ঢাকা    বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬
ঢাকা    বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬
টিভি ২৬ নিউজ
নোটিশ
  • টিভি ২৬ নিউজ  সারাদেশে প্রতিনিধি নিয়োগ দিচ্ছে ফোরকানুল হক (সাকিব) সম্পাদিত " TV 26 NEWS " আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। সব খবর সবার আগে পেতে আমাদের সাথেই থাকুন।
সর্বশেষ

নেত্রকোনায় জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রমকে গতিশীল করতে প্রশিক্ষণ

TV 26 NEWS ডেস্ক :
TV 26 NEWS ডেস্ক :
প্রকাশ ০৫ নভেম্বর ২০২৬ | ০৮:১০ পিএম
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

নেত্রকোনায় জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রমকে গতিশীল করতে প্রশিক্ষণ

ময়মনসিংহ বিভাগের মধ্যে পিছিয়ে পড়া নেত্রকোনাকে এগিয়ে নিতে মন্ত্রিপরিষদ থেকে ইউনিয়ন সচিবসহ সংশ্লিষ্টদের প্রশিক্ষণ প্রদান করা হয়েছে। জেলার জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রম ত্বরান্বিত করার লক্ষ্যে নির্ভুল নাগরিক নিবন্ধন ও অত্যাবশ্যকীয় পরিসংখ্যান (সিআরভিএস) বাস্তবায়নসংক্রান্ত এই প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার বিকেলে শহরের জয়নগর সার্কিট হাউস মিলনায়তনে জেলা প্রশাসকের বাস্তবায়নে বাংলাদেশে সিআরভিএস ব্যবস্থা উন্নয়নের জন্য কারিগরি সহায়তা প্রকল্প থেকে এই প্রশিক্ষণের আয়োজন করা হয়। এতে মন্ত্রিপরিষদের সচিবসহ উচ্চপদস্থ কর্মকর্তারা নেত্রকোনায় জন্ম ও মৃত্যুহারের গত দুই বছরের তুলনায় ক্রমান্বয়ে নিচের দিকে যাওয়ায় উদ্বেগ ও অসন্তোষ প্রকাশ করেছেন।

প্রশিক্ষণে জেলার ১০ উপজেলার স্বাস্থ্য বিভাগ, পরিবার পরিকল্পনা বিভাগ, উপজেলার স্বাস্থ্য কর্মকর্তা, চিকিৎসক, পৌরসভার সচিব, ইউনিয়ন পরিষদের সচিব, কমিউনিটি ক্লিনিকের স্বাস্থ্যকর্মীসহ স্থানীয় সরকারের কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন।

এতে জেলা প্রশাসকের পক্ষে স্থানীয় সরকারের উপপরিচালক (ডিডিএলজি) একেএম আব্দুল্লাহ বিন রশীদের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন মন্ত্রিপরিষদ বিভাগের সমন্বয় ও সংস্কার সচিব মিজ ফারাহ শাম্মী। যুগ্ম সচিব মুর্শিদা শারমিনের সঞ্চালনায় প্রশিক্ষণে জন্ম ও মৃত্যু নিবন্ধনের লক্ষ্যমাত্রা অর্জনে দৈনিক পরিবীক্ষণের গুরুত্ব নিয়ে আলোচনা করেন কান্ট্রি কো-অর্ডিনেটর মো. মঈন উদ্দিন। এর আগে বাংলাদেশের অর্জন ও পরবর্তী করণীয় নিয়ে আলোচনা করেন কান্ট্রি কো-অর্ডিনেটর মো. নজরুল ইসলাম।

প্রশিক্ষণে জানানো হয়, নেত্রকোনায় গত ২০২৫ সালে জন্ম নিবন্ধন হয় ৬৪ ভাগ এবং চলতি বছরে ৪২ ভাগ। মৃত্যু নিবন্ধন হয়েছে গত ২০২৫ সালে ৬৯ ভাগ এবং চলতি বছরে ৬২ ভাগ। যা নিচের দিকে যাচ্ছে। পরবর্তীতে ইউপি সচিবদের মধ্যে খালিয়াজুরী, মদন ও কলমাকান্দার কার্যক্রম বিস্তারিত উত্থাপন করেন সচিবগণ। এ ছাড়াও নেত্রকোনা পৌরসভার চিত্র তুলে ধরা হয়।

সাংবাদিকদের পক্ষ থেকে জেলাটি পিছিয়ে থাকার বেশ কিছু কারণ তুলে ধরেন আলপনা বেগম।

এ ছাড়াও প্রশিক্ষণ চলাকালে মন্ত্রিপরিষদের উপসচিব এস এম মুমিন লিঙ্কন, নেত্রকোনার অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মুনমুন জাহান লিজা উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন

টিভি ২৬ নিউজ

বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬

নেত্রকোনায় জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রমকে গতিশীল করতে প্রশিক্ষণ

প্রকাশের তারিখ : ০৫ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশকঃ~ ফোরকানুল হক (সাকিব)

কপিরাইট © ২০২৬ টিভি ২৬ নিউজ । সর্বস্বত্ব সংরক্ষিত