ঢাকা    সোমবার, ০৯ নভেম্বর ২০২৬
ঢাকা    সোমবার, ০৯ নভেম্বর ২০২৬
টিভি ২৬ নিউজ
নোটিশ
  • টিভি ২৬ নিউজ  সারাদেশে প্রতিনিধি নিয়োগ দিচ্ছে ফোরকানুল হক (সাকিব) সম্পাদিত " TV 26 NEWS " আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। সব খবর সবার আগে পেতে আমাদের সাথেই থাকুন।

হাসপাতাল থেকে পরিবারসহ গ্রেপ্তার ছাত্রলীগ নেতা কারাগারে


TV 26 NEWS ডেস্ক :
TV 26 NEWS ডেস্ক :
প্রকাশ ০২ নভেম্বর ২০২৬ | ০৯:০৫ এএম
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

হাসপাতাল থেকে পরিবারসহ গ্রেপ্তার ছাত্রলীগ নেতা কারাগারে
হাসপাতাল থেকে গ্রেপ্তার নিষিদ্ধ ছাত্রলীগের সুনামগঞ্জ সদর উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক দেওয়ান শাহনেওয়াজ চৌধুরী প্রিন্স। ছবি: সংগৃহীত

হাসপাতাল থেকে গ্রেপ্তার নিষিদ্ধ ছাত্রলীগের সুনামগঞ্জ সদর উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক দেওয়ান শাহনেওয়াজ চৌধুরী প্রিন্সকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। একই মামলায় গ্রেপ্তার তার পরিবারের সদস্যসহ অন্য আসামিদেরও কারাগারে পাঠানো হয়েছে।

রোববার (১ নভেম্বর) দুপুরে সুনামগঞ্জের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জসিম এ আদেশ দেন।

পুলিশের ওপর হামলা, সরকারি কাজে বাধা এবং পুলিশ হেফাজত থেকে আসামি ছিনিয়ে নেওয়ার অভিযোগে প্রিন্সের পরিবারের সদস্য ও কয়েকজন বন্ধুসহ ১১ জনের নাম উল্লেখ করে মামলা করেছে পুলিশ। এ ছাড়া অজ্ঞাতপরিচয় আরও ১৫ থেকে ২০ জনকে আসামি করা হয়েছে।

শনিবার মধ্যরাতে সিলেটের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় প্রিন্সসহ আটজনকে গ্রেপ্তার করে পুলিশ। পরে রোববার দুপুরে তাদের সুনামগঞ্জ আদালতে পাঠানো হয়।

গ্রেপ্তার অন্য ব্যক্তিরা হলেন প্রিন্সের বাবা দেওয়ান শাহরুখ রাজা চৌধুরী, ভাই ফাহিম রাজা চৌধুরী ও দেওয়ান শাহরিয়ার চৌধুরী পিয়াল, মা শাম্মী আক্তার পলি, বোন সাবরিনা চৌধুরী রূপকথা এবং তার দুই বন্ধু।

সুনামগঞ্জ সদর মডেল থানার উপপরিদর্শক (এসআই) মো. ফরিদ হোসেন বাদী হয়ে মামলাটি করেন। এতে প্রধান আসামি করা হয়েছে প্রিন্সের বাবা দেওয়ান শাহরুখ রাজা চৌধুরীকে। প্রিন্সসহ পরিবারের অন্য সদস্য ও বন্ধুদেরও আসামি করা হয়েছে।

সুনামগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রতন শেখ বলেন, মামলার এক আসামিকে গ্রেপ্তারের পর অসুস্থ হয়ে পড়লে হাসপাতালে নেওয়া হয়। এ সময় তাকে হত্যা করা হয়েছে বলে গুজব ছড়িয়ে পুলিশের ওপর হামলা চালানো হয়। পরে নিষিদ্ধ সংগঠনের নেতা প্রিন্স ও তার পরিবারের কয়েকজন সদস্যসহ আটজনকে সিলেট থেকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

বিষয় : ছাত্রলীগ সুনামগঞ্জ

আপনার মতামত লিখুন

টিভি ২৬ নিউজ

সোমবার, ০৯ নভেম্বর ২০২৬


হাসপাতাল থেকে পরিবারসহ গ্রেপ্তার ছাত্রলীগ নেতা কারাগারে

প্রকাশের তারিখ : ০২ নভেম্বর ২০২৬

featured Image

হাসপাতাল থেকে গ্রেপ্তার নিষিদ্ধ ছাত্রলীগের সুনামগঞ্জ সদর উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক দেওয়ান শাহনেওয়াজ চৌধুরী প্রিন্সকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। একই মামলায় গ্রেপ্তার তার পরিবারের সদস্যসহ অন্য আসামিদেরও কারাগারে পাঠানো হয়েছে।

রোববার (১ নভেম্বর) দুপুরে সুনামগঞ্জের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জসিম এ আদেশ দেন।

পুলিশের ওপর হামলা, সরকারি কাজে বাধা এবং পুলিশ হেফাজত থেকে আসামি ছিনিয়ে নেওয়ার অভিযোগে প্রিন্সের পরিবারের সদস্য ও কয়েকজন বন্ধুসহ ১১ জনের নাম উল্লেখ করে মামলা করেছে পুলিশ। এ ছাড়া অজ্ঞাতপরিচয় আরও ১৫ থেকে ২০ জনকে আসামি করা হয়েছে।

শনিবার মধ্যরাতে সিলেটের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় প্রিন্সসহ আটজনকে গ্রেপ্তার করে পুলিশ। পরে রোববার দুপুরে তাদের সুনামগঞ্জ আদালতে পাঠানো হয়।

গ্রেপ্তার অন্য ব্যক্তিরা হলেন প্রিন্সের বাবা দেওয়ান শাহরুখ রাজা চৌধুরী, ভাই ফাহিম রাজা চৌধুরী ও দেওয়ান শাহরিয়ার চৌধুরী পিয়াল, মা শাম্মী আক্তার পলি, বোন সাবরিনা চৌধুরী রূপকথা এবং তার দুই বন্ধু।

সুনামগঞ্জ সদর মডেল থানার উপপরিদর্শক (এসআই) মো. ফরিদ হোসেন বাদী হয়ে মামলাটি করেন। এতে প্রধান আসামি করা হয়েছে প্রিন্সের বাবা দেওয়ান শাহরুখ রাজা চৌধুরীকে। প্রিন্সসহ পরিবারের অন্য সদস্য ও বন্ধুদেরও আসামি করা হয়েছে।

সুনামগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রতন শেখ বলেন, মামলার এক আসামিকে গ্রেপ্তারের পর অসুস্থ হয়ে পড়লে হাসপাতালে নেওয়া হয়। এ সময় তাকে হত্যা করা হয়েছে বলে গুজব ছড়িয়ে পুলিশের ওপর হামলা চালানো হয়। পরে নিষিদ্ধ সংগঠনের নেতা প্রিন্স ও তার পরিবারের কয়েকজন সদস্যসহ আটজনকে সিলেট থেকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।


টিভি ২৬ নিউজ

সম্পাদক ও প্রকাশকঃ~ ফোরকানুল হক (সাকিব)

কপিরাইট © ২০২৬ টিভি ২৬ নিউজ । সর্বস্বত্ব সংরক্ষিত