ঢাকা    শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা    শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
টিভি ২৬ নিউজ
নোটিশ
  • টিভি ২৬ নিউজ  সারাদেশে প্রতিনিধি নিয়োগ দিচ্ছে  ফোরকানুল হক (সাকিব) সম্পাদিত " TV 26 NEWS " আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। সব খবর সবার আগে পেতে আমাদের সাথেই থাকুন।
সর্বশেষ

পাওনা টাকা নিয়ে সংঘর্ষে যুবক নিহত, মা-ছেলে আটক

নেত্রকোনার কেন্দুয়ায় পাওনা টাকার লেনদেনকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষ।

নেত্রকোনার কেন্দুয়ায় পাওনা টাকার লেনদেনকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষে মিলন মিয়া নামের এক যুবক নিহত হয়েছেন।  

গতকাল বুধবার (৩ জুন) দুপুরের দিকে উপজেলার দলপা ইউনিয়নের কান্দাপাড়া গ্রামে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।  নিহত মিলন মিয়া কান্দাপাড়া গ্রামের বাসিন্দা আমজুদ আলীর ছেলে। 

স্থানীয় বাসিন্দা ও পুলিশ জানায়, বেশ কিছুদিন ধরে পাওনা টাকার লেনদেন নিয়ে মিলন মিয়ার সঙ্গে প্রতিপক্ষের দ্বন্দ্ব চলছিল। বুধবার দুপুরে পাওনা টাকা নিয়ে দুপক্ষের মধ্যে আবারও নতুন করে কথা কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে উভয় পক্ষের লোকজন উত্তেজিত হয়ে দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে সংঘর্ষে লিপ্ত হয়। 

সংঘর্ষের সময় প্রতিপক্ষের উপর্যুপরি আঘাতে মিলন মিয়া গুরুতর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। 

ঘটনার পরপরই স্থানীয় বাসিন্দা ও স্বজনরা রক্তাক্ত অবস্থায় মিলন মিয়াকে উদ্ধার করেন। তাকে তাৎক্ষণিকভাবে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

হত্যাকাণ্ডের খবর গ্রামে পৌঁছামাত্রই উত্তেজিত ও ক্ষুব্ধ এলাকাবাসী ধাওয়া করে হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে এক ব্যক্তি এবং তার মাকে ঘটনাস্থল থেকেই ধরে ফেলেন। পরে বিক্ষুব্ধ জনতা তাদের রশি দিয়ে বেঁধে আটকে রাখে।  খবর পেয়ে কেন্দুয়া থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে ছুটে যায়। পুলিশ পরিস্থিতি শান্ত করে এবং উত্তেজিত জনতার হাত থেকে সন্দেহভাজন ওই মা ও ছেলেকে উদ্ধার করে নিজেদের হেফাজতে নেয়। 

কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী মাকসুদ জানান, পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে এ সংঘর্ষ ও নিহতের ঘটনা ঘটেছে। খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে এনেছে। এ হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে জিজ্ঞাসাবাদের জন্য ঘটনাস্থল থেকে মা ও ছেলেকে আটক করা হয়েছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

আপনার মতামত লিখুন

টিভি ২৬ নিউজ

শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

পাওনা টাকা নিয়ে সংঘর্ষে যুবক নিহত, মা-ছেলে আটক

প্রকাশের তারিখ : ০৪ জুন ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশকঃ~ ফোরকানুল হক (সাকিব)

কপিরাইট © ২০২৬ টিভি ২৬ নিউজ । সর্বস্বত্ব সংরক্ষিত