ঢাকা    শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা    শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
টিভি ২৬ নিউজ
নোটিশ
  • টিভি ২৬ নিউজ  সারাদেশে প্রতিনিধি নিয়োগ দিচ্ছে  ফোরকানুল হক (সাকিব) সম্পাদিত " TV 26 NEWS " আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। সব খবর সবার আগে পেতে আমাদের সাথেই থাকুন।
সর্বশেষ

দিনাজপুরে পিকআপের চাপায় মা-ছেলে নিহত, বাবা আহত

দুর্ঘটনার পর ঘটনাস্থলে থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ।

দিনাজপুরের বীরগঞ্জে পিকআপের চাপায় ফাহিমা আক্তার (২৮) নামের এক নারী এবং তার তিন বছরের ছেলে আব্দুল্লাহ নিহত হয়েছে। 

এ ঘটনায় আহত হয়েছেন ওই নারীর স্বামী নাজমুল ইসলাম (৩২)।

আজ মঙ্গলবার ভোরে উপজেলার পাঁচ পীর নামক স্থানে এ ঘটনা ঘটে। 

পুলিশ জানায়, ভোরে নাজমুল ইসলাম ছেলে আব্দুল্লাহকে ডাক্তার দেখানোর জন্য স্ত্রীকে নিয়ে মোটরসাইকেলে ঠাকুরগাঁও জেলার গড়েয়া বাজারের দিকে যাচ্ছিলেন। এ সময় ঢাকা পঞ্চগড় মহাসড়কের পাঁচপীর নামক স্থানে একটি পিকআপ নাজমুলের মোটরসাইকেলকে ধাক্কা দেয়। 

এতে তিনজনেই মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে যায়। এ সময় একটি পিকআপের চাপায় ফাহিমা আক্তার এবং তার ছেলে আব্দুল্লাহর মৃত্যু হয়। আহত হন নাজমুল ইসলাম। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে বীরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে যান। 

বিষয়টি নিশ্চিত করেছেন বীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল গফুর। ওসি জানান, ঘটনার পরেই পিকআপটি পালিয়ে যায়। মরদেহ দুটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এই ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান। 

আপনার মতামত লিখুন

টিভি ২৬ নিউজ

শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

দিনাজপুরে পিকআপের চাপায় মা-ছেলে নিহত, বাবা আহত

প্রকাশের তারিখ : ০৭ জুলাই ২০২৬

featured Image

দিনাজপুরের বীরগঞ্জে পিকআপের চাপায় ফাহিমা আক্তার (২৮) নামের এক নারী এবং তার তিন বছরের ছেলে আব্দুল্লাহ নিহত হয়েছে। 

এ ঘটনায় আহত হয়েছেন ওই নারীর স্বামী নাজমুল ইসলাম (৩২)।

আজ মঙ্গলবার ভোরে উপজেলার পাঁচ পীর নামক স্থানে এ ঘটনা ঘটে। 

পুলিশ জানায়, ভোরে নাজমুল ইসলাম ছেলে আব্দুল্লাহকে ডাক্তার দেখানোর জন্য স্ত্রীকে নিয়ে মোটরসাইকেলে ঠাকুরগাঁও জেলার গড়েয়া বাজারের দিকে যাচ্ছিলেন। এ সময় ঢাকা পঞ্চগড় মহাসড়কের পাঁচপীর নামক স্থানে একটি পিকআপ নাজমুলের মোটরসাইকেলকে ধাক্কা দেয়। 

এতে তিনজনেই মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে যায়। এ সময় একটি পিকআপের চাপায় ফাহিমা আক্তার এবং তার ছেলে আব্দুল্লাহর মৃত্যু হয়। আহত হন নাজমুল ইসলাম। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে বীরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে যান। 

বিষয়টি নিশ্চিত করেছেন বীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল গফুর। ওসি জানান, ঘটনার পরেই পিকআপটি পালিয়ে যায়। মরদেহ দুটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এই ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান। 

টিভি ২৬ নিউজ

সম্পাদক ও প্রকাশকঃ~ ফোরকানুল হক (সাকিব)

কপিরাইট © ২০২৬ টিভি ২৬ নিউজ । সর্বস্বত্ব সংরক্ষিত