সারাদেশে প্রতিনিধি নিয়োগ দিচ্ছে ফোরকানুল হক (সাকিব) সম্পাদিত " TV 26 NEWS " আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। সব খবর সবার আগে পেতে আমাদের সাথেই থাকুন। পাবনার ভাঙ্গুড়ায় বসতবাড়িতে গড়ে তোলা ভেজাল দুধ তৈরির কারখানায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ জেলি, তেল ও ভেজাল দুধ জব্দ করেছে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই) ও উপজেলা প্রশাসন।
এ ঘটনায় ভ্রাম্যমাণ আদালত কারখানার মালিকসহ দুজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও জরিমানা করেছেন।
শুক্রবার (৩০ অক্টোবর) সকালে উপজেলার ভাঙ্গুড়া ইউনিয়নের কৈডাঙ্গা নতুনপাড়া গ্রামের মো. আবুল বাশারের বাড়িতে এ অভিযান চালানো হয়।
এনএসআই পরিচালিত এই অভিযানে উপজেলা নির্বাহী কর্মকর্তা সুরাইয়া মমতাজ ও সহকারী কমিশনার (ভূমি) নুসরাত জাহান এবং ভাঙ্গুড়া থানা পুলিশ সহায়তা করে।
দণ্ডপ্রাপ্তরা হলেন- উপজেলার কৈডাঙ্গা নতুনপাড়া গ্রামের মৃত আবু তালেব প্রামাণিকের ছেলে মো. আবুল বাশার এবং তার সহযোগী একই গ্রামের মো. হাবিল প্রামাণিকের ছেলে মো. সবুজ।
ভ্রাম্যমাণ আদালত আবুল বাশারকে ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ২ লাখ টাকা জরিমানা করেছেন। তার সহযোগী সবুজকে ৬ মাসের কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা করেছেন। অনাদায়ে সবুজকে আরও ৩ মাসের কারাদণ্ড ভোগ করতে হবে।
প্রশাসন সূত্রে জানা গেছে, অভিযানে তল্লাশি চালিয়ে বাড়ি থেকে ৩৬ ড্রাম জেলি উদ্ধার করা হয়। যার মোট ওজন প্রায় ২ হাজার ৭০০ কেজি। এছাড়া দুধ তৈরিতে ব্যবহৃত ২০০ লিটার তেল ও ৩২০ লিটার তৈরি ভেজাল দুধ জব্দ করা হয়েছে। এসব মালামালের আনুমানিক বাজারমূল্য প্রায় আট লাখ টাকা। ক্ষতিকর উপকরণ ও ভেজাল দুধ ঘটনাস্থলেই ধ্বংস করা হয়েছে।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুরাইয়া মমতাজ বলেন, বিপুল পরিমাণ ভেজাল দুধ তৈরির উপকরণ ও ভেজাল দুধ জব্দ করা হয়েছে। জনস্বাস্থ্যের সুরক্ষায় এ ধরনের অভিযান ও আইনি পদক্ষেপ অব্যাহত থাকবে।

সোমবার, ০৯ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ৩০ অক্টোবর ২০২৬
পাবনার ভাঙ্গুড়ায় বসতবাড়িতে গড়ে তোলা ভেজাল দুধ তৈরির কারখানায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ জেলি, তেল ও ভেজাল দুধ জব্দ করেছে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই) ও উপজেলা প্রশাসন।
এ ঘটনায় ভ্রাম্যমাণ আদালত কারখানার মালিকসহ দুজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও জরিমানা করেছেন।
শুক্রবার (৩০ অক্টোবর) সকালে উপজেলার ভাঙ্গুড়া ইউনিয়নের কৈডাঙ্গা নতুনপাড়া গ্রামের মো. আবুল বাশারের বাড়িতে এ অভিযান চালানো হয়।
এনএসআই পরিচালিত এই অভিযানে উপজেলা নির্বাহী কর্মকর্তা সুরাইয়া মমতাজ ও সহকারী কমিশনার (ভূমি) নুসরাত জাহান এবং ভাঙ্গুড়া থানা পুলিশ সহায়তা করে।
দণ্ডপ্রাপ্তরা হলেন- উপজেলার কৈডাঙ্গা নতুনপাড়া গ্রামের মৃত আবু তালেব প্রামাণিকের ছেলে মো. আবুল বাশার এবং তার সহযোগী একই গ্রামের মো. হাবিল প্রামাণিকের ছেলে মো. সবুজ।
ভ্রাম্যমাণ আদালত আবুল বাশারকে ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ২ লাখ টাকা জরিমানা করেছেন। তার সহযোগী সবুজকে ৬ মাসের কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা করেছেন। অনাদায়ে সবুজকে আরও ৩ মাসের কারাদণ্ড ভোগ করতে হবে।
প্রশাসন সূত্রে জানা গেছে, অভিযানে তল্লাশি চালিয়ে বাড়ি থেকে ৩৬ ড্রাম জেলি উদ্ধার করা হয়। যার মোট ওজন প্রায় ২ হাজার ৭০০ কেজি। এছাড়া দুধ তৈরিতে ব্যবহৃত ২০০ লিটার তেল ও ৩২০ লিটার তৈরি ভেজাল দুধ জব্দ করা হয়েছে। এসব মালামালের আনুমানিক বাজারমূল্য প্রায় আট লাখ টাকা। ক্ষতিকর উপকরণ ও ভেজাল দুধ ঘটনাস্থলেই ধ্বংস করা হয়েছে।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুরাইয়া মমতাজ বলেন, বিপুল পরিমাণ ভেজাল দুধ তৈরির উপকরণ ও ভেজাল দুধ জব্দ করা হয়েছে। জনস্বাস্থ্যের সুরক্ষায় এ ধরনের অভিযান ও আইনি পদক্ষেপ অব্যাহত থাকবে।

আপনার মতামত লিখুন