ঢাকা    বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা    বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
টিভি ২৬ নিউজ
নোটিশ
  • টিভি ২৬ নিউজ  সারাদেশে প্রতিনিধি নিয়োগ দিচ্ছে  ফোরকানুল হক (সাকিব) সম্পাদিত " TV 26 NEWS " আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। সব খবর সবার আগে পেতে আমাদের সাথেই থাকুন।
সর্বশেষ

মুন্সিগন্জে অজ্ঞাতপরিচয় নারীর লাশ

মুন্সিগন্জে অজ্ঞাতপরিচয় নারীর লাশ

মুন্সিগন্জের শ্রীনগরে রেললাইনের পাশ থেকে অজ্ঞাতপরিচয় এক নারীর লাশ উদ্ধার করা হয়েছে। পরে লাশটি ফায়ার সার্ভিসের সদস্যরা রেলওয়ে পুলিশের কাছে হস্তান্তর করে।

বৃহস্পতিবার (২ জুলাই) দিবাগত রাত সাড়ে ৯টার দিকে উপজেলার ছনবাড়ী হরপাড়া এলাকায় আল-মদিনা মসজিদের সংলগ্ন রেললাইনের পাশ থেকে লাশটি উদ্ধার করা হয়।

গত রাত পৌনে ১১টায় মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করে জানান, রাত ৯টা ২৫মিনিটের দিকে শ্রীনগর ফায়ার স্টেশনের সেন্ট্রি পোস্টে মোবাইল ফোনে সংবাদ আসে যে, শ্রীনগর উপজেলার ছনবাড়ী এলাকায় আল-মদিনা মসজিদের সংলগ্ন রেললাইনের পাশে এক অজ্ঞাতপরিচয় নারীর লাশ পড়ে রয়েছে। সংবাদ পাওয়ার পর শ্রীনগর ফায়ার স্টেশনের একটি উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করে রেলওয়ে পুলিশের কাছে হস্তান্তর করে।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, রেললাইনের পাশ দিয়ে হাঁটার সময় অসাবধানতাবশত চলন্ত ট্রেনের সাথে ধাক্কা লেগে ওই নারীর মৃত্যু হয়ে থাকতে পারে। তার বয়স আনুমানিক ৫৫ বছর হবে।

মৃত্যুর প্রকৃত কারণ পুলিশি ও ময়নাতদন্ত শেষে নিশ্চিত হওয়া যাবে বলে জানান তিনি।

বিষয় : নারী লাশ

আপনার মতামত লিখুন

টিভি ২৬ নিউজ

বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬

মুন্সিগন্জে অজ্ঞাতপরিচয় নারীর লাশ

প্রকাশের তারিখ : ০৩ জুলাই ২০২৬

featured Image

মুন্সিগন্জের শ্রীনগরে রেললাইনের পাশ থেকে অজ্ঞাতপরিচয় এক নারীর লাশ উদ্ধার করা হয়েছে। পরে লাশটি ফায়ার সার্ভিসের সদস্যরা রেলওয়ে পুলিশের কাছে হস্তান্তর করে।

বৃহস্পতিবার (২ জুলাই) দিবাগত রাত সাড়ে ৯টার দিকে উপজেলার ছনবাড়ী হরপাড়া এলাকায় আল-মদিনা মসজিদের সংলগ্ন রেললাইনের পাশ থেকে লাশটি উদ্ধার করা হয়।

গত রাত পৌনে ১১টায় মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করে জানান, রাত ৯টা ২৫মিনিটের দিকে শ্রীনগর ফায়ার স্টেশনের সেন্ট্রি পোস্টে মোবাইল ফোনে সংবাদ আসে যে, শ্রীনগর উপজেলার ছনবাড়ী এলাকায় আল-মদিনা মসজিদের সংলগ্ন রেললাইনের পাশে এক অজ্ঞাতপরিচয় নারীর লাশ পড়ে রয়েছে। সংবাদ পাওয়ার পর শ্রীনগর ফায়ার স্টেশনের একটি উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করে রেলওয়ে পুলিশের কাছে হস্তান্তর করে।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, রেললাইনের পাশ দিয়ে হাঁটার সময় অসাবধানতাবশত চলন্ত ট্রেনের সাথে ধাক্কা লেগে ওই নারীর মৃত্যু হয়ে থাকতে পারে। তার বয়স আনুমানিক ৫৫ বছর হবে।

মৃত্যুর প্রকৃত কারণ পুলিশি ও ময়নাতদন্ত শেষে নিশ্চিত হওয়া যাবে বলে জানান তিনি।

টিভি ২৬ নিউজ

সম্পাদক ও প্রকাশকঃ~ ফোরকানুল হক (সাকিব)

কপিরাইট © ২০২৬ টিভি ২৬ নিউজ । সর্বস্বত্ব সংরক্ষিত