ঢাকা    বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা    বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
টিভি ২৬ নিউজ
নোটিশ
  • টিভি ২৬ নিউজ  সারাদেশে প্রতিনিধি নিয়োগ দিচ্ছে  ফোরকানুল হক (সাকিব) সম্পাদিত " TV 26 NEWS " আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। সব খবর সবার আগে পেতে আমাদের সাথেই থাকুন।
সর্বশেষ

ঠাকুরগাঁওয়ে ভুট্টাক্ষেত থেকে শিশুর মরদেহ উদ্ধার

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার ধর্মগড় ইউনিয়নের ভরনিয়া আনসারডাঙ্গী গ্রামে ভুট্টাক্ষেত থেকে মোছাঃ লামিয়া আক্তার (৪) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করেছে রাণীশংকৈল থানা পুলিশ।

নিহত লামিয়া ওই গ্রামের মোঃ শফিকুল ইসলাম শফির মেয়ে। পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার (১৩ মে) দুপুর থেকে শিশুটি নিখোঁজ ছিল। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজির পরও তার সন্ধান পাননি।

বৃহস্পতিবার সকালে স্থানীয়রা গ্রামের একটি ভুট্টাক্ষেতে শিশুটির মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

এ ঘটনায় সন্দেহভাজন একজনকে স্থানীয় জনতা আটক করে রেখেছেন বলে জানা গেছে। তবে তাৎক্ষণিকভাবে আটক ব্যক্তির পরিচয় জানা যায়নি।

ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ জানায়, ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে।

আপনার মতামত লিখুন

টিভি ২৬ নিউজ

বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬

ঠাকুরগাঁওয়ে ভুট্টাক্ষেত থেকে শিশুর মরদেহ উদ্ধার

প্রকাশের তারিখ : ১৪ মে ২০২৬

featured Image

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার ধর্মগড় ইউনিয়নের ভরনিয়া আনসারডাঙ্গী গ্রামে ভুট্টাক্ষেত থেকে মোছাঃ লামিয়া আক্তার (৪) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করেছে রাণীশংকৈল থানা পুলিশ।

নিহত লামিয়া ওই গ্রামের মোঃ শফিকুল ইসলাম শফির মেয়ে। পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার (১৩ মে) দুপুর থেকে শিশুটি নিখোঁজ ছিল। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজির পরও তার সন্ধান পাননি।

বৃহস্পতিবার সকালে স্থানীয়রা গ্রামের একটি ভুট্টাক্ষেতে শিশুটির মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

এ ঘটনায় সন্দেহভাজন একজনকে স্থানীয় জনতা আটক করে রেখেছেন বলে জানা গেছে। তবে তাৎক্ষণিকভাবে আটক ব্যক্তির পরিচয় জানা যায়নি।

ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ জানায়, ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে।

টিভি ২৬ নিউজ

সম্পাদক ও প্রকাশকঃ~ ফোরকানুল হক (সাকিব)

কপিরাইট © ২০২৬ টিভি ২৬ নিউজ । সর্বস্বত্ব সংরক্ষিত