ঢাকা    বুধবার, ০৭ অক্টোবর ২০২৬
ঢাকা    বুধবার, ০৭ অক্টোবর ২০২৬
টিভি ২৬ নিউজ
নোটিশ
  • টিভি ২৬ নিউজ  সারাদেশে প্রতিনিধি নিয়োগ দিচ্ছে ফোরকানুল হক (সাকিব) সম্পাদিত " TV 26 NEWS " আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। সব খবর সবার আগে পেতে আমাদের সাথেই থাকুন।
সর্বশেষ

গুইমারায় সাংবাদিকদের সম্মানে জামায়াতের ইফতার মাহফিল অনুষ্ঠিত

TV 26 NEWS ডেস্ক :
TV 26 NEWS ডেস্ক :
প্রকাশ ২৮ ফেব্রুয়ারি ২০২৬ | ১০:০৯ এএম
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

গুইমারায় সাংবাদিকদের সম্মানে জামায়াতের ইফতার মাহফিল অনুষ্ঠিত

বাংলাদেশ জামায়াতে ইসলামী গুইমারা উপজেলা শাখার উদ্যোগে সাংবাদিকদের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) বিকেলে গুইমারা উপজেলা জামায়াত কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

ইফতার মাহফিলে জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন গুইমারা উপজেলা শাখার আমির মোঃ রফিকুল ইসলাম, তথ্য ও মিডিয়া সম্পাদক আবু বক্কর ছিদ্দিক এবং বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির গুইমারা শাখার সভাপতি মইন উদ্দিন।

সাংবাদিকদের পক্ষ থেকে উপস্থিত ছিলেন গুইমারা প্রেসক্লাবের সভাপতি মোঃ আবদুল আলী ও সাধারণ সম্পাদক এম. দুলাল আহাম্মদ, মোঃ রিপন হোসাইন, মোঃ আনোয়ার হোসেন, মোঃ রহিম, মোঃ রবিউল ইসলাম, মোঃ বেলাল, মোঃ দিদার মোঃ রুবেলসহ প্রেসক্লাবের  অন্যান্য সদস্যবৃন্দ। এছাড়াও পার্বত্য প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক মোঃ সাইফুল ইসলাম ও সাংবাদিক মোঃ শাহীন আলম উপস্থিত ছিলেন।

ইফতারের পূর্বে আয়োজিত সংক্ষিপ্ত আলোচনায় বক্তারা বস্তুনিষ্ঠ সাংবাদিকতার ওপর গুরুত্বারোপ করে বলেন, দেশ ও জাতির কল্যাণে সাংবাদিকদের সাহসী ও সত্যনিষ্ঠ লেখনী সমাজের প্রকৃত চিত্র তুলে ধরতে সহায়ক।

বক্তারা আরও বলেন, রমজান মাস আত্মশুদ্ধি ও সংযমের মাস। রমজানের শিক্ষা ধারণ করে সমাজে ন্যায়, শৃঙ্খলা ও ভ্রাতৃত্ববোধ প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

এ সময় দেশ ও জাতির স্বার্থ রক্ষায় সাংবাদিকদের আরও দায়িত্বশীল ও নিরপেক্ষ ভূমিকা পালনের আহ্বান জানানো হয়।

পরিশেষে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় দোয়া মোনাজাতের মাধ্যমে ইফতার মাহফিলের সমাপ্তি ঘোষণা করা হয়।

আপনার মতামত লিখুন

টিভি ২৬ নিউজ

বুধবার, ০৭ অক্টোবর ২০২৬

গুইমারায় সাংবাদিকদের সম্মানে জামায়াতের ইফতার মাহফিল অনুষ্ঠিত

প্রকাশের তারিখ : ২৮ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

বাংলাদেশ জামায়াতে ইসলামী গুইমারা উপজেলা শাখার উদ্যোগে সাংবাদিকদের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) বিকেলে গুইমারা উপজেলা জামায়াত কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

ইফতার মাহফিলে জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন গুইমারা উপজেলা শাখার আমির মোঃ রফিকুল ইসলাম, তথ্য ও মিডিয়া সম্পাদক আবু বক্কর ছিদ্দিক এবং বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির গুইমারা শাখার সভাপতি মইন উদ্দিন।

সাংবাদিকদের পক্ষ থেকে উপস্থিত ছিলেন গুইমারা প্রেসক্লাবের সভাপতি মোঃ আবদুল আলী ও সাধারণ সম্পাদক এম. দুলাল আহাম্মদ, মোঃ রিপন হোসাইন, মোঃ আনোয়ার হোসেন, মোঃ রহিম, মোঃ রবিউল ইসলাম, মোঃ বেলাল, মোঃ দিদার মোঃ রুবেলসহ প্রেসক্লাবের  অন্যান্য সদস্যবৃন্দ। এছাড়াও পার্বত্য প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক মোঃ সাইফুল ইসলাম ও সাংবাদিক মোঃ শাহীন আলম উপস্থিত ছিলেন।

ইফতারের পূর্বে আয়োজিত সংক্ষিপ্ত আলোচনায় বক্তারা বস্তুনিষ্ঠ সাংবাদিকতার ওপর গুরুত্বারোপ করে বলেন, দেশ ও জাতির কল্যাণে সাংবাদিকদের সাহসী ও সত্যনিষ্ঠ লেখনী সমাজের প্রকৃত চিত্র তুলে ধরতে সহায়ক।

বক্তারা আরও বলেন, রমজান মাস আত্মশুদ্ধি ও সংযমের মাস। রমজানের শিক্ষা ধারণ করে সমাজে ন্যায়, শৃঙ্খলা ও ভ্রাতৃত্ববোধ প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

এ সময় দেশ ও জাতির স্বার্থ রক্ষায় সাংবাদিকদের আরও দায়িত্বশীল ও নিরপেক্ষ ভূমিকা পালনের আহ্বান জানানো হয়।

পরিশেষে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় দোয়া মোনাজাতের মাধ্যমে ইফতার মাহফিলের সমাপ্তি ঘোষণা করা হয়।

টিভি ২৬ নিউজ

সম্পাদক ও প্রকাশকঃ~ ফোরকানুল হক (সাকিব)

কপিরাইট © ২০২৬ টিভি ২৬ নিউজ । সর্বস্বত্ব সংরক্ষিত