ঢাকা    বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা    বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
টিভি ২৬ নিউজ
নোটিশ
  • টিভি ২৬ নিউজ  সারাদেশে প্রতিনিধি নিয়োগ দিচ্ছে  ফোরকানুল হক (সাকিব) সম্পাদিত " TV 26 NEWS " আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। সব খবর সবার আগে পেতে আমাদের সাথেই থাকুন।
সর্বশেষ

প্রধানমন্ত্রীর সাথে ভিওনের চেয়ারম্যানের সাক্ষাৎ

সংগৃহীত ছবি

মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলালিংকের মূল প্রতিষ্ঠান ভিওন -এর চেয়ারম্যান অগি ফাবেলা।

সোমবার সকাল সাড়ে ৯টায় জাতীয় সংসদ ভবনে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সচিব শাহদাৎ হোসেন স্বাধীন বৈঠকের বিষয়টি নিশ্চিত করে জানান, বৈঠকে ডিজিটাল সেবাকে আরো সহজলভ্য করার বিষয়ে আলোচনা হয়।

প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলালিংক কর্তৃপক্ষকে আরো সাশ্রয়ী মূল্যে স্মার্টফোন সাধারণ মানুষের কাছে পৌঁছে দেয়ার উদ্যোগ গ্রহণের আহ্বান জানান।

পাশাপাশি তিনি ইন্টারনেটের মূল্য আরও সহনীয় পর্যায়ে আনার বিষয়টি বিবেচনার অনুরোধ জানান, যাতে দেশের সব শ্রেণি-পেশার মানুষ সহজে ডিজিটাল সেবার সুফল ভোগ করতে পারেন।

এ সময় ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম, প্রধানমন্ত্রীর ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা রেহান আসিফ আসাদ, ভিওনের বোর্ড সদস্য মিশেল সোয়েটিং এবং বাংলালিংকের প্রধান নির্বাহী কর্মকর্তা ইওহান হেনড্রিক মার্টিনাস বাস উপস্থিত ছিলেন।

বিষয় : প্রধানমন্ত্রী তারেক রহমান

আপনার মতামত লিখুন

টিভি ২৬ নিউজ

বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬

প্রধানমন্ত্রীর সাথে ভিওনের চেয়ারম্যানের সাক্ষাৎ

প্রকাশের তারিখ : ২৯ জুন ২০২৬

featured Image

মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলালিংকের মূল প্রতিষ্ঠান ভিওন -এর চেয়ারম্যান অগি ফাবেলা।

সোমবার সকাল সাড়ে ৯টায় জাতীয় সংসদ ভবনে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সচিব শাহদাৎ হোসেন স্বাধীন বৈঠকের বিষয়টি নিশ্চিত করে জানান, বৈঠকে ডিজিটাল সেবাকে আরো সহজলভ্য করার বিষয়ে আলোচনা হয়।

প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলালিংক কর্তৃপক্ষকে আরো সাশ্রয়ী মূল্যে স্মার্টফোন সাধারণ মানুষের কাছে পৌঁছে দেয়ার উদ্যোগ গ্রহণের আহ্বান জানান।

পাশাপাশি তিনি ইন্টারনেটের মূল্য আরও সহনীয় পর্যায়ে আনার বিষয়টি বিবেচনার অনুরোধ জানান, যাতে দেশের সব শ্রেণি-পেশার মানুষ সহজে ডিজিটাল সেবার সুফল ভোগ করতে পারেন।

এ সময় ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম, প্রধানমন্ত্রীর ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা রেহান আসিফ আসাদ, ভিওনের বোর্ড সদস্য মিশেল সোয়েটিং এবং বাংলালিংকের প্রধান নির্বাহী কর্মকর্তা ইওহান হেনড্রিক মার্টিনাস বাস উপস্থিত ছিলেন।

টিভি ২৬ নিউজ

সম্পাদক ও প্রকাশকঃ~ ফোরকানুল হক (সাকিব)

কপিরাইট © ২০২৬ টিভি ২৬ নিউজ । সর্বস্বত্ব সংরক্ষিত