সারাদেশে প্রতিনিধি নিয়োগ দিচ্ছে ফোরকানুল হক (সাকিব) সম্পাদিত " TV 26 NEWS " আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। সব খবর সবার আগে পেতে আমাদের সাথেই থাকুন। নাটোরের লালপুরে পদ্মা নদীর উত্তর পাড়ের চরাঞ্চলে একটি আখের জমি থেকে পরিত্যক্ত অবস্থায় একটি বিদেশি পিস্তল ও একটি ম্যাগাজিন উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৫, রাজশাহী। বুধবার (৪ নভেম্বর) উপজেলার দুড়দুড়িয়া ইউনিয়নের পানসিপাড়া গ্রামে অভিযান চালিয়ে এসব অস্ত্র উদ্ধার করা হয়।
এসআরবি-৫-এর নাটোর ক্যাম্প (সিপিসি-২) এক বিজ্ঞপ্তিতে জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ব্যাটালিয়নের একটি আভিযানিক দল পানসিপাড়া গ্রামের পদ্মা নদীর উত্তর পাড়ের চরাঞ্চলে অভিযান চালায়। এ সময় একটি আখের জমিতে পড়ে থাকা ছেঁড়া প্লাস্টিকের বস্তায় মোড়ানো একটি প্যাকেট তল্লাশি করে একটি বিদেশি পিস্তল ও একটি ম্যাগাজিন পাওয়া যায়।
পরে বিধি অনুযায়ী অস্ত্রগুলো জব্দ করে লালপুর থানায় হস্তান্তর করা হয়।
লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম পলাশ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, জব্দ করা অস্ত্র থানার হেফাজতে রাখা হয়েছে। আদালতের নির্দেশনা অনুযায়ী সেগুলো উপস্থাপন করা হবে।

বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৫ নভেম্বর ২০২৬
নাটোরের লালপুরে পদ্মা নদীর উত্তর পাড়ের চরাঞ্চলে একটি আখের জমি থেকে পরিত্যক্ত অবস্থায় একটি বিদেশি পিস্তল ও একটি ম্যাগাজিন উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৫, রাজশাহী। বুধবার (৪ নভেম্বর) উপজেলার দুড়দুড়িয়া ইউনিয়নের পানসিপাড়া গ্রামে অভিযান চালিয়ে এসব অস্ত্র উদ্ধার করা হয়।
এসআরবি-৫-এর নাটোর ক্যাম্প (সিপিসি-২) এক বিজ্ঞপ্তিতে জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ব্যাটালিয়নের একটি আভিযানিক দল পানসিপাড়া গ্রামের পদ্মা নদীর উত্তর পাড়ের চরাঞ্চলে অভিযান চালায়। এ সময় একটি আখের জমিতে পড়ে থাকা ছেঁড়া প্লাস্টিকের বস্তায় মোড়ানো একটি প্যাকেট তল্লাশি করে একটি বিদেশি পিস্তল ও একটি ম্যাগাজিন পাওয়া যায়।
পরে বিধি অনুযায়ী অস্ত্রগুলো জব্দ করে লালপুর থানায় হস্তান্তর করা হয়।
লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম পলাশ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, জব্দ করা অস্ত্র থানার হেফাজতে রাখা হয়েছে। আদালতের নির্দেশনা অনুযায়ী সেগুলো উপস্থাপন করা হবে।

আপনার মতামত লিখুন