ঢাকা    বুধবার, ০৪ নভেম্বর ২০২৬
ঢাকা    বুধবার, ০৪ নভেম্বর ২০২৬
টিভি ২৬ নিউজ
নোটিশ
  • টিভি ২৬ নিউজ  সারাদেশে প্রতিনিধি নিয়োগ দিচ্ছে ফোরকানুল হক (সাকিব) সম্পাদিত " TV 26 NEWS " আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। সব খবর সবার আগে পেতে আমাদের সাথেই থাকুন।
সর্বশেষ

আইপিএলে খেলার গুঞ্জন উড়িয়ে দিলেন মোহাম্মদ আমির


TV 26 NEWS ডেস্ক :
TV 26 NEWS ডেস্ক :
প্রকাশ ০৩ নভেম্বর ২০২৬ | ০৬:১৫ পিএম
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

আইপিএলে খেলার গুঞ্জন উড়িয়ে দিলেন মোহাম্মদ আমির

আইপিএলে খেলতে যাচ্ছেন মোহাম্মদ আমির, সম্প্রতি এমন গুঞ্জন ছড়িয়ে পড়েছিল ক্রিকেটাঙ্গনে। ব্রিটিশ নাগরিকত্ব পাওয়ার পর ভারতীয় ফ্র্যাঞ্চাইজি লিগে তার অংশ নেওয়ার সম্ভাবনা নিয়ে আলোচনা আরও জোরালো হয়। তবে নিজেই সেই জল্পনায় পানি ঢেলেছেন পাকিস্তানের সাবেক এই পেসার। স্পষ্ট জানিয়েছেন, আইপিএলে খেলার খবর সত্য নয়।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে আমির লেখেন, ‘আমি স্পষ্ট করে জানাতে চাই, আইপিএল নিয়ে ছড়িয়ে পড়া খবর সত্য নয়।’ ক্রিকবাজকেও তিনি জানিয়েছেন, আইপিএলের নিলামে নাম নিবন্ধনের কোনো পরিকল্পনা তার নেই।

গত মে মাসে ব্রিটিশ পাসপোর্ট পাওয়ার পর থেকেই আমিরের আইপিএলে খেলার সম্ভাবনা নিয়ে আলোচনা শুরু হয়। ব্রিটিশ নাগরিকত্বের সুবাদে বিদেশি ক্রিকেটার হিসেবে আইপিএলে অংশ নেওয়ার সুযোগ তৈরি হতে পারে বলে বিভিন্ন ভারতীয় সংবাদমাধ্যমে খবর প্রকাশিত হয়েছিল। এর আগে পাকিস্তানের সাবেক অলরাউন্ডার আজহার মাহমুদ ব্রিটিশ নাগরিক হিসেবে আইপিএলে খেলেছেন। ২০১২ থেকে ২০১৫ সাল পর্যন্ত কিংস ইলেভেন পাঞ্জাব ও কলকাতা নাইট রাইডার্সের হয়ে মাঠে নেমেছিলেন তিনি।

২০০৮ সালে আইপিএলের প্রথম আসরে পাকিস্তানের বেশ কয়েকজন ক্রিকেটার অংশ নিয়েছিলেন। শোয়েব আখতার ও সোহেল তানভীরের মতো তারকারাও খেলেছিলেন সেই আসরে। তবে ভারত-পাকিস্তানের রাজনৈতিক টানাপোড়েনের কারণে এরপর আর কোনো পাকিস্তানি ক্রিকেটার আইপিএলে খেলার সুযোগ পাননি।

আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে এখনো সক্রিয় আমির। বিশ্বের বিভিন্ন টি-টোয়েন্টি লিগে খেলেছেন বাঁহাতি এই পেসার। পাকিস্তানের হয়ে ৩৬টি টেস্ট, ৬১টি ওয়ানডে ও ৬২টি টি-টোয়েন্টি খেলেছেন তিনি।

বিষয় : মোহাম্মদ আমির আইপিএল

আপনার মতামত লিখুন

টিভি ২৬ নিউজ

বুধবার, ০৪ নভেম্বর ২০২৬


আইপিএলে খেলার গুঞ্জন উড়িয়ে দিলেন মোহাম্মদ আমির

প্রকাশের তারিখ : ০৩ নভেম্বর ২০২৬

featured Image

আইপিএলে খেলতে যাচ্ছেন মোহাম্মদ আমির, সম্প্রতি এমন গুঞ্জন ছড়িয়ে পড়েছিল ক্রিকেটাঙ্গনে। ব্রিটিশ নাগরিকত্ব পাওয়ার পর ভারতীয় ফ্র্যাঞ্চাইজি লিগে তার অংশ নেওয়ার সম্ভাবনা নিয়ে আলোচনা আরও জোরালো হয়। তবে নিজেই সেই জল্পনায় পানি ঢেলেছেন পাকিস্তানের সাবেক এই পেসার। স্পষ্ট জানিয়েছেন, আইপিএলে খেলার খবর সত্য নয়।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে আমির লেখেন, ‘আমি স্পষ্ট করে জানাতে চাই, আইপিএল নিয়ে ছড়িয়ে পড়া খবর সত্য নয়।’ ক্রিকবাজকেও তিনি জানিয়েছেন, আইপিএলের নিলামে নাম নিবন্ধনের কোনো পরিকল্পনা তার নেই।

গত মে মাসে ব্রিটিশ পাসপোর্ট পাওয়ার পর থেকেই আমিরের আইপিএলে খেলার সম্ভাবনা নিয়ে আলোচনা শুরু হয়। ব্রিটিশ নাগরিকত্বের সুবাদে বিদেশি ক্রিকেটার হিসেবে আইপিএলে অংশ নেওয়ার সুযোগ তৈরি হতে পারে বলে বিভিন্ন ভারতীয় সংবাদমাধ্যমে খবর প্রকাশিত হয়েছিল। এর আগে পাকিস্তানের সাবেক অলরাউন্ডার আজহার মাহমুদ ব্রিটিশ নাগরিক হিসেবে আইপিএলে খেলেছেন। ২০১২ থেকে ২০১৫ সাল পর্যন্ত কিংস ইলেভেন পাঞ্জাব ও কলকাতা নাইট রাইডার্সের হয়ে মাঠে নেমেছিলেন তিনি।

২০০৮ সালে আইপিএলের প্রথম আসরে পাকিস্তানের বেশ কয়েকজন ক্রিকেটার অংশ নিয়েছিলেন। শোয়েব আখতার ও সোহেল তানভীরের মতো তারকারাও খেলেছিলেন সেই আসরে। তবে ভারত-পাকিস্তানের রাজনৈতিক টানাপোড়েনের কারণে এরপর আর কোনো পাকিস্তানি ক্রিকেটার আইপিএলে খেলার সুযোগ পাননি।

আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে এখনো সক্রিয় আমির। বিশ্বের বিভিন্ন টি-টোয়েন্টি লিগে খেলেছেন বাঁহাতি এই পেসার। পাকিস্তানের হয়ে ৩৬টি টেস্ট, ৬১টি ওয়ানডে ও ৬২টি টি-টোয়েন্টি খেলেছেন তিনি।


টিভি ২৬ নিউজ

সম্পাদক ও প্রকাশকঃ~ ফোরকানুল হক (সাকিব)

কপিরাইট © ২০২৬ টিভি ২৬ নিউজ । সর্বস্বত্ব সংরক্ষিত