ঢাকা    শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা    শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
টিভি ২৬ নিউজ
নোটিশ
  • টিভি ২৬ নিউজ  সারাদেশে প্রতিনিধি নিয়োগ দিচ্ছে  ফোরকানুল হক (সাকিব) সম্পাদিত " TV 26 NEWS " আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। সব খবর সবার আগে পেতে আমাদের সাথেই থাকুন।
সর্বশেষ

সাজেক যাতায়াতে সাফারি-জিপের ভাড়া বাড়ল ৫০০ টাকা

TV 26 NEWS ডেস্ক :
TV 26 NEWS ডেস্ক :
প্রকাশ ২৫ সেপ্টেম্বর ২০২৬ | ০২:৩৫ পিএম
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

সাজেক যাতায়াতে সাফারি-জিপের ভাড়া বাড়ল ৫০০ টাকা

খাগড়াছড়ি থেকে সাজেক যাতায়াতে পর্যটনবাহী সাফারি, জিপ ও পিকআপের ভাড়া ৫০০ টাকা বাড়ানো হয়েছে। নতুন নির্ধারিত ভাড়া শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সকাল থেকে কার্যকর হয়েছে। একইসঙ্গে মাহিন্দ্রা সিএনজির ভাড়া ২০০ টাকা বাড়ানো হয়েছে।

ভাড়া বৃদ্ধির বিষয়টি নিশ্চিত করেছেন খাগড়াছড়ি সাজেক কাউন্টারের দায়িত্বে থাকা মো. আরিফ। তিনি বলেন, শুক্রবার সকাল থেকেই খাগড়াছড়ি থেকে সাজেকের উদ্দেশে ছেড়ে যাওয়া সব গাড়ি নতুন নির্ধারিত ভাড়ায় যাত্রী পরিবহন করছে।

সংশ্লিষ্টরা জানান, চলতি বছরে এ নিয়ে দ্বিতীয় দফায় সাজেকগামী পর্যটনবাহী যানবাহনের ভাড়া বাড়ানো হলো। এর আগে গত মে মাসে জ্বালানি তেলের দাম বৃদ্ধির পর সাজেকের গাড়িভাড়া এক দফায় ১ হাজার টাকা বাড়ানো হয়েছিল। এবার আবারও জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি ও পরিবহন পরিচালনার ব্যয় বেড়ে যাওয়াকে কারণ দেখিয়ে নতুন করে ভাড়া সমন্বয় করেছে খাগড়াছড়ি সড়ক পরিবহন জীপ মালিক সমিতি ও পার্বত্য যানবাহন মালিক কল্যাণ সমিতি।

নতুন নির্ধারিত ভাড়ার তালিকা অনুযায়ী, খাগড়াছড়ি থেকে সকালে সাজেক গিয়ে বিকেলে ফিরে আসার জন্য একটি গাড়ির ভাড়া নির্ধারণ করা হয়েছে ৯ হাজার টাকা। এক রাত যাপনসহ যাওয়া-আসায় ভাড়া ১০ হাজার ৫০০ টাকা।

এ ছাড়া এক রাত যাপন ও নির্ধারিত বিভিন্ন পর্যটন স্পট ঘুরে দেখার প্যাকেজে ভাড়া ১২ হাজার ৫০০ টাকা। দুই রাত যাপনের ক্ষেত্রে ভাড়া ১৩ হাজার ৫০০ টাকা এবং দুই রাত যাপনসহ নির্ধারিত পর্যটন স্পটগুলো ঘুরে দেখার প্যাকেজে ভাড়া ১৫ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে।

খাগড়াছড়ি থেকে দেবতা পুকুর, আলুটিলা গুহা, রিছাং ঝর্ণা, তারেং ও ঝুলন্ত ব্রিজ ঘুরে একই দিনে ফিরে আসার জন্য গাড়িভাড়া ৭ হাজার ৫০০ টাকা নির্ধারণ করা হয়েছে। অন্যদিকে পানছড়ি, অরণ্য কুটির ও মায়াবিনী লেকসহ বিভিন্ন পর্যটনকেন্দ্র ঘুরে আসার জন্য ভাড়া নির্ধারণ করা হয়েছে ৬ হাজার ৫০০ টাকা।

নতুন তালিকায় খাগড়াছড়ি থেকে রাঙামাটি যাওয়া-আসার জন্য গাড়িভাড়া নির্ধারণ করা হয়েছে ৮ হাজার ৫০০ টাকা। সেখানে এক রাত অবস্থান করলে অতিরিক্ত ২ হাজার টাকা দিতে হবে।

অন্যদিকে খাগড়াছড়ি থেকে বান্দরবান যাওয়া-আসার ভাড়া নির্ধারণ করা হয়েছে ১৩ হাজার ৫০০ টাকা। এক রাত অবস্থান করলে এর সঙ্গে অতিরিক্ত ৩ হাজার টাকা যোগ হবে।

নির্ধারিত ভাড়ার তালিকায় বলা হয়েছে, এসব ভাড়া একটি গাড়ির জন্য নির্ধারিত। একটি গাড়িতে সর্বোচ্চ ১২ জন পর্যটক যাতায়াত করতে পারবেন। এ ছাড়া আনুষঙ্গিক খরচ হিসেবে সাজেকে প্রতিজন পর্যটককে ২০ টাকা এবং প্রতিটি গাড়ির জন্য ১০০ টাকা বহন করতে হবে।

তালিকায় আরও উল্লেখ করা হয়েছে, রাত্রি যাপন করা গাড়ির ক্ষেত্রে সকালে না ফিরে বিকেলে ফিরে এলে নির্ধারিত ভাড়ার সঙ্গে অতিরিক্ত ৫০০ টাকা যোগ হবে।

ভাড়া বৃদ্ধির বিষয়ে খাগড়াছড়ি সড়ক পরিবহন জীপ মালিক সমিতির অর্থ সম্পাদক মো. মাসুম পারভেজ বলেন, জ্বালানি তেলের বাড়তি দামের সঙ্গে সামঞ্জস্য রেখে গাড়িভাড়া বাড়ানো হয়েছে। সব সমিতির প্রতিনিধিদের নিয়ে বৈঠক করে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তিনি বলেন, পিকআপ, জিপ ও সাফারি গাড়ির ভাড়া ৫০০ টাকা করে এবং মাহিন্দ্রা সিএনজির ভাড়া ২০০ টাকা বাড়ানো হয়েছে।

আপনার মতামত লিখুন

টিভি ২৬ নিউজ

শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

সাজেক যাতায়াতে সাফারি-জিপের ভাড়া বাড়ল ৫০০ টাকা

প্রকাশের তারিখ : ২৫ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশকঃ~ ফোরকানুল হক (সাকিব)

কপিরাইট © ২০২৬ টিভি ২৬ নিউজ । সর্বস্বত্ব সংরক্ষিত