ঢাকা    শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬
ঢাকা    শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬
টিভি ২৬ নিউজ
নোটিশ
  • টিভি ২৬ নিউজ  সারাদেশে প্রতিনিধি নিয়োগ দিচ্ছে ফোরকানুল হক (সাকিব) সম্পাদিত " TV 26 NEWS " আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। সব খবর সবার আগে পেতে আমাদের সাথেই থাকুন।
সর্বশেষ

গাইবান্ধায় চুরির অপবাদে বৃদ্ধাকে গাছে বেঁধে নির্যাতন


TV 26 NEWS ডেস্ক :
TV 26 NEWS ডেস্ক :
প্রকাশ ০৬ নভেম্বর ২০২৬ | ০৯:২৪ পিএম
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

গাইবান্ধায় চুরির অপবাদে বৃদ্ধাকে গাছে বেঁধে নির্যাতন

গাইবান্ধা সদর উপজেলায় কূপতলা ইউনিয়নের গোবিন্দপুর উত্তর বালাআটা গ্রামে চুরির অপবাদ দিয়ে গোলাপী বেগম (৬৫) নামে এক বৃদ্ধাকে গাছের সঙ্গে বেঁধে লোহার রড দিয়ে মারধর করা হয়েছে। তিনি মানসিক ভারসাম্যহীন বলে জানিয়েছে তার পরিবার। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগীর ছেলে।

শুক্রবার (৬ নভেম্বর) গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বরাবর এ অভিযোগ দেন ছেলে মো. গোলাপ উদ্দিন। অভিযোগে একই গ্রামের সাদা মিয়া, আমিনুল ইসলাম, আব্দুর রহমান ও সাদা রানীর নাম উল্লেখ করা হয়েছে।

অভিযোগ সূত্রে জানা যায়, গত ২ নভেম্বর ভোরে কাজের কথা বলে গোলাপী বেগমকে বাড়ি থেকে ডেকে নেওয়া হয়। পরে তার হাত-পা বেঁধে লোহার রড দিয়ে মারধর করা হয়। এতে তার শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম হয়। খবর পেয়ে স্বজনেরা তাকে উদ্ধার করে গাইবান্ধা জেনারেল হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

ভুক্তভোগীর পরিবারের দাবি, কোনো প্রমাণ ছাড়াই চুরির মিথ্যা অপবাদ দিয়ে তার ওপর নির্যাতন চালানো হয়েছে। তারা ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে জড়িতদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।

আপনার মতামত লিখুন

টিভি ২৬ নিউজ

শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬


গাইবান্ধায় চুরির অপবাদে বৃদ্ধাকে গাছে বেঁধে নির্যাতন

প্রকাশের তারিখ : ০৬ নভেম্বর ২০২৬

featured Image

গাইবান্ধা সদর উপজেলায় কূপতলা ইউনিয়নের গোবিন্দপুর উত্তর বালাআটা গ্রামে চুরির অপবাদ দিয়ে গোলাপী বেগম (৬৫) নামে এক বৃদ্ধাকে গাছের সঙ্গে বেঁধে লোহার রড দিয়ে মারধর করা হয়েছে। তিনি মানসিক ভারসাম্যহীন বলে জানিয়েছে তার পরিবার। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগীর ছেলে।

শুক্রবার (৬ নভেম্বর) গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বরাবর এ অভিযোগ দেন ছেলে মো. গোলাপ উদ্দিন। অভিযোগে একই গ্রামের সাদা মিয়া, আমিনুল ইসলাম, আব্দুর রহমান ও সাদা রানীর নাম উল্লেখ করা হয়েছে।

অভিযোগ সূত্রে জানা যায়, গত ২ নভেম্বর ভোরে কাজের কথা বলে গোলাপী বেগমকে বাড়ি থেকে ডেকে নেওয়া হয়। পরে তার হাত-পা বেঁধে লোহার রড দিয়ে মারধর করা হয়। এতে তার শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম হয়। খবর পেয়ে স্বজনেরা তাকে উদ্ধার করে গাইবান্ধা জেনারেল হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

ভুক্তভোগীর পরিবারের দাবি, কোনো প্রমাণ ছাড়াই চুরির মিথ্যা অপবাদ দিয়ে তার ওপর নির্যাতন চালানো হয়েছে। তারা ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে জড়িতদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।


টিভি ২৬ নিউজ

সম্পাদক ও প্রকাশকঃ~ ফোরকানুল হক (সাকিব)

কপিরাইট © ২০২৬ টিভি ২৬ নিউজ । সর্বস্বত্ব সংরক্ষিত