ঢাকা    মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬
ঢাকা    মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬
টিভি ২৬ নিউজ
নোটিশ
  • টিভি ২৬ নিউজ  সারাদেশে প্রতিনিধি নিয়োগ দিচ্ছে ফোরকানুল হক (সাকিব) সম্পাদিত " TV 26 NEWS " আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। সব খবর সবার আগে পেতে আমাদের সাথেই থাকুন।
সর্বশেষ

মিরপুরে শ্রমিকদের আন্দোলনে পুলিশের ওপর হামলা, গ্রেফতার ৫


TV 26 NEWS ডেস্ক :
TV 26 NEWS ডেস্ক :
প্রকাশ ০৩ নভেম্বর ২০২৬ | ০১:৪৭ পিএম
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

মিরপুরে শ্রমিকদের আন্দোলনে পুলিশের ওপর হামলা, গ্রেফতার ৫

ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে টানা চতুর্থ দিনের মতো আজও আন্দোলনে নেমেছেন পোশাকশ্রমিকেরা। মঙ্গলবার সকালে রাজধানীর মিরপুর ১১ নম্বর এলাকায় পুলিশ ও আন্দোলনকারীদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় কয়েকজন পুলিশ সদস্য আহত হন। পুলিশের ওপর হামলার ঘটনায় পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে।

মঙ্গলবার (৩ নভেম্বর) পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দীন বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, মিরপুর ১১ নম্বর এলাকা থেকে শ্রমিকদের ধাওয়া দিয়ে ছত্রভঙ্গ করে দিলে তারা কালশীর দিকে সরে যান। এ সময় পল্লবী থানা থেকে কয়েকজন পুলিশ সদস্য মিরপুর ১১ নম্বরের দিকে যাচ্ছিলেন। দলছুট অবস্থায় পেয়ে তাদের ওপর হামলা চালানো হয়।

ওসি বলেন, ‘ঘটনাস্থল থেকে আমরা পাঁচজনকে গ্রেপ্তার করেছি। তারা পুলিশের ওপর হামলার সময় ঘটনাস্থলে ছিলেন। গ্রেপ্তার ব্যক্তিরা কোনো পোশাকশ্রমিক নন। প্রাথমিকভাবে তাদের আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের সদস্য হিসেবে শনাক্ত করা হয়েছে। তাদের থানায় নেওয়া হয়েছে।’

তিনি আরও বলেন, আন্দোলনকারীদের প্রধান সড়ক থেকে সরিয়ে দেওয়া হয়েছে। বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। যান চলাচলও স্বাভাবিক রয়েছে।

বিষয় : গ্রেফতার শ্রমিক আন্দোলন ধাওয়া-পাল্টাধাওয়া

আপনার মতামত লিখুন

টিভি ২৬ নিউজ

মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬


মিরপুরে শ্রমিকদের আন্দোলনে পুলিশের ওপর হামলা, গ্রেফতার ৫

প্রকাশের তারিখ : ০৩ নভেম্বর ২০২৬

featured Image

ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে টানা চতুর্থ দিনের মতো আজও আন্দোলনে নেমেছেন পোশাকশ্রমিকেরা। মঙ্গলবার সকালে রাজধানীর মিরপুর ১১ নম্বর এলাকায় পুলিশ ও আন্দোলনকারীদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় কয়েকজন পুলিশ সদস্য আহত হন। পুলিশের ওপর হামলার ঘটনায় পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে।

মঙ্গলবার (৩ নভেম্বর) পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দীন বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, মিরপুর ১১ নম্বর এলাকা থেকে শ্রমিকদের ধাওয়া দিয়ে ছত্রভঙ্গ করে দিলে তারা কালশীর দিকে সরে যান। এ সময় পল্লবী থানা থেকে কয়েকজন পুলিশ সদস্য মিরপুর ১১ নম্বরের দিকে যাচ্ছিলেন। দলছুট অবস্থায় পেয়ে তাদের ওপর হামলা চালানো হয়।

ওসি বলেন, ‘ঘটনাস্থল থেকে আমরা পাঁচজনকে গ্রেপ্তার করেছি। তারা পুলিশের ওপর হামলার সময় ঘটনাস্থলে ছিলেন। গ্রেপ্তার ব্যক্তিরা কোনো পোশাকশ্রমিক নন। প্রাথমিকভাবে তাদের আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের সদস্য হিসেবে শনাক্ত করা হয়েছে। তাদের থানায় নেওয়া হয়েছে।’

তিনি আরও বলেন, আন্দোলনকারীদের প্রধান সড়ক থেকে সরিয়ে দেওয়া হয়েছে। বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। যান চলাচলও স্বাভাবিক রয়েছে।


টিভি ২৬ নিউজ

সম্পাদক ও প্রকাশকঃ~ ফোরকানুল হক (সাকিব)

কপিরাইট © ২০২৬ টিভি ২৬ নিউজ । সর্বস্বত্ব সংরক্ষিত