সারাদেশে প্রতিনিধি নিয়োগ দিচ্ছে ফোরকানুল হক (সাকিব) সম্পাদিত " TV 26 NEWS " আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। সব খবর সবার আগে পেতে আমাদের সাথেই থাকুন। চট্টগ্রামের ফটিকছড়িতে সরকারি পনি খালের পাড় কেটে মাটি বিক্রির অভিযোগ উঠেছে স্থানীয় একটি চক্রের বিরুদ্ধে। এতে খালের তীরবর্তী বসতঘর ও কৃষিজমি ভাঙনের ঝুঁকিতে পড়েছে বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। ভুক্তভোগীদের অভিযোগ, মাটি কাটায় বাধা দিতে গেলে হুমকি দেওয়া হচ্ছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার সুয়াবিল ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের ভাঙা পুল গ্রামের হামিদ মেম্বার বাড়ির সামনে খালের পাড় কেটে মাটি নেওয়া হচ্ছে। স্থানীয়দের দাবি, গত কয়েকদিন ধরে গাড়িতে করে মাটি সরিয়ে অন্যত্র বিক্রি করা হচ্ছে। এভাবে খালের পাড় কাটা অব্যাহত থাকলে আসন্ন বর্ষায় বসতঘর ও ফসলি জমি ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে।
ভুক্তভোগী বিধবা নারী লিলু আক্তার অভিযোগ করেন, গত তিনদিন ধরে বালতি মালেক ও রুবেল নামের দুই ব্যক্তি জোরপূর্বক খালের পাড় কেটে মাটি নিয়ে যাচ্ছেন। এতে তার বসতঘর ধসে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে। বাধা দিতে গেলে তাকে মারধর ও ক্ষতিসাধনের হুমকি দেওয়া হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।
বৃহস্পতিবার বিকালে ঘটনাস্থল পরিদর্শন করেছেন চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের সংসদ সদস্য সরোয়ার আলমগীর। এ সময় তিনি বলেন, ‘অবৈধ কাজে যারা আমার নাম ব্যবহার করবে, তাদের এক নম্বর আসামি করে মামলা দেবেন।’ ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নিতে তিনি প্রশাসনকে নির্দেশ দেন।
এ বিষয়ে ফটিকছড়ি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রহমত উল্ল্যাহ বলেন, রাষ্ট্রীয় সম্পদ বিনষ্টকারীদের ছাড় দেওয়া হবে না। খবর পাওয়ার পরপরই প্রশাসনের টিম কাজ শুরু করেছে। অবৈধভাবে মাটি কাটায় ব্যবহৃত একটি গাড়ি জব্দ করা হয়েছে। ঘটনায় জড়িতদের শনাক্ত ও আটক করার চেষ্টা চলছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
বিষয় : অভিযোগ ফটিকছড়ি খালের পাড় কেটে মাটি বিক্রি

সোমবার, ০৯ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৯ অক্টোবর ২০২৬
চট্টগ্রামের ফটিকছড়িতে সরকারি পনি খালের পাড় কেটে মাটি বিক্রির অভিযোগ উঠেছে স্থানীয় একটি চক্রের বিরুদ্ধে। এতে খালের তীরবর্তী বসতঘর ও কৃষিজমি ভাঙনের ঝুঁকিতে পড়েছে বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। ভুক্তভোগীদের অভিযোগ, মাটি কাটায় বাধা দিতে গেলে হুমকি দেওয়া হচ্ছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার সুয়াবিল ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের ভাঙা পুল গ্রামের হামিদ মেম্বার বাড়ির সামনে খালের পাড় কেটে মাটি নেওয়া হচ্ছে। স্থানীয়দের দাবি, গত কয়েকদিন ধরে গাড়িতে করে মাটি সরিয়ে অন্যত্র বিক্রি করা হচ্ছে। এভাবে খালের পাড় কাটা অব্যাহত থাকলে আসন্ন বর্ষায় বসতঘর ও ফসলি জমি ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে।
ভুক্তভোগী বিধবা নারী লিলু আক্তার অভিযোগ করেন, গত তিনদিন ধরে বালতি মালেক ও রুবেল নামের দুই ব্যক্তি জোরপূর্বক খালের পাড় কেটে মাটি নিয়ে যাচ্ছেন। এতে তার বসতঘর ধসে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে। বাধা দিতে গেলে তাকে মারধর ও ক্ষতিসাধনের হুমকি দেওয়া হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।
বৃহস্পতিবার বিকালে ঘটনাস্থল পরিদর্শন করেছেন চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের সংসদ সদস্য সরোয়ার আলমগীর। এ সময় তিনি বলেন, ‘অবৈধ কাজে যারা আমার নাম ব্যবহার করবে, তাদের এক নম্বর আসামি করে মামলা দেবেন।’ ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নিতে তিনি প্রশাসনকে নির্দেশ দেন।
এ বিষয়ে ফটিকছড়ি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রহমত উল্ল্যাহ বলেন, রাষ্ট্রীয় সম্পদ বিনষ্টকারীদের ছাড় দেওয়া হবে না। খবর পাওয়ার পরপরই প্রশাসনের টিম কাজ শুরু করেছে। অবৈধভাবে মাটি কাটায় ব্যবহৃত একটি গাড়ি জব্দ করা হয়েছে। ঘটনায় জড়িতদের শনাক্ত ও আটক করার চেষ্টা চলছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

আপনার মতামত লিখুন