ঢাকা    সোমবার, ০৯ নভেম্বর ২০২৬
ঢাকা    সোমবার, ০৯ নভেম্বর ২০২৬
টিভি ২৬ নিউজ
নোটিশ
  • টিভি ২৬ নিউজ  সারাদেশে প্রতিনিধি নিয়োগ দিচ্ছে ফোরকানুল হক (সাকিব) সম্পাদিত " TV 26 NEWS " আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। সব খবর সবার আগে পেতে আমাদের সাথেই থাকুন।

কুমিল্লায় নির্বাচন অফিসে সেবা গ্রহীতাকে দরজা বন্ধ করে মারধর


TV 26 NEWS ডেস্ক :
TV 26 NEWS ডেস্ক :
প্রকাশ ০৪ নভেম্বর ২০২৬ | ০৭:৩৬ পিএম
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

কুমিল্লায় নির্বাচন অফিসে সেবা গ্রহীতাকে দরজা বন্ধ করে মারধর

কুমিল্লা আদর্শ সদর উপজেলা নির্বাচন কর্মকর্তার অফিসে সেবা নিতে আসা এক প্রবাসীকে মারধরের অভিযোগ উঠেছে।

বুধবার দুপুরে ওই প্রবাসীকে মারধরের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। মারধরের শিকার যুবক রবিউল ইসলাম রবিন উপজেলার পাঁচথুবীর প্রয়াত আবদুল মান্নানের ছেলে।

তবে অফিসের কর্মকর্তারা বলছেন, ভুয়া কাগজ দিয়ে জাতীয় পরিচয়পত্র করতে আসা ওই যুবককে আসল কাগজ নিয়ে আসতে বলায় বিব্রতকর পরিস্থিতি তৈরি করেন তিনি।

ভিডিওতে দেখা যায়, উপজেলা নির্বাচন কর্মকর্তা মিনহাজুল ইসলামের কক্ষে কয়েকজন কর্মচারী রবিউল ইসলামকে ঝাপটে ধরেছেন। কেউ কেউ আঘাত করছেন। একজন গলায় চেপে ধরেছেন। এতে শোরগোল তৈরি হয়। পরে তাকে কর্মচারীরা টেনে-হিঁচড়ে তাকে বাইরে নিয়ে যান।

রবিউল অভিযোগ করেছেন, তাকে ভেতরে দরজা বন্ধ করে মারধর করা হয়। পরে দরজা খুলে বের করে দেওয়া হয়েছে।

রবিউল জানান, তিনি একজন সৌদি প্রবাসী। তার বোনের জাতীয় পরিচয়পত্র করতে বেশ কয়েকবার আসেন এই নির্বাচন অফিসে। প্রতিবারই তাকে নানা সমস্যা দেখিয়ে হয়রানি করা হয়েছে। নির্বাচন অফিসের একজন কর্মচারী তার কাছে ৩-৪ হাজার টাকা ঘুষ চেয়েছিল। বলেছে, টাকা দিলে কাজ হয়ে যাবে। সে ঘুষ দিতে অস্বীকৃতি জানায় ও প্রতিবাদ করে। এতে তাকে মারধর করা হয়েছে।

আদর্শ সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা মিনহাজুল ইসলাম বলেন, ‘রবিউল ইসলাম যে কাগজ এনেছেন, সেবা দিতে তাকে ব্যাপক অসংগতি আছে। এটি সংশোধন করে নিয়ে আসতে বলি আমি। তিনি আমাকে গালাগালি করতে থাকেন এবং উত্তেজিত হয়ে ফোনে ভিডিও ধারণ করন। কর্মচারীরা তাকে চেয়ারে বসতে বললে, উনি মুহূর্তে পরিস্থিতি উত্তেজিত করে তোলেন। মারধরের কোনো ঘটনা ঘটেনি।’

আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ আজিজুল ইসলাম বলেন, ‘কর্মকর্তার অফিসে এমন পরিস্থিতি কাম্য নয়। পুরো বিষয়টি আমরা খোঁজ নিচ্ছি। প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

বিষয় : কুমিল্লা মারধর নির্বাচন অফিস সেবা গ্রহীতা দরজা বন্ধ

আপনার মতামত লিখুন

টিভি ২৬ নিউজ

সোমবার, ০৯ নভেম্বর ২০২৬


কুমিল্লায় নির্বাচন অফিসে সেবা গ্রহীতাকে দরজা বন্ধ করে মারধর

প্রকাশের তারিখ : ০৪ নভেম্বর ২০২৬

featured Image

কুমিল্লা আদর্শ সদর উপজেলা নির্বাচন কর্মকর্তার অফিসে সেবা নিতে আসা এক প্রবাসীকে মারধরের অভিযোগ উঠেছে।

বুধবার দুপুরে ওই প্রবাসীকে মারধরের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। মারধরের শিকার যুবক রবিউল ইসলাম রবিন উপজেলার পাঁচথুবীর প্রয়াত আবদুল মান্নানের ছেলে।

তবে অফিসের কর্মকর্তারা বলছেন, ভুয়া কাগজ দিয়ে জাতীয় পরিচয়পত্র করতে আসা ওই যুবককে আসল কাগজ নিয়ে আসতে বলায় বিব্রতকর পরিস্থিতি তৈরি করেন তিনি।

ভিডিওতে দেখা যায়, উপজেলা নির্বাচন কর্মকর্তা মিনহাজুল ইসলামের কক্ষে কয়েকজন কর্মচারী রবিউল ইসলামকে ঝাপটে ধরেছেন। কেউ কেউ আঘাত করছেন। একজন গলায় চেপে ধরেছেন। এতে শোরগোল তৈরি হয়। পরে তাকে কর্মচারীরা টেনে-হিঁচড়ে তাকে বাইরে নিয়ে যান।

রবিউল অভিযোগ করেছেন, তাকে ভেতরে দরজা বন্ধ করে মারধর করা হয়। পরে দরজা খুলে বের করে দেওয়া হয়েছে।

রবিউল জানান, তিনি একজন সৌদি প্রবাসী। তার বোনের জাতীয় পরিচয়পত্র করতে বেশ কয়েকবার আসেন এই নির্বাচন অফিসে। প্রতিবারই তাকে নানা সমস্যা দেখিয়ে হয়রানি করা হয়েছে। নির্বাচন অফিসের একজন কর্মচারী তার কাছে ৩-৪ হাজার টাকা ঘুষ চেয়েছিল। বলেছে, টাকা দিলে কাজ হয়ে যাবে। সে ঘুষ দিতে অস্বীকৃতি জানায় ও প্রতিবাদ করে। এতে তাকে মারধর করা হয়েছে।

আদর্শ সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা মিনহাজুল ইসলাম বলেন, ‘রবিউল ইসলাম যে কাগজ এনেছেন, সেবা দিতে তাকে ব্যাপক অসংগতি আছে। এটি সংশোধন করে নিয়ে আসতে বলি আমি। তিনি আমাকে গালাগালি করতে থাকেন এবং উত্তেজিত হয়ে ফোনে ভিডিও ধারণ করন। কর্মচারীরা তাকে চেয়ারে বসতে বললে, উনি মুহূর্তে পরিস্থিতি উত্তেজিত করে তোলেন। মারধরের কোনো ঘটনা ঘটেনি।’

আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ আজিজুল ইসলাম বলেন, ‘কর্মকর্তার অফিসে এমন পরিস্থিতি কাম্য নয়। পুরো বিষয়টি আমরা খোঁজ নিচ্ছি। প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’


টিভি ২৬ নিউজ

সম্পাদক ও প্রকাশকঃ~ ফোরকানুল হক (সাকিব)

কপিরাইট © ২০২৬ টিভি ২৬ নিউজ । সর্বস্বত্ব সংরক্ষিত