ঢাকা    শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা    শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
টিভি ২৬ নিউজ
নোটিশ
  • টিভি ২৬ নিউজ  সারাদেশে প্রতিনিধি নিয়োগ দিচ্ছে  ফোরকানুল হক (সাকিব) সম্পাদিত " TV 26 NEWS " আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। সব খবর সবার আগে পেতে আমাদের সাথেই থাকুন।
সর্বশেষ

গুইমারাতে চোর চক্রের ৩ সদস্য গ্রেফতার

TV 26 NEWS ডেস্ক :
TV 26 NEWS ডেস্ক :
প্রকাশ ২৫ সেপ্টেম্বর ২০২৬ | ০৮:৩৬ পিএম
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

গুইমারাতে চোর চক্রের ৩ সদস্য গ্রেফতার

খাগড়াছড়ি জেলার গুইমারাতে আন্তজেলা চোর চক্রের ৩ সদস্য গ্রেফতার ও বিপুল পরিমাণ চোরাই মালামাল উদ্ধার করা হয়েছে।

২৪ সেপ্টেম্বর রাতে গুইমারা থানার ২নং হাফছড়ি ইউপির ৬নং বড়পিলাক এলাকার ৪নং এলাকা থেকে এলাকাবাসীর সহযোগিতায় গুইমারা থানা পুলিশ তাদের আটক করে।

জানা যায়, আম বাগানে স্থাপিত সাবমার্সিবল পাম্প ও বৈদ্যুতিক তার চুরির ঘটনায় মালিক মো: শুক্কুর আলী থানায় এজাহার দায়ের করেন। 

এরপর গুইমারা থানা পুলিশ তদন্ত শুরু করে এবং স্থানীয় লোকজনের সহযোগিতায় গত ২৪ সেপ্টেম্বর রাত ৮ টায় বড় পিলাক এলাকায় জনৈক দেলোয়ারের দোকানের পিছন থেকে ৩ জন সন্দেহভাজন ব্যক্তিকে আটক করে।

আটককৃতরা হলেন, সাকিবুল হাসান ওরফে হাসান(১৯), মো: শহিদুল ইসলাম(২১) ও মো: হাবিব(৩২)।

জিজ্ঞাসাবাদে আটককৃতরা চুরির ঘটনা স্বীকার করে এবং জানায় যে, চোরাই মালামাল আটক মো: হাবিবের বাসায় রয়েছে। পুলিশ অভিযান পরিচালনা করে মো: হাবিবের বাসা থেকে বিপুল পরিমাণ চোরাই মালামাল উদ্ধার করে। উদ্ধারকৃত মালামালের মধ্যে রয়েছে, বিভিন্ন ধরনের বিপুল পরিমাণ কীটনাশক ও বিষ, ২টি সাবমারসিবল পাম্প, বিভিন্ন রঙের ৪ কয়েল ইলেকট্রিক ক্যাবল।

গুইমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো: সোহরাওয়ার্দী ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

আপনার মতামত লিখুন

টিভি ২৬ নিউজ

শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

গুইমারাতে চোর চক্রের ৩ সদস্য গ্রেফতার

প্রকাশের তারিখ : ২৫ সেপ্টেম্বর ২০২৬

featured Image

খাগড়াছড়ি জেলার গুইমারাতে আন্তজেলা চোর চক্রের ৩ সদস্য গ্রেফতার ও বিপুল পরিমাণ চোরাই মালামাল উদ্ধার করা হয়েছে।

২৪ সেপ্টেম্বর রাতে গুইমারা থানার ২নং হাফছড়ি ইউপির ৬নং বড়পিলাক এলাকার ৪নং এলাকা থেকে এলাকাবাসীর সহযোগিতায় গুইমারা থানা পুলিশ তাদের আটক করে।

জানা যায়, আম বাগানে স্থাপিত সাবমার্সিবল পাম্প ও বৈদ্যুতিক তার চুরির ঘটনায় মালিক মো: শুক্কুর আলী থানায় এজাহার দায়ের করেন। 

এরপর গুইমারা থানা পুলিশ তদন্ত শুরু করে এবং স্থানীয় লোকজনের সহযোগিতায় গত ২৪ সেপ্টেম্বর রাত ৮ টায় বড় পিলাক এলাকায় জনৈক দেলোয়ারের দোকানের পিছন থেকে ৩ জন সন্দেহভাজন ব্যক্তিকে আটক করে।

আটককৃতরা হলেন, সাকিবুল হাসান ওরফে হাসান(১৯), মো: শহিদুল ইসলাম(২১) ও মো: হাবিব(৩২)।

জিজ্ঞাসাবাদে আটককৃতরা চুরির ঘটনা স্বীকার করে এবং জানায় যে, চোরাই মালামাল আটক মো: হাবিবের বাসায় রয়েছে। পুলিশ অভিযান পরিচালনা করে মো: হাবিবের বাসা থেকে বিপুল পরিমাণ চোরাই মালামাল উদ্ধার করে। উদ্ধারকৃত মালামালের মধ্যে রয়েছে, বিভিন্ন ধরনের বিপুল পরিমাণ কীটনাশক ও বিষ, ২টি সাবমারসিবল পাম্প, বিভিন্ন রঙের ৪ কয়েল ইলেকট্রিক ক্যাবল।

গুইমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো: সোহরাওয়ার্দী ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

টিভি ২৬ নিউজ

সম্পাদক ও প্রকাশকঃ~ ফোরকানুল হক (সাকিব)

কপিরাইট © ২০২৬ টিভি ২৬ নিউজ । সর্বস্বত্ব সংরক্ষিত