ঢাকা    সোমবার, ০৯ নভেম্বর ২০২৬
ঢাকা    সোমবার, ০৯ নভেম্বর ২০২৬
টিভি ২৬ নিউজ
নোটিশ
  • টিভি ২৬ নিউজ  সারাদেশে প্রতিনিধি নিয়োগ দিচ্ছে ফোরকানুল হক (সাকিব) সম্পাদিত " TV 26 NEWS " আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। সব খবর সবার আগে পেতে আমাদের সাথেই থাকুন।

বন্ধের পথে প্যাসিফিক জিন্স, চাকরি হারাচ্ছে সাড়ে ৫ হাজার শ্রমিক


TV 26 NEWS ডেস্ক :
TV 26 NEWS ডেস্ক :
প্রকাশ ০১ নভেম্বর ২০২৬ | ১১:৪২ এএম
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

বন্ধের পথে প্যাসিফিক জিন্স, চাকরি হারাচ্ছে সাড়ে ৫ হাজার শ্রমিক

ভবন ঝুঁকিপূর্ণ হওয়ায় বন্ধ করে দেওয়া হচ্ছে দেশের তৈরি পোশাকশিল্পের অন্যতম বৃহৎ প্রতিষ্ঠান প্যাসিফিক গ্রুপের প্রথম কারখানা প্যাসিফিক জিন্স লিমিটেড। গত শনিবার (৩১ অক্টোবর) কারখানা সূত্রে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।

জানা গেছে, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) ও চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) বিশেষজ্ঞদের পরামর্শে ভবনটি ভেঙে ফেলার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। এ কারণে কারখানাটির উৎপাদন কার্যক্রম বন্ধ করা হচ্ছে।

নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মচারী বলেন, ‘আমরা ৩ নভেম্বর পর্যন্ত কাজ করব। এরপর থেকে কারখানাটি বন্ধ হয়ে যাবে।’

এদিকে গত শনিবার সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়েছে- যেখানে দেখা যায় শ্রমিকরা পরস্পরকে আলিঙ্গন করে কান্নাকাটি করছে। আর একে অন্যকে বলছে আর হয়তো কোনোদিন দেখা হবে না আমাদের!

কারখানার এক কর্মকর্তা বলেন, ‘ভবনটি ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত হওয়ার পর কর্তৃপক্ষ পুনরায় তা পরীক্ষা করায়। এতে বুয়েট ও চুয়েটের বিশেষজ্ঞরা ভবনটি ভেঙে ফেলার পরামর্শ দেন। শ্রমিকদের জীবন ও কারখানার মালামালের নিরাপত্তার কথা বিবেচনা করে ভবনটি ভেঙে ফেলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ কারণে কারখানার কার্যক্রম বন্ধ করতে হচ্ছে।’

কারখানা বন্ধ হলে শ্রমিকদের অন্য কারখানায় স্থানান্তর না করে ছাঁটাই করা হচ্ছে কেন? এমন প্রশ্নের জবাবে ওই কর্মকর্তা বলেন, সামগ্রিক পরিস্থিতি বিবেচনায় কারখানা বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে শ্রমিকদের ছাঁটাইয়ের বিষয়ে তিনি বিস্তারিত জানাননি।

বেতন-ভাতা বিষয়ে তিনি বলেন, ‘কারখানার শ্রমিক-কর্মচারীদের সব পাওনা পরিশোধ করেই কারখানা বন্ধ করা হবে। পাওনা পরিশোধের শেষ সময় নির্ধারণ করা হয়েছে ১৫ নভেম্বর।’

এ বিষয়ে প্যাসিফিক গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মোহাম্মদ তানভীরের সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি ফোন রিসিভ করেননি।

প্রসঙ্গত, প্যাসিফিক জিন্স লিমিটেড প্যাসিফিক গ্রুপের প্রথম প্রতিষ্ঠান। ১৯৯৪ সালে এম নাছির উদ্দিনের হাত ধরে কারখানাটি প্রতিষ্ঠিত হয়। তৈরি পোশাকশিল্প মালিকদের সংগঠন বিজিএমইএর তথ্য অনুযায়ী, কারখানাটিতে আনুমানিক সাড়ে পাঁচ হাজার শ্রমিক কাজ করেন।

বিষয় : বন্ধ কারখানা প্যাসিফিক জিন্স ৫ হাজার শ্রমিক চাকরি হারাচ্ছে

আপনার মতামত লিখুন

টিভি ২৬ নিউজ

সোমবার, ০৯ নভেম্বর ২০২৬


বন্ধের পথে প্যাসিফিক জিন্স, চাকরি হারাচ্ছে সাড়ে ৫ হাজার শ্রমিক

প্রকাশের তারিখ : ০১ নভেম্বর ২০২৬

featured Image

ভবন ঝুঁকিপূর্ণ হওয়ায় বন্ধ করে দেওয়া হচ্ছে দেশের তৈরি পোশাকশিল্পের অন্যতম বৃহৎ প্রতিষ্ঠান প্যাসিফিক গ্রুপের প্রথম কারখানা প্যাসিফিক জিন্স লিমিটেড। গত শনিবার (৩১ অক্টোবর) কারখানা সূত্রে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।

জানা গেছে, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) ও চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) বিশেষজ্ঞদের পরামর্শে ভবনটি ভেঙে ফেলার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। এ কারণে কারখানাটির উৎপাদন কার্যক্রম বন্ধ করা হচ্ছে।

নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মচারী বলেন, ‘আমরা ৩ নভেম্বর পর্যন্ত কাজ করব। এরপর থেকে কারখানাটি বন্ধ হয়ে যাবে।’

এদিকে গত শনিবার সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়েছে- যেখানে দেখা যায় শ্রমিকরা পরস্পরকে আলিঙ্গন করে কান্নাকাটি করছে। আর একে অন্যকে বলছে আর হয়তো কোনোদিন দেখা হবে না আমাদের!

কারখানার এক কর্মকর্তা বলেন, ‘ভবনটি ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত হওয়ার পর কর্তৃপক্ষ পুনরায় তা পরীক্ষা করায়। এতে বুয়েট ও চুয়েটের বিশেষজ্ঞরা ভবনটি ভেঙে ফেলার পরামর্শ দেন। শ্রমিকদের জীবন ও কারখানার মালামালের নিরাপত্তার কথা বিবেচনা করে ভবনটি ভেঙে ফেলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ কারণে কারখানার কার্যক্রম বন্ধ করতে হচ্ছে।’

কারখানা বন্ধ হলে শ্রমিকদের অন্য কারখানায় স্থানান্তর না করে ছাঁটাই করা হচ্ছে কেন? এমন প্রশ্নের জবাবে ওই কর্মকর্তা বলেন, সামগ্রিক পরিস্থিতি বিবেচনায় কারখানা বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে শ্রমিকদের ছাঁটাইয়ের বিষয়ে তিনি বিস্তারিত জানাননি।

বেতন-ভাতা বিষয়ে তিনি বলেন, ‘কারখানার শ্রমিক-কর্মচারীদের সব পাওনা পরিশোধ করেই কারখানা বন্ধ করা হবে। পাওনা পরিশোধের শেষ সময় নির্ধারণ করা হয়েছে ১৫ নভেম্বর।’

এ বিষয়ে প্যাসিফিক গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মোহাম্মদ তানভীরের সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি ফোন রিসিভ করেননি।

প্রসঙ্গত, প্যাসিফিক জিন্স লিমিটেড প্যাসিফিক গ্রুপের প্রথম প্রতিষ্ঠান। ১৯৯৪ সালে এম নাছির উদ্দিনের হাত ধরে কারখানাটি প্রতিষ্ঠিত হয়। তৈরি পোশাকশিল্প মালিকদের সংগঠন বিজিএমইএর তথ্য অনুযায়ী, কারখানাটিতে আনুমানিক সাড়ে পাঁচ হাজার শ্রমিক কাজ করেন।


টিভি ২৬ নিউজ

সম্পাদক ও প্রকাশকঃ~ ফোরকানুল হক (সাকিব)

কপিরাইট © ২০২৬ টিভি ২৬ নিউজ । সর্বস্বত্ব সংরক্ষিত