ঢাকা    সোমবার, ০৯ নভেম্বর ২০২৬
ঢাকা    সোমবার, ০৯ নভেম্বর ২০২৬
টিভি ২৬ নিউজ
নোটিশ
  • টিভি ২৬ নিউজ  সারাদেশে প্রতিনিধি নিয়োগ দিচ্ছে ফোরকানুল হক (সাকিব) সম্পাদিত " TV 26 NEWS " আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। সব খবর সবার আগে পেতে আমাদের সাথেই থাকুন।

শেরপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের পাঁচ কর্মী গ্রেপ্তার


TV 26 NEWS ডেস্ক :
TV 26 NEWS ডেস্ক :
প্রকাশ ০৬ নভেম্বর ২০২৬ | ০৮:৫২ পিএম
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

শেরপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের পাঁচ কর্মী গ্রেপ্তার
আওয়ামী লীগের পাঁচ কর্মী গ্রেপ্তার। ছবি: সংগৃহীত

শেরপুরে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের পাঁচ কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (৬ নভেম্বর) দুপুরে শেরপুর সদর উপজেলার গাজীরখামার ইউনিয়নের উত্তরকান্দা গ্রামে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। পরে বিশেষ ক্ষমতা আইনে দায়ের করা মামলায় তাদের গ্রেপ্তার দেখানো হয়েছে।

আটক ব্যক্তিরা হলেন— উত্তরকান্দা গ্রামের আব্বাস আলীর ছেলে মোজাফফর আলী, শিপন মিয়ার ছেলে রমজান মিয়া, সাইফুল ইসলামের ছেলে সাগর ইসলাম, বাচ্চু মিয়ার ছেলে রাকিবুল ইসলাম এবং ফকির মাহমুদের ছেলে আবদুর রহমান। 

পুলিশের ভাষ্য অনুযায়ী, শুক্রবার দুপুরে নাশকতার প্রস্তুতি নিয়ে গাজীরখামার এলাকায় আওয়ামী লীগের কর্মীরা জড়ো হচ্ছেন বলে গোপন সংবাদ পাওয়া যায়। এর ভিত্তিতে সেখানে অভিযান চালায় পুলিশ। এ সময় ঘটনাস্থলে সরকারবিরোধী স্লোগান দেওয়ার অভিযোগে পাঁচজনকে আটক করা হয়। 

পরে তাদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে শেরপুর সদর থানায় মামলা দায়ের করা হয় এবং ওই মামলায় গ্রেপ্তার দেখানো হয়।

শুক্রবার বিকেলে বিষয়টি নিশ্চিত করে শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোকন চন্দ্র ঘোষ জানান, আটক ব্যক্তিদের আদালতের মাধ্যমে শেরপুর জেলা কারাগারে পাঠানো হয়েছে।

 

বিষয় : আওয়ামী লীগ শেরপুর

আপনার মতামত লিখুন

টিভি ২৬ নিউজ

সোমবার, ০৯ নভেম্বর ২০২৬


শেরপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের পাঁচ কর্মী গ্রেপ্তার

প্রকাশের তারিখ : ০৬ নভেম্বর ২০২৬

featured Image

শেরপুরে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের পাঁচ কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (৬ নভেম্বর) দুপুরে শেরপুর সদর উপজেলার গাজীরখামার ইউনিয়নের উত্তরকান্দা গ্রামে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। পরে বিশেষ ক্ষমতা আইনে দায়ের করা মামলায় তাদের গ্রেপ্তার দেখানো হয়েছে।

আটক ব্যক্তিরা হলেন— উত্তরকান্দা গ্রামের আব্বাস আলীর ছেলে মোজাফফর আলী, শিপন মিয়ার ছেলে রমজান মিয়া, সাইফুল ইসলামের ছেলে সাগর ইসলাম, বাচ্চু মিয়ার ছেলে রাকিবুল ইসলাম এবং ফকির মাহমুদের ছেলে আবদুর রহমান। 

পুলিশের ভাষ্য অনুযায়ী, শুক্রবার দুপুরে নাশকতার প্রস্তুতি নিয়ে গাজীরখামার এলাকায় আওয়ামী লীগের কর্মীরা জড়ো হচ্ছেন বলে গোপন সংবাদ পাওয়া যায়। এর ভিত্তিতে সেখানে অভিযান চালায় পুলিশ। এ সময় ঘটনাস্থলে সরকারবিরোধী স্লোগান দেওয়ার অভিযোগে পাঁচজনকে আটক করা হয়। 

পরে তাদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে শেরপুর সদর থানায় মামলা দায়ের করা হয় এবং ওই মামলায় গ্রেপ্তার দেখানো হয়।

শুক্রবার বিকেলে বিষয়টি নিশ্চিত করে শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোকন চন্দ্র ঘোষ জানান, আটক ব্যক্তিদের আদালতের মাধ্যমে শেরপুর জেলা কারাগারে পাঠানো হয়েছে।

 


টিভি ২৬ নিউজ

সম্পাদক ও প্রকাশকঃ~ ফোরকানুল হক (সাকিব)

কপিরাইট © ২০২৬ টিভি ২৬ নিউজ । সর্বস্বত্ব সংরক্ষিত