ঢাকা    শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা    শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
টিভি ২৬ নিউজ
নোটিশ
  • টিভি ২৬ নিউজ  সারাদেশে প্রতিনিধি নিয়োগ দিচ্ছে  ফোরকানুল হক (সাকিব) সম্পাদিত " TV 26 NEWS " আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। সব খবর সবার আগে পেতে আমাদের সাথেই থাকুন।
সর্বশেষ

কুড়িগ্রামে এনসিপি প্রার্থীর গাড়িতে বিএনপির হামলা, প্রার্থীর ভাইসহ আহত ৫

TV 26 NEWS ডেস্ক :
TV 26 NEWS ডেস্ক :
প্রকাশ ১২ ফেব্রুয়ারি ২০২৬ | ০৭:৪৪ এএম
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

কুড়িগ্রামে এনসিপি প্রার্থীর গাড়িতে বিএনপির হামলা, প্রার্থীর ভাইসহ আহত ৫

কুড়িগ্রাম সদর উপজেলার পলাশবাড়ি এলাকায় ১১ দলীয় নির্বাচনী ঐক্য সমর্থিত জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী আতিকুর রহমানের ব্যবহৃত গাড়ি লক্ষ্য করে হামলার ঘটনা ঘটেছে। এতে তার ছোট ভাই আশিকুর রহমানসহ পাঁচজন আহত হয়েছেন। গুরুতর আহত আশিকুর রহমানকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

বুধবার দিবাগত রাত সাড়ে ১০টার দিকে এ হামলার ঘটনা ঘটে। কুড়িগ্রাম-২ আসনে এনসিপির প্রার্থী আতিকুর রহমান অভিযোগ করেন, ছাত্রদল নেতা আমিমুল, শাওন ও সোহেলসহ প্রায় ৩৫ জন এ হামলায় অংশ নেন।

কুড়িগ্রাম সদর হাসপাতালে সাংবাদিকদের তিনি বলেন, রাতের অন্ধকারে তার ওপর হামলার আশঙ্কা ছিল। ওই সময় তার ব্যবহৃত গাড়িতে তার ছোট ভাইসহ পাঁচজন যাচ্ছিলেন। হামলাকারীরা ধারণা করেন, তিনি গাড়িতে রয়েছেন এবং সেটি লক্ষ্য করে হামলা চালান।

শাপলা কলি প্রতীকের এই প্রার্থী বলেন, ‘আমার ছোট ভাই তাদের পায়ে ধরে বলেছে, আমাদের মারবেন না। তবুও রড ও হকিস্টিক দিয়ে শরীরের বিভিন্ন অংশে আঘাত করা হয়েছে। মাটিতে ফেলে পা দিয়ে পিষে ফেলা হয়েছে।’

তিনি আরও বলেন, ঘটনার পর পুলিশ, সেনাবাহিনী ও বিজিবির সঙ্গে যোগাযোগের চেষ্টা করলেও তাৎক্ষণিক সহযোগিতা পাননি। জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও বিচার না হলে প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন থাকবে বলে মন্তব্য করেন তিনি।

হামলার প্রতিবাদে আতিকুর রহমান প্রথমে দলীয় নেতা-কর্মীদের শাপলা চত্বরে জড়ো হওয়ার আহ্বান জানান। পরে তারা জেলা প্রশাসকের বাসভবনের সামনে অবস্থান নেন। পুলিশ লিখিত অভিযোগ দেওয়ার পরামর্শ ও আইনগত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে রাত ১টার দিকে তারা সরে যান।

কুড়িগ্রাম সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহাঙ্গীর আলম বলেন, প্রার্থীর গাড়িতে হামলা ও তার ভাইকে আহত করার ঘটনায় লিখিত অভিযোগ দিতে বলা হয়েছে। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

অভিযুক্ত সোহেলের মুঠোফোন নম্বরে যোগাযোগের চেষ্টা করা হলে সেটি বন্ধ পাওয়া যায়।

এ ঘটনায় জাতীয় ছাত্রশক্তি কুড়িগ্রাম জেলা শাখার সদস্যসচিব সাদিকুর রহমান বলেন, নির্বাচনের আগের রাতে এ হামলা ভোটারদের ভয় দেখানো ও কেন্দ্র দখলের অপচেষ্টা হতে পারে। তার ভাষ্য, দ্রুত ব্যবস্থা না নিলে ভোটের দিন অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে।

আপনার মতামত লিখুন

টিভি ২৬ নিউজ

শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

কুড়িগ্রামে এনসিপি প্রার্থীর গাড়িতে বিএনপির হামলা, প্রার্থীর ভাইসহ আহত ৫

প্রকাশের তারিখ : ১২ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশকঃ~ ফোরকানুল হক (সাকিব)

কপিরাইট © ২০২৬ টিভি ২৬ নিউজ । সর্বস্বত্ব সংরক্ষিত