সারাদেশে প্রতিনিধি নিয়োগ দিচ্ছে ফোরকানুল হক (সাকিব) সম্পাদিত " TV 26 NEWS " আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। সব খবর সবার আগে পেতে আমাদের সাথেই থাকুন। আন্তর্জাতিক সীমান্ত আইন লঙ্ঘন করে জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার সীমান্তে ফের কাঁটা তারের বেড়া দেওয়ার চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বিজিবির বাধার মুখে কাজ বন্ধ রেখেছে তারা।
শুক্রবার (৩০ জানুয়ারি) সকালে উপজেলার উচনা সীমান্তে এ ঘটনা ঘটে। এতে সকাল ১০টা থেকে সীমান্তের ঘোনাপাড়া এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
পাঁচবিবি উপজেলার কয়া বিওপির আওতাধীন পূর্ব উচনা ঘোনাপাড়া সীমান্তে ২৮১ নম্বর মেইন সীমান্ত পিলারের সাব-পিলার ৪৭, ৪৮ ও ৪৯ এলাকায় এই বেড়া দেওয়ার চেষ্টা করে বিএসএফ।
বিষয়টি টের পেয়ে স্থানীয়রা জয়পুরহাট-২০ বিজিবি ব্যাটালিয়নের অধীন কয়া ক্যাম্পে খবর দেয়। পরে বিজিবি সদস্যরা ঘটনাস্থলে গিয়ে বিএসএফকে বাধা দেয়। এতে বিএসএফ সদস্যরা কাজ বন্ধ করেন। পরে এ ঘটনা নিয়ে বিজিবি ও বিএসএফের মধ্যে একটি পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। তবে পতাকা বৈঠকে কি সিদ্ধান্ত হয়েছে, তা এখনো বিজিবির পক্ষ থেকে জানানো হয়নি।
এর আগে, প্রথম ২০২৪ সালের সেপ্টেম্বরে এবং গত বছরের জানুয়ারি এবং ডিসেম্বর মাসে ওই এলাকায় কাঁটা তারের বেড়া দেওয়ার চেষ্টা করেছিল বিএসএফ সদস্যরা। কিন্তু বিজিবির বাধায় তা কখনো সম্ভব হয়নি।

শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ৩০ জানুয়ারি ২০২৬
আন্তর্জাতিক সীমান্ত আইন লঙ্ঘন করে জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার সীমান্তে ফের কাঁটা তারের বেড়া দেওয়ার চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বিজিবির বাধার মুখে কাজ বন্ধ রেখেছে তারা।
শুক্রবার (৩০ জানুয়ারি) সকালে উপজেলার উচনা সীমান্তে এ ঘটনা ঘটে। এতে সকাল ১০টা থেকে সীমান্তের ঘোনাপাড়া এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
পাঁচবিবি উপজেলার কয়া বিওপির আওতাধীন পূর্ব উচনা ঘোনাপাড়া সীমান্তে ২৮১ নম্বর মেইন সীমান্ত পিলারের সাব-পিলার ৪৭, ৪৮ ও ৪৯ এলাকায় এই বেড়া দেওয়ার চেষ্টা করে বিএসএফ।
বিষয়টি টের পেয়ে স্থানীয়রা জয়পুরহাট-২০ বিজিবি ব্যাটালিয়নের অধীন কয়া ক্যাম্পে খবর দেয়। পরে বিজিবি সদস্যরা ঘটনাস্থলে গিয়ে বিএসএফকে বাধা দেয়। এতে বিএসএফ সদস্যরা কাজ বন্ধ করেন। পরে এ ঘটনা নিয়ে বিজিবি ও বিএসএফের মধ্যে একটি পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। তবে পতাকা বৈঠকে কি সিদ্ধান্ত হয়েছে, তা এখনো বিজিবির পক্ষ থেকে জানানো হয়নি।
এর আগে, প্রথম ২০২৪ সালের সেপ্টেম্বরে এবং গত বছরের জানুয়ারি এবং ডিসেম্বর মাসে ওই এলাকায় কাঁটা তারের বেড়া দেওয়ার চেষ্টা করেছিল বিএসএফ সদস্যরা। কিন্তু বিজিবির বাধায় তা কখনো সম্ভব হয়নি।

আপনার মতামত লিখুন