ঢাকা    শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা    শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
টিভি ২৬ নিউজ
নোটিশ
  • টিভি ২৬ নিউজ  সারাদেশে প্রতিনিধি নিয়োগ দিচ্ছে  ফোরকানুল হক (সাকিব) সম্পাদিত " TV 26 NEWS " আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। সব খবর সবার আগে পেতে আমাদের সাথেই থাকুন।
সর্বশেষ

ইতিহাসের এক মহাকাব্যের অবসান

ইতিহাসের এক মহাকাব্যের অবসান
বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া

"বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া'

বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে দৃঢ়তা, ধৈর্য ও অবিচল সাহসের বাতিঘর। তাঁর আগমন ছিল ইতিহাসের প্রয়োজন, সময়ের দাবি, আর দেশের রাজনৈতিক ভবিষ্যতের জন্য এক নতুন দিগন্ত। তিনি সাধারণ কোনও রাজনৈতিক চরিত্র নন তিনি গৃহিণী থেকে রাষ্ট্রনায়কে হয়ে ওঠার অনন্য উদাহরণ। 

তিনবার দেশের সর্বোচ্চ নির্বাহী পদে থেকে তিনি প্রমাণ করেছেন, নেতৃত্ব মানে শুধু ক্ষমতা নয়; নেতৃত্ব মানে মানুষের প্রতি দায়বদ্ধতা, সিদ্ধান্তে দৃঢ়তা এবং সময়ের প্রয়োজনে বিচক্ষণতা। রাষ্ট্র পরিচালনায় তাঁর অভিজ্ঞতা ও দৃঢ় ভূমিকা তাঁকে জাতীয় রাজনীতির কেন্দ্রবিন্দুতে নিয়ে আসে।

দুর্নীতির বিরুদ্ধে তাঁর কঠোর অবস্থান এবং ব্যক্তিগত জীবনের নির্লোভ অধ্যায় তাঁকে শুধু রাজনৈতিক নেত্রী নয়—নৈতিকতার অবিচল প্রতীক হিসেবেও প্রতিষ্ঠিত করেছে। ক্ষমতা তাঁর কাছে ছিল দায়িত্ব, প্রতিহিংসা অগ্রহণযোগ্য, আর গণতন্ত্র ছিল মানুষের অধিকার ও স্বাধীনতার মূলভিত্তি। 

বেগম খালেদা জিয়ার রাজনৈতিক যাত্রা কখনও মসৃণ কিংবা স্বস্তির ছিল না। প্রতিপক্ষের রাজনৈতিক কঠোরতা ও প্রতিহিংসার কারণে তিনি বহু বছর জটিল আইনি প্রক্রিয়া ও কারাবাসের ভেতর দিয়ে গেছেন। অসুস্থতা সত্ত্বেও তাঁর চিকিৎসার বিষয়টি নিয়ে নানা বিতর্ক এবং শারীরিক জটিলতা তাঁর পরিস্থিতিকে আরও কঠিন করে তোলে। তাঁর চিকিৎসা ও বিদেশে নেওয়া নিয়ে বিভিন্ন সীমাবদ্ধতা তখন মানবিকতার প্রশ্নে ব্যাপক আলোচনার জন্ম দেয়। তবুও তিনি ছিলেন শান্ত ও ধৈর্যশীল, ভয়-ভীতি বা প্রতিকূলতা কোনো কিছুই তাঁকে নত করাতে পারেনি।

বেগম খালেদা জিয়া নিছক কোনো রাজনৈতিক চরিত্র নন, বরং এক অগ্নিঝরা ইতিহাসের কেন্দ্রবিন্দু। তিনি ছিলেন সেই নারী, যাঁর পদচারণায় বদলে গিয়েছিল বাংলাদেশের রাজনীতি, যাঁর চোখের দৃঢ়তায় আমাদের তারুণ্য খুঁজে পেয়েছিলো অহংকার, মাথা উঁচু করে দাঁড়ানোর শিক্ষা। তাঁর রাজনীতি ছিল এক অবিরত সংগ্রাম। শোক, কষ্ট, ষড়যন্ত্র ভরা এক বিস্তীর্ণ যুদ্ধক্ষেত্র।

বেগম খালেদা জিয়ার জীবনকথা কেবল একটি নামের ইতিহাস নয়, এটি বাংলাদেশের রাজনৈতিক বিবর্তনের এক অনন্য উপাখ্যান। তাঁর জীবনের প্রতিটি ধাপ, সমর্পণ, সাহস, মানবিকতা ও গণতন্ত্রের সাধনার এক স্থায়ী স্মারক। তিনি প্রমাণ করেছেন, একজন নারী চাইলে শুধু পরিবার নয়, সমগ্র জাতিকেও পথ দেখাতে পারেন, শুধু নেতৃত্ব নয়—একটি আদর্শের প্রতীকেও রূপ নিতে পারে।

বাংলার ইতিহাসের পাতায় তাই তাঁর নাম থাকবে অবিচল—সংগ্রামের শিখায় উজ্জ্বল, সততার দীপ্তিতে দীপ্যমান এবং গণতন্ত্রের যাত্রাপথে এক অনুপ্রেরণার আলোকবর্তিকা হয়ে।

আপনার মতামত লিখুন

টিভি ২৬ নিউজ

শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

ইতিহাসের এক মহাকাব্যের অবসান

প্রকাশের তারিখ : ৩০ ডিসেম্বর ২০২৫

featured Image

সম্পাদক ও প্রকাশকঃ~ ফোরকানুল হক (সাকিব)

কপিরাইট © ২০২৬ টিভি ২৬ নিউজ । সর্বস্বত্ব সংরক্ষিত