ঢাকা    শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬
ঢাকা    শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬
টিভি ২৬ নিউজ
নোটিশ
  • টিভি ২৬ নিউজ  সারাদেশে প্রতিনিধি নিয়োগ দিচ্ছে ফোরকানুল হক (সাকিব) সম্পাদিত " TV 26 NEWS " আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। সব খবর সবার আগে পেতে আমাদের সাথেই থাকুন।
সর্বশেষ

খুলনায় রবীন্দ্রনাথের দেয়ালচিত্রে কালি, পাশে দুটি লিফলেট

TV 26 NEWS ডেস্ক :
TV 26 NEWS ডেস্ক :
প্রকাশ ০৬ নভেম্বর ২০২৬ | ০৯:১৩ পিএম
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

খুলনায় রবীন্দ্রনাথের দেয়ালচিত্রে কালি, পাশে দুটি লিফলেট

খুলনায় প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমন উপলক্ষে খুলনা রেলস্টেশনের দেয়ালে আঁকা বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি বা দেয়ালচিত্রে কালি লাগানোর ঘটনা ঘটেছে। আজ শুক্রবার দুপুরে বিষয়টি সবার নজরে আসে।

এ ঘটনায় খুলনার রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গনে ক্ষোভের সৃষ্টি হয়েছে। কারা এ ঘটনা ঘটিয়েছে, তা খতিয়ে দেখছে পুলিশ।

প্রধানমন্ত্রী তারেক রহমানের খুলনা সফর উপলক্ষে খুলনা সিটি করপোরেশনের (কেসিসি) উদ্যোগে রেলস্টেশনের দেয়ালে বিভিন্ন গ্রাফিতি ও বিশিষ্ট ব্যক্তিদের ছবি আঁকা হয়। সেখানে জুলাই অভ্যুত্থান, সুন্দরবন, ষাটগম্বুজ মসজিদ ও পাটশিল্পের পাশাপাশি রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলামসহ খুলনা অঞ্চলের শিল্প, সাহিত্য ও সংস্কৃতিতে অবদান রাখা গুণীজনদের প্রতিকৃতি স্থান পায়।

দৃষ্টিনন্দন এসব দেয়ালচিত্র নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ইতিবাচক আলোচনাও চলছিল। এর মধ্যেই রবীন্দ্রনাথের দেয়ালচিত্রে কালি লেপে দেওয়ার ঘটনায় নিন্দা ও ক্ষোভ জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।

সরেজমিন দেখা গেছে, পুরাতন যশোর রোডের পাশের দেয়ালে ফকির লালন সাঁই, চিত্রশিল্পী এস এম সুলতান, রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া, সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও মাইকেল মধুসূদন দত্তের ছবি আঁকা ছিল। এর মধ্যে শুধু রবীন্দ্রনাথ ঠাকুরের দেয়ালচিত্রে কালি লেপে দেওয়া হয়েছে।

এর পাশে দুটি লিফলেটও লাগিয়ে রেখে গেছে দুর্বৃত্তরা। ‘ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা’ শিরোনামের ওই লিফলেটে বিভিন্ন উক্তির পাশাপাশি লেখা ছিল, ‘তিতুমীরের বাংলায়, মুসলিম ও পূর্ব বাংলা বিদ্বেষী রঠার ঠাঁই নাই/ভারত বন্দনার ঠাঁই নাই’।

এদিকে, আজ সাপ্তাহিক ছুটি থাকায় সড়কের বিপরীত পাশের সব ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ ছিল। সেজন্য কারা এবং কখন এ ঘটনা ঘটিয়েছে, সে বিষয়ে কিছু জানা যায়নি।

খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লোকমান হোসেন বলেন, ‘বিকেলে বিষয়টি জানতে পেরে খোঁজখবর নেওয়া শুরু করি। এখনো বলার মতো কোনো তথ্য পাইনি।’

রবীন্দ্রনাথের দেয়ালচিত্রে কালি লেপে দেওয়ার ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন খুলনা সিটি করপোরেশন (কেসিসি) প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু। তিনি বলেন, ‘এ অঞ্চলের ইতিহাস-ঐতিহ্যের সঙ্গে খুলনায় বেড়াতে আসা মানুষকে পরিচিত করাতেই গুরুত্বপূর্ণ দেয়ালগুলোতে গ্রাফিতি ও প্রতিকৃতিগুলো আঁকা হয়েছে। এগুলো আমাদের শিশু-কিশোরদের মুক্তচিন্তার বিকাশ ঘটাবে। কালি দিয়ে তারা তাদের সংকীর্ণ মনন ও অসুস্থতার পরিচয় দিয়েছে।’

সম্মিলিত সাংস্কৃতিক ফোরাম খুলনার আহ্বায়ক কাজল ইসলাম বলেন, ‘ইদানিং রবীন্দ্রনাথ ঠাকুরের কর্মকে রাজনৈতিক দৃষ্টিতে দেখার প্রবণতা দেখা যাচ্ছে। তাঁর কাব্যক্ষমতা নিয়ে প্রশ্ন তোলার কেউ নেই। তাঁর সাহিত্য ও দর্শন প্রজন্মের পর প্রজন্মকে মুক্তচিন্তা, অসাম্প্রদায়িকতা ও মানবিক মর্যাদার শিক্ষা দিয়ে আসছে। কিছু তরুণ-যুবককে ভুল বুঝিয়ে নোংরামিগুলো করা হচ্ছে। এর বিরুদ্ধে সব পক্ষের মানুষকে ঐক্যবদ্ধ হতে হবে।’

এর আগে গত ১০ অক্টোবর রাজধানীতে রবীন্দ্রনাথ ঠাকুরের একটি ছবিতে কালি দেওয়ার ঘটনা ঘটে। ওই ঘটনায় রাষ্ট্র সংলাপ ফোরামের সদস্যসচিব আল নূর মোহাম্মদ আয়াশসহ চারজনকে গ্রেপ্তার করে পুলিশ।

বিষয় : খুলনা জেলা খুলনা বিভাগ রবীন্দ্রনাথ ঠাকুর ছবি

আপনার মতামত লিখুন

টিভি ২৬ নিউজ

শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬

খুলনায় রবীন্দ্রনাথের দেয়ালচিত্রে কালি, পাশে দুটি লিফলেট

প্রকাশের তারিখ : ০৬ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশকঃ~ ফোরকানুল হক (সাকিব)

কপিরাইট © ২০২৬ টিভি ২৬ নিউজ । সর্বস্বত্ব সংরক্ষিত