ডের ভিডিওটি ছড়িয়ে পড়ার পর বিষয়টি জানাজানি হয়। 

ছড়িয়ে পড়া ভিডিওতে প্রবাসী আজিজ আকন্দ দুধ ঢেলে গোসলের সময় বলতে শোনা গেছে, ‘নারীর মায়া, বিশ্বাস করে রেখে গেছিলাম, ৯ বছরের সংসার ভেঙে ৬ বছরের একটি ফুটফুটে শিশুকন্যা রেখে চলে গেছে আন্যের হাত ধরে। আমি সৌদি আরবে দুধ দিয়ে গোসল করলাম, বিচার দিমু কাবাঘরে, আল্লার কাছে।’

এদিকে অভিযোগ প্রসঙ্গে জানতে শান্তনা আক্তারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তার ব্যবহৃত মুঠোফোনটি বন্ধ পাওয়া গেছে। তার পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলার চেষ্টায় তার বাড়ি গিয়েও কাউকে পাওয়া যায়নি। এতে তাদের বক্তব্য জানা সম্ভব হয়নি।

মাদারগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) আবুল হাসেম বলেন, আজিজ আকন্দের পরিবারের পক্ষ থেকে এ বিষয়ে থানায় একটি জিডি করা হয়েছে। তদন্তপূর্বক এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

বিষয় : জামালপুর প্রবাসী

আপনার মতামত লিখুন

টিভি ২৬ নিউজ

সোমবার, ০৯ নভেম্বর ২০২৬


কন্যাশিশু রেখে হঠাৎ লাপাত্তা স্ত্রী, দুধ দিয়ে গোসল করলেন প্রবাসী স্বামী

প্রকাশের তারিখ : ২৯ অক্টোবর ২০২৬

featured Image

প্রেমিকের সঙ্গে স্ত্রী চলে যাওয়ায় আজিজ আকন্দ নামে এক যুবকের দুধ দিয়ে গোসলের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকাল থেকে ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ছড়িয়ে পড়া ভিডিওতে আজিজ আকন্দ নামে ওই যুবককে বলতে শোনা যায়, ‘বিশ্বাস করে রেখে গেছিলাম...ফুটফুটে শিশুকন্যা রেখে চলে গেছে আন্যের হাত ধরে।’

খোঁজ নিয়ে জানা গেছে, আজিজ আকন্দ একজন সৌদি প্রবাসী। তার বাড়ি জামালপুরের মাদারগঞ্জে চরগোপালপুর এলাকায়। বেশ কয়েক বছর আগে তিনি সৌদিতে পাড়ি জমান। প্রায় ৯ বছর আগে আজিজ আকন্দের সঙ্গে শান্তনা আক্তারের বিয়ে হয়। তাদের সংসারে ৬ বছরের একটি শিশুকন্যা রয়েছে। কিন্তু কন্যাশিশুটিকে রেখে গত বুধবার বিকেলে ৩ লাখ টাকা ও ৩ ভরি স্বর্ণালংকার নিয়ে এক যুবকের সঙ্গে শান্তনা আক্তার পালিয়ে যাওয়ার অভিযোগ ওঠে।

বৃহস্পতিবার এই ঘটনায় মাদারগঞ্জ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। 

বৃহস্পতিবার সকালে একটি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি লাইভ ধারণ করেন আজিজ আকন্দ। মধ্যপ্রাচ্যের সৌদি আরব থেকে ধারণ করা কয়েক সেকেন্ডের ভিডিওটি ছড়িয়ে পড়ার পর বিষয়টি জানাজানি হয়। 

ছড়িয়ে পড়া ভিডিওতে প্রবাসী আজিজ আকন্দ দুধ ঢেলে গোসলের সময় বলতে শোনা গেছে, ‘নারীর মায়া, বিশ্বাস করে রেখে গেছিলাম, ৯ বছরের সংসার ভেঙে ৬ বছরের একটি ফুটফুটে শিশুকন্যা রেখে চলে গেছে আন্যের হাত ধরে। আমি সৌদি আরবে দুধ দিয়ে গোসল করলাম, বিচার দিমু কাবাঘরে, আল্লার কাছে।’

এদিকে অভিযোগ প্রসঙ্গে জানতে শান্তনা আক্তারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তার ব্যবহৃত মুঠোফোনটি বন্ধ পাওয়া গেছে। তার পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলার চেষ্টায় তার বাড়ি গিয়েও কাউকে পাওয়া যায়নি। এতে তাদের বক্তব্য জানা সম্ভব হয়নি।

মাদারগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) আবুল হাসেম বলেন, আজিজ আকন্দের পরিবারের পক্ষ থেকে এ বিষয়ে থানায় একটি জিডি করা হয়েছে। তদন্তপূর্বক এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হবে।


টিভি ২৬ নিউজ

সম্পাদক ও প্রকাশকঃ~ ফোরকানুল হক (সাকিব)

কপিরাইট © ২০২৬ টিভি ২৬ নিউজ । সর্বস্বত্ব সংরক্ষিত